Topic

অবচয় হিসাব

Practice related MCQ quizzes and improve step by step.

Practice by Education Level

Quizzes in অবচয় হিসাব

একটি ৪ বৎসর ব্যবহার যোগ্য মেশিনের ক্রয়মূল্য ১০,০০০ টাকা। ৪ বৎসর পর নিঃশেষ মূল্য হবে ২৫৬ টাকা। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বার্ষিক অবচয়ের হার কত?

  • ৬০%
  • ৭০%
  • ৩০%
  • ৫০%
Correct answer(s):
  • ৬০%

একটি সম্পদের ক্রয়মূল্য ১,০০,০০০ টাকা এবং ব্যবহারোপযোগী করার ব্যয় ১০,০০০ টাকা। ১ মার্চ ২০০০ থেকে সম্পদটি ব্যবহার শুরু হয়। আয়ুষ্কাল ১০ বছর ও ভগ্নাবশেষ মূল্য শূন্য হলে মাসভিত্তিক সরলরৈখিক পদ্ধতিতে ২০০০ সালের অবচয় কত?

  • ১১,০০০ টাকা
  • ৯,৪৭২ টাকা
  • ৯,৪৯৭ টাকা
  • ৯,১৬৬.৬৭ টাকা
Correct answer(s):
  • ৯,১৬৬.৬৭ টাকা

আমিম লিমিটেড ১.১.৯৬ তারিখে একটি মেশিন ক্রয় করে এবং ১০% ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধার্য করে। ৩১.১২.৯৯ তারিখে মেশিনের অবচয় ১৪,৫৮০ টাকা ধার্য করা হলো মেশিনটির ক্রয়মূল্য কত?

  • ৩,০৪,৮৩১ টাকা
  • ২,৭৪,৩৪৮ টাকা
  • ২,০০,০০০ টাকা
  • ৩,৩৮,৭০১ টাকা
Correct answer(s):
  • ২,০০,০০০ টাকা

পুঞ্জীভূত অবচয় কোন ধরনের হিসাবের উদাহরণ?

  • একটি ব্যয়ের
  • একটি অলিখিত আয়ের
  • একটি দায়ের
  • একটি প্রতি হিসাবের
Correct answer(s):
  • একটি প্রতি হিসাবের

একটি ব্যবসা প্রতিষ্ঠান ৩,২০,০০০ টাকা দিয়ে একটি যন্ত্র ক্রয় করেছে। ক্রমহ্রাসমান জের পদ্ধতি অনুযায়ী ২৫% হারে অবচয় ধার্য করতে হবে। ২ বছর শেষে অবশিষ্ট বইমূল্য কত হবে?

  • ১,৬০,০০০ টাকা
  • ২,৪০,০০০ টাকা
  • ১,৮০,০০০ টাকা
  • ২,৮০,০০০ টাকা
Correct answer(s):
  • ১,৮০,০০০ টাকা

অবচয়কে কেন ব্যয় বণ্টন প্রক্রিয়া বলা হয়?

  • মূল্যায়ন
  • ক্রয়মূল্য বণ্টন
  • নগদান জমাকরণ
  • মূল্য বিশ্লেষণ
Correct answer(s):
  • ক্রয়মূল্য বণ্টন

সরলরৈখিক অবচয়ের সূত্রে কোন তথ্যটি ব্যবহৃত হয় না?

  • বার্ষিক মুদ্রাস্ফীতির সূচক
  • সম্পত্তির আনুমানিক নি:শেষিত মূল্য
  • সম্পত্তির ক্রয়মূল্য
  • সম্পত্তির আনুমানিক কার্যকাল
Correct answer(s):
  • বার্ষিক মুদ্রাস্ফীতির সূচক

বাংলাদেশ এন্টারপ্রাইজ ১৯৯৭ সালের ১লা জুলাই তারিখে একটি মেশিন ক্রয় করে ২০,০০০ টাকায়। মেশিনটির আয়ুষ্কাল ৫ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৫০০ টাকা। হিসাববর্ষ ৩১শে ডিসেম্বর সমাপ্ত হয় ধরে সরল রৈখিক পদ্ধতিতে মেশিনটির ১৯৯৭ সনের অবচয় কত হবে?

  • ৩,৯০০ টাকা
  • ৪,০০০ টাকা
  • ৪,১০০ টাকা
  • ১,৯৫০ টাকা
Correct answer(s):
  • ১,৯৫০ টাকা

হিসাববিজ্ঞানে অবচয় হিসাব করার প্রধান উদ্দেশ্য কী?

  • প্লান্ট সম্পত্তির অপব্যবহার বন্ধ করা
  • কোম্পানির উদ্বর্তপত্রে প্লান্ট সম্পত্তির সুষ্ঠু বাজার মূল্যে দেখানো
  • প্লান্ট সম্পত্তির ক্রয়মূল্য সম্পত্তি ব্যবহার সময়কালের উপর বণ্টন করা
  • সম্পত্তি পুন: স্থাপনের চলতি ব্যয়ের পরিবর্তনের উপর নির্ভর করে প্লান্ট সম্পত্তির মূল্য হ্রাস লিপিবদ্ধ করা।
Correct answer(s):
  • প্লান্ট সম্পত্তির ক্রয়মূল্য সম্পত্তি ব্যবহার সময়কালের উপর বণ্টন করা

১৯৯০ সালের ১লা জানুয়ারি তারিখে একটি মেশিন ক্রয় করা হয়। যার ক্রয়মূল্য ১,০০,০০০ টাকা এবং আয়ুকাল ১০ বছর। প্রতি বছরেই সমপরিমাণ অবচয় ধরা হয়। ১৯৯৫ সালে ৩০ শে জুন তারিখে মেশিনটি ১৫,০০০ টাকায় বিক্রি করা হয়। এই বিক্রির ফলে কত টাকা লাভ বা ক্ষতি হবে (ভগ্নাবশেষ মূল্য শূন্য ধরে, যেখানে প্রযোজ্য)?

  • ৩২,০০০ টাকা লাভ
  • ৩০,০০০ টাকা ক্ষতি
  • ৪৪,০০০ টাকা ক্ষতি
  • ২০,০০০ টাকা লাভ
Correct answer(s):
  • ৩০,০০০ টাকা ক্ষতি

অবচয় ব্যয়ের মাধ্যমে দুই বা ততোধিক হিসাবকালে সম্পদের অর্জনমূল্য বণ্টন কোন ধরনের হিসাব সমন্বয়ের উদাহরণ?

  • দুই বা ততোধিক সময়কালের মধ্যে ব্যয় বণ্টনের
  • দুই বা ততোধিক সময়কালের মধ্যে রাজস্ব বণ্টনের
  • একটি বকেয়া খরচ হিসাবে স্বীকার করে নেয়ার
  • একটি অলিখিত আয় হিসাবে স্বীকার করে নেয়ার
Correct answer(s):
  • দুই বা ততোধিক সময়কালের মধ্যে ব্যয় বণ্টনের

ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে একটি আসবাবপত্রের অবচয় ধরতে হবে যার ক্রয়মূল্য ৪,০০০ টাকা এবং অবচয়ের বার্ষিক হার ৫%। চতুর্থ বছরের শেষে জমাকৃত অবচয় ও আসবাবপত্রের অলিখিত মূল্য কত হবে?

  • ৯০৪.৮৭ টাকা ও ৩,০৯৫.১৩ টাকা
  • ৭৪১.৯৭ ও ৩,২৫৮.০৩ টাকা
  • ৮০০ টাকা ও ৩,২০০ টাকা
  • ৫৭০.৫০ টাকা ও ৩,৪২৯.৫০ টাকা
Correct answer(s):
  • ৭৪১.৯৭ ও ৩,২৫৮.০৩ টাকা

একটি দীর্ঘমেয়াদী মেশিনের ক্রয়মূল্য ৫০,০০০ টাকা। আজ পর্যন্ত মেশিনর পুঞ্জিভূত অবচয়ের পরিমাণ ২০,০০০ টাকা। যদি আজকে মেশিনটি ১৮,০০০ টাকায় বিক্রি করা হয়, তবে লাভ বা লোকসান কত হবে?

  • ২,০০০ টাকা ক্ষতি
  • ২,০০০ টাকা লাভ
  • ১২,০০০ টাকা ক্ষতি
  • ১২,০০০ টাকা লাভ
Correct answer(s):
  • ১২,০০০ টাকা ক্ষতি

আসবাবপত্রের ক্রয়মূল্য ২,০০,০০০ টাকা, পরিবহন ব্যয় ১০,০০০ টাকা এবং ব্যবসায় সমন্বয়যোগ্য ভ্যাট ৩০,০০০ টাকা। ফেরতযোগ্য ভ্যাট সম্পদের মূল্যে অন্তর্ভুক্ত নয়। বার্ষিক ১০% ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে তৃতীয় বছরের অবচয় কত?

  • ১৯,৪৪০ টাকা
  • ১৭,০১০ টাকা
  • ২০,৭০০ টাকা
  • ১৮,৯০০ টাকা
Correct answer(s):
  • ১৭,০১০ টাকা

পুঞ্জীভূত অবচয় কোন আর্থিক বিবরণীতে দেখানো হয়?

  • ক্রয়-বিক্রয় হিসেবে
  • লাভ-ক্ষতি হিসেবে
  • লাভ-ক্ষতি বণ্টন হিসেবে
  • স্থিতিপত্রে
Correct answer(s):
  • স্থিতিপত্রে

সরলরৈখিক পদ্ধতিতে অবচয়যোগ্য মূল্যের ওপর বার্ষিক ২০% হারে একটি সম্পদের দ্বিতীয় বছরের অবচয় ১,৪৪০ টাকা। ভগ্নাবশেষ মূল্য ১,৮৫০ টাকা হলে সম্পদের অর্জনমূল্য কত ছিল?

  • ৯,০৫০টাকা
  • ৭,২০০টাকা
  • ৯,০০০টাকা
  • ৮,৬৪০টাকা
Correct answer(s):
  • ৯,০৫০টাকা

একটি যন্ত্রের পঞ্চম বছরের অবচয় ২৫,০৫৬.৩০ টাকা। ১৫% ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করলে যন্ত্রটির প্রাথমিক ক্রয়মূল্য কত?

  • ২,৫০,০০০ টাকা
  • ২,৮০,০০০ টাকা
  • ৩,০০,০০০ টাকা
  • ৩,২০,০০০ টাকা
Correct answer(s):
  • ৩,২০,০০০ টাকা

নিচের কোনটি স্বীকৃত অবচয় পদ্ধতির নাম নয়?

  • সরল রৈখিক পদ্ধতি
  • ক্রমহ্রাসমান জের পদ্ধতি
  • বার্ষিক সমকিস্তি পদ্ধতি
  • উদ্ঘাটনমূলক পদ্ধতি
Correct answer(s):
  • উদ্ঘাটনমূলক পদ্ধতি

একটি ব্যবসা প্রতিষ্ঠান ৩,২০,০০০ টাকা দিয়ে একটি যন্ত্র ক্রয় করেছে। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ২৫% হারে অবচয় ধার্য করতে হবে। ২ বছর শেষে অবশিষ্ট ক্রয়মূল্য কত হবে?

  • ১,৬০,০০০ টাকা
  • ২,৪০,০০০ টাকা
  • ১,৮০,০০০ টাকা
  • ১,৭০,০০০ টাকা
Correct answer(s):
  • ১,৮০,০০০ টাকা

সুন্দর লি: ০১/০১/২০০৬ তারিখে একটি মেশিন ক্রয় করে এবং ১০% ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধার্য করে। ৩১/১২/২০০৯ তারিখে মেশিনের অবচয় ১৪,৫৮০ টাকা ধার্য করা হলে, ক্রয় মূল্য কত?

  • ৩,০৪,৮৩১ টাকা
  • ২,৭৪,৩৪৮ টাকা
  • ২,০০,০০০ টাকা
  • ৩,৩৮,৭০১ টাকা
Correct answer(s):
  • ২,০০,০০০ টাকা