Topic

অবচয় হিসাব

Practice related MCQ quizzes and improve step by step.

Practice by Education Level

Quizzes in অবচয় হিসাব

বছরশেষে যন্ত্রপাতির ওপর ২,০০০ টাকা অবচয় হিসাবভুক্ত করা হলো। নগদ অর্থের তাৎক্ষণিক আদান-প্রদান না হওয়া সত্ত্বেও এই ঘটনাটি প্রচলিত পাঠ্যবইয়ের শ্রেণিবিভাগে কোন ধরনের লেনদেন?

  • বকেয়া পাওনা আদায়ের লেনদেন
  • দৃশ্যমান নগদ লেনদেন
  • নগদে সম্পদ ক্রয়ের লেনদেন
  • অদৃশ্যমান বা অনগদ সমন্বয়মূলক লেনদেন
Correct answer(s):
  • অদৃশ্যমান বা অনগদ সমন্বয়মূলক লেনদেন

অবচয় কোন সম্পদের ব্যয় ব্যবহারকালজুড়ে বরাদ্দের প্রক্রিয়া?

  • চলতি সম্পত্তির
  • যাবতীয় সম্পত্তির
  • স্থায়ী সম্পত্তির
  • আয় ও দায়ের
Correct answer(s):
  • স্থায়ী সম্পত্তির

স্থায়ী সম্পদের মূল ব্যয় থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিলে কী পাওয়া যায়?

  • পুস্তক মূল্য
  • বিক্রয় মূল্য
  • ভগ্নাবশেষ মূল্য
  • বার্ষিক অবচয়
Correct answer(s):
  • পুস্তক মূল্য

খনি থেকে উত্তোলনযোগ্য প্রাকৃতিক সম্পদের মূল্য ব্যয়বণ্টনে কোন পদ্ধতি ব্যবহৃত হয়?

  • স্থিরকিস্তি
  • ক্রমহ্রাসমান
  • প্রতিস্থাপন ব্যয়
  • শূন্যকরণ
Correct answer(s):
  • শূন্যকরণ

প্রচলিত ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বার্ষিক অবচয় হিসাবের সরাসরি ভিত্তি কোনটি?

  • প্রতি বছর ক্রয়মূল্য থেকে ভগ্নাবশেষ বাদ
  • চলতি বছরের প্রারম্ভিক পুস্তকমূল্য
  • প্রতি বছর পুরো ক্রয়মূল্য
  • প্রতিস্থাপন ব্যয়ের সমান অঙ্ক
Correct answer(s):
  • চলতি বছরের প্রারম্ভিক পুস্তকমূল্য

বর্ষসংখ্যার সমষ্টি পদ্ধতিতে বার্ষিক অবচয়ের প্রবণতা কেমন?

  • প্রতি বছর একই থাকে
  • প্রতি বছর বাড়ে
  • প্রথমে বেশি, পরে ক্রমান্বয়ে কমে
  • প্রথম বছর শূন্য থাকে
Correct answer(s):
  • প্রথমে বেশি, পরে ক্রমান্বয়ে কমে

ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় কোন ভিত্তিমূল্যের ওপর ধার্য হয়?

  • সম্পদের ক্রয় মূল্যের ওপর
  • সম্পদের পুস্তক মূল্যের ওপর
  • সম্পদের ভগ্নাবশেষ মূল্যের ওপর
  • সম্পদের প্রতিস্থাপন মূল্যের ওপর
Correct answer(s):
  • সম্পদের পুস্তক মূল্যের ওপর

স্থায়ী দৃশ্যমান সম্পদের অবচয় বলতে কী বোঝায়?

  • ক্ষতি
  • অপচয়
  • অবচয়
  • লাভ
Correct answer(s):
  • অবচয়

সরলরৈখিক অবচয় নির্ণয়ে প্রধান বিবেচ্য তথ্য কয়টি?

  • ১টি
  • ২টি
  • ৩টি
  • ৪টি
Correct answer(s):
  • ৩টি

প্রতি বছর অবশিষ্ট বহিমূল্যের ওপর অবচয় গণনা করে কোন পদ্ধতি?

  • ক্রমহ্রাসমান জের
  • সরলরৈখিক
  • মাইল
  • বার্ষিক বৃত্তি
Correct answer(s):
  • ক্রমহ্রাসমান জের

পুঞ্জিভূত অবচিতির উদাহরণ কোনটি?

  • একটি আয়ের
  • একটি লিখিত ব্যয়ের
  • একটি প্রতি হিসাবের
  • একটি দায়ের
Correct answer(s):
  • একটি প্রতি হিসাবের

পুঞ্জিভূত অবচয় কোনটি?

  • দায়
  • সম্পত্তি
  • ব্যয়
  • বিপরীত সম্পত্তি
Correct answer(s):
  • বিপরীত সম্পত্তি

ABC Ltd. এর যন্ত্রপাতি হিসাবে ১৯৮৭ সালের ১লা জানুয়ারীতে ডেবিট জের ছিল ১,৪৭,৩৯০ টাকা। কোম্পানি এই যন্ত্রপাতিটি ১৯৮৪ সালে জানুয়ারি মাসে ক্রয় করে এবং তখন থেকেই ১৫% হারে ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধার্য করে। কিন্তু ১৯৮৭ সালে কোম্পানি অবচয় নীতি পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় এবং অবচয় হার অপরিবর্তীত রেখে সরল রৈখিক পদ্ধতিতে তা ১৯৮৪ সাল হতে কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করে। ১৯৮৭ সালে ৫০,০০০ টাকার অতিরিক্ত যন্ত্রপাতি ক্রয় করা হয়। ১৯৮৭ সালের ৩১ ডিসেম্বর হিসাব বছর সমাপ্ত হলে নতুন পদ্ধতি কার্যকর করার ফলে কত টাকা অবচয় বেশী দেখানো যাবে?

  • ১৮,২৮০ টাকা
  • ১৫,৩৯০ টাকা
  • ১৫,৩১০ টাকা
  • ১৬,৩৯০ টাকা
Correct answer(s):
  • ১৫,৩৯০ টাকা

একটি সরঞ্জাম (Equipment) তিন বছর আগে ৫০,০০০ টাকায় কেনা হয়। সরল রৈখিক পদ্ধতিতে বাৎসরিক ১৫% হারে অবচয় ধার্য করা হয়। তৃতীয় বছর শেষে সরঞ্জামাদি ২৫,০০০ টাকায় বিক্রয় করা হয়। এই বিক্রয়ে কত টাকা মুনাফা বা ক্ষতি হল?

  • ২,৫০০ টাকা ক্ষতি
  • ২,৫০০ টাকা মুনাফা
  • ২৭,৫০০ টাকা ক্ষতি
  • ২৫,০০০ টাকা ক্ষতি
Correct answer(s):
  • ২,৫০০ টাকা ক্ষতি

একটি যন্ত্র ১৯৮৯ সনের ১লা জানুয়ারী তারিখে ক্রয় করা হয় এবং বাৎসরিক ১২% হারে ক্রমহ্রাসমান পদ্ধতিতে ১৯৯০ সনের অবচয় ও ১৯৯২ সনের ১লা জানুয়ারী তারিখে যন্ত্রটির নিট লিখিতমূল্য যথাক্রমে কত হবে?

  • ৯,৬০০ ও ৭০,৪০০ টাকা
  • ৮,৪৪৮ ও ৬১,৯৫২ টাকা
  • ৭,৪৩৪ ও ৫৪,৫১৭ টাকা
  • ৮,৪৪৯ ও ৫৪,৫১৭ টাকা
Correct answer(s):
  • ৮,৪৪৯ ও ৫৪,৫১৭ টাকা

হিসাব বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে অবচয় নির্ধারণের সময় কোন তিনটি মৌলিক বিষয় বিবেচনা করতে হয়?

  • ব্যয়, অবচয় পদ্ধতি এবং ব্যবহারকাল
  • উৎপাদন একক, অবচয়পদ্ধতি এবং ব্যয়
  • ক্রয়মূল্য, ব্যবহারিক জীবনকাল ও ভগ্নাবশেষ মূল্য
  • মালিকানা স্বত্ব,উৎপাদন একক
Correct answer(s):
  • ক্রয়মূল্য, ব্যবহারিক জীবনকাল ও ভগ্নাবশেষ মূল্য

অবচয় সঞ্চিতি কী?

  • একটি মালিকানা স্বত্ব হিসাব
  • একটি খরচ হিসাব
  • একটি কণ্ট্রা-সম্পদ হিসাব
  • একটি সম্পদ হিসাব
Correct answer(s):
  • একটি কণ্ট্রা-সম্পদ হিসাব

ব্যবসায় প্রতিষ্ঠানের অবচয় কোন ধরণের সম্পত্তির উপর ধার্য করা হয়?

  • চলতি সম্পত্তি
  • অলীক সম্পত্তি
  • অস্পর্শনীয় সম্পত্তি
  • স্থায়ী সম্পত্তি
Correct answer(s):
  • স্থায়ী সম্পত্তি

একটি সম্পত্তির ক্রয়মূল্য ২১,০০০ টাকা, ভগ্নাবশেষ মূল্য ১,০০০ টাকা, আয়ুষ্কাল ৫ বছর। সরল রৈখিক পদ্ধতিতে প্রতি বছর অবচয় কত?

  • ৪,৫০০ টাকা
  • ৪,০০০ টাকা
  • ৪,২৫০ টাকা
  • ১,০০০ টাকা
Correct answer(s):
  • ৪,০০০ টাকা

একটি প্রতিষ্ঠা ৩,২০০ টাকার একটি যন্ত্র ক্রয় করে। ইহার বাৎসরিক ২৫% হারে ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয়িত হবে। ২ বছর পরে হিসাবের বইয়ে কত লিখিতমূল্য বাকী থাকবে?

  • ১,৬০০ টাকা
  • ২,৪০০ টাকা
  • ১,৮০০ টাকা
  • ২,৫০০ টাকা
Correct answer(s):
  • ১,৮০০ টাকা