Topic

অবচয় হিসাব

Practice related MCQ quizzes and improve step by step.

Practice by Education Level

Quizzes in অবচয় হিসাব

বার্ষিক ১০% হারে ১,২০,০০০ টাকার একটি মেশিনের এক মাসের অবচয় কত?

  • ১,২০০ টাকা
  • ১,০০০ টাকা
  • ১২,০০০ টাকা
  • ১২০ টাকা
Correct answer(s):
  • ১,০০০ টাকা

একটি মেশিনের মূল্য ১০,০০০ টাকা, ভগ্নাবশেষ মূল্য ১,০০০ টাকা এবং ৩য় বছরের রক্ষণাবেক্ষণ খরচ ২০০ টাকা হরে ১০% হারে ক্রমহ্রাসমান পদ্ধতিতে মেশিনটির ৩য় বছরের অবচয় কত?

  • ২,৭১০ টাকা
  • ৮১০ টাকা
  • ৭২৯ টাকা
  • ৭৪৮.২০ টাকা
Correct answer(s):
  • ৮১০ টাকা

কোন নীতির ফলে অবচয় ধার্য করা হয়?

  • সমন্বয়
  • রক্ষণশীলতা
  • চলমান প্রক্রিয়া
  • সত্ত্বা
Correct answer(s):
  • চলমান প্রক্রিয়া

অবচয় সম্পত্তির কী?

  • কালের আবর্তন
  • ব্যবহারজনিত জীর্ণতা
  • ব্যবহারহীনতা
  • সম্পত্তির বাজার মূল্য
Correct answer(s):
  • কালের আবর্তন
  • ব্যবহারজনিত জীর্ণতা
  • ব্যবহারহীনতা

অবচয় একটি ____ প্রক্রিয়া

  • নগদায়ন
  • মূল্যায়ন
  • ক্রয়মূল্য বণ্টন
  • ব্যবহারহীনতা
Correct answer(s):
  • ক্রয়মূল্য বণ্টন

কোনটি অবচয় নিরূপনের উপাদান নয়?

  • অবচয়যোগ্যমূল্য
  • ভগ্নাগবশেষ মূল্য
  • সম্পত্তির আয়ুষ্কাল
  • সম্পত্তির বাজার মূল্য
Correct answer(s):
  • সম্পত্তির বাজার মূল্য

কোনটি অবচয় ধার্যের উদ্দেশ্যের অন্তর্ভুক্ত নয়?

  • প্রকৃত লা-ক্ষতি নির্ধারণ
  • উৎপাদন ব্যয় নির্ধারণ
  • কর দায় নিরূপণ
  • মূলধন জাতীয় ব্যয় নির্ধারণ
Correct answer(s):
  • মূলধন জাতীয় ব্যয় নির্ধারণ

মি. রহিম তিন বছর আগে ৫০,০০০ টাকায় একটি মেশিন ক্রয় করে। সরল রৈখিক পদ্ধতিতে ১৫% হারে অবচয় ধার্য করা হয়। তৃতীয় বছর শেষে মেশিনটির ২৫,০০০ টাকার বিক্রি করা হলে, ঐ বিক্রয় এর জন্য কত টাকা লাভ/ক্ষতি হবে?

  • লাভ ২,৫০০ টাকা
  • ক্ষতি ২,৫০০ টাকা
  • লাভ ৩,৫০০ টাকা
  • ক্ষতি ৩,৫০০ টাকা
Correct answer(s):
  • ক্ষতি ২,৫০০ টাকা

২০০৫ সালে ১লা জানুয়ারি মি.এ.পি. ম্যাল্ডেল ৮০,০০০ টাকা মূল্যে ৪ বছর মেয়াদি একটি ইজারা সম্পত্তি ক্রয় করেন এবং মেয়াদান্তে উক্ত সম্পত্তি প্রতিস্থাপনের উদ্দেশ্যে সমূল্যের একটি বীমাপত্র গ্রহণ করেন। বীমাপত্রের বার্ষিক প্রিমিয়াম ১৯,০০০ টাকা। বীমাচুক্তি পদ্ধতি অনুসারে মেয়াদ শেষে কত টাকা লাভ/ক্ষতি হবে?

  • ৪,০০০ টাকা লাভ
  • ৪,০০০ টাকা ক্ষতি
  • ৩,০০০ টাকা লাভ
  • ৩,০০০ টাকা ক্ষতি
Correct answer(s):
  • ৪,০০০ টাকা লাভ

মি. রফিক ২০০৬ সালের ১লা জানুয়ারিতে একটি টায়ার তৈরির মেশিন ক্রয় করে ১০% হারে ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধরতে থাকেন ৩১.১২.২০০৯ তারিখে মেশিনটির অবচয় ১৯,৬৮৩ টাকা ধার্য হলে, তার ক্রয়মূল্য কত?

  • ২,৪০,০০০ টাকা
  • ২,৫০,০০০ টাকা
  • ২,৭০,০০০ টাকা
  • ৫,৭০,০০০ টাকা
Correct answer(s):
  • ২,৭০,০০০ টাকা

BTCL কোম্পানির বছরের শুরুতে মেশিন ক্রয় এবং বছর শেষে পুন:মূল্য দেয়া আছে- মেশিন ক্রয়- ১০,০০০ (২০০১), ১৩,০০০ (২০০২), ১৭,০০০ (২০০৩), ৩১ ডিসেম্বর তারিখে মূল্য- ৯,৫০০ (২০০১), ২১,০০০ (২০০২), ৩৫,০০০ (২০০৩) পূন:মূল্য পদ্ধতি অনুসারে ২০০৩ সালের অবচয় কত টাকা হবে?

  • ৫,০০০ টাকা
  • ৩,০০০ টাকা
  • ৭,০০০ টাকা
  • ৯,০০০ টাকা
Correct answer(s):
  • ৩,০০০ টাকা

মাশরাফি মর্তুজা তার চাইনিজ হোটেলের জন্য ১৯৯৯ সালের ১লা জানুয়ারী ৬৪,০০০ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করেন। মেশিনটির আয়ুষ্কাল ধরা হয় ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৪,০০০ টাকা। তিনি যদি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ২০% মেশিনটির অবচয় ধার্য করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তবে ২০০২ সালে মেশিনটির অবচয় হবে কত টাকা?

  • ৬,৫৫৪ টাকা
  • ৬,৪৫৫ টাকা
  • ৬,৫৪৫ টাকা
  • ৪,৬৫৫ টাকা
Correct answer(s):
  • ৬,৫৫৪ টাকা

মি. তুহিন তার ক্যাফের জন্য ৮৭,০০০ টাকা দিয়ে একটি যন্ত্র ক্রয় করে। অনুমান করা হয় যে যন্ত্রটির ভগ্নাবশেষ মূল্য হবে ৭,০০০ টাকা এবং আয়ুষ্কাল ৮ বছর, এক্ষেত্রে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি অনুসারে ৬ষ্ঠ বছরের অবচয় হবে?

  • ৬,৬৬৫ টাকা
  • ৬,৭৬৭ টাকা
  • ৭,৭৬৬ টাকা
  • ৬,৬৬৭ টাকা
Correct answer(s):
  • ৬,৬৬৭ টাকা

জয়কলি প্রকাশনার জন্য ১লা জুলাই ২০০৬ তারিখে ১,৫০,০০০ টাকার একটি মেশিন ক্রয় করা হয় এবং যা প্রতিস্থাপনরে জন্য আরও ১০,০০০ টাকা ব্যয় করা হয়। অনুমান করা যাচ্ছে যন্ত্রটির আয়ুষ্কাল ১৪ বছর এবং উক্ত মেয়াদ শেষে মেশিনটি ১০,০০০ টাকায় বিক্রি করা যেতে পারে। ২০০৬ সালের ৩১শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য কত টাকা অবচয় হবে?

  • ৫,০০০ টাকা
  • ৫,৫৫০ টাকা
  • ৫,৩৫৭ টাকা
  • ৫,৮৩৫ টাকা
Correct answer(s):
  • ৫,৩৫৭ টাকা

গ্লাসকো কোম্পানি ১,২০,০০,০০০ টাকার কয়লা খনি হতে ২,০০,০০,০০০ টন কয়লা উত্তোলন করতে পারবে বলে আশা করেছে। প্রথম বছর ২০,০০,০০০ টন কয়লা উত্তলন করা হয়, শূন্য করণের জাবেদা দাখিলা কী হবে?

  • শুণ্যকরণ খরচ ক্রেডিট ১২,০০,০০০ টাকা
  • শুণ্যকরণ খরচ ডেবিট ১২,০০,০০০ টাকা
  • পুঞ্জিভূত শূন্যকরণ ডেবিট ২০,০০,০০০ টাকা
  • পুঞ্জিভূত শূন্যকরণ ক্রেডিট ২০,০০,০০০ টাকা
Correct answer(s):
  • শুণ্যকরণ খরচ ডেবিট ১২,০০,০০০ টাকা

লায়লা রাইস ফ্যাক্টরীর ২০০৩ সালে একটি মেশিনের মূল্য ১২,০০,০০০ টাকা। যার ভগ্নাবশেষ মূল্য অনুমান করা হয় ২,০০,০০০ টাকা এবং উৎপাদন করে ১,০০০ একক। মেশিনটির উৎপাদন ক্ষমতা ২০,০০০ একক উক্ত বছরের অবচয় কত হবে?

  • ৮২,০০০ টাকা
  • ১২,০০০ টাকা
  • ৪০,০০০ টাকা
  • ৫০,০০০ টাকা
Correct answer(s):
  • ৫০,০০০ টাকা

হাসিউল প্রা. লি.-এর সম্পত্তির অবচয়যোগ্য মূল্য ৫,৫০,০০০ টাকা এবং ভগ্নাবশেষ মূল্য ৫০,০০০ টাকা। অবচয় ধার্যের ক্ষেত্রে কোম্পানি সরল রৈখিক পদ্ধতি অনুসরণ করে। সম্পত্তিটির আয়ুষ্কাল ১০ বছর। ৬ষ্ঠ বছরের অবচয় কত?

  • ৫০,০০০ টাকা
  • ৫৫,০০০ টাকা
  • ৪০,০০০ টাকা
  • ৪৫,৫০০ টাকা
Correct answer(s):
  • ৫০,০০০ টাকা

মোহাম্মদ রবিউলের হোটেলের জন্য একটি সম্পত্তি ৬৩,০০০ টাকা ক্রয় করে, এর ভগ্নাবশেষ মূল্য যদি ৩,০০০ টাকা হয়। আয়ুষ্কাল অনুমান করা হয় ৫ বছর। তবে সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় কত হবে?

  • ১২,০০০ টাকা
  • ১৩,০০০ টাকা
  • ১২,৬০০ টাকা
  • ১১,৬০০ টাকা
Correct answer(s):
  • ১২,০০০ টাকা

ডেব হোয়াটমোর তার জিমনেসিয়ামের জন্য ২০০৬ সালের শুরুতে একটি মেশিন ক্রয় করে ২০% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্যের সিদ্ধান্ত গ্রহণ করেন। ২০১০ সালের ১লা জানুয়ারী যদি মেশিনটির বহিঃমূল্য ৯৪,২০৮ টাকা তবে মেশিনটির ক্রয় মূল্য কত টাকা।

  • ২,২০,০০০ টাকা
  • ১,৩০,০০০ টাকা
  • ৩,৩০,০০০ টাকা
  • ২,৩০,০০০ টাকা
Correct answer(s):
  • ২,৩০,০০০ টাকা

১লা জানুয়ারি ২০০৬-এ করিম গার্মেন্টস এর মেশিন হিসাবের জের ছিল ৫০,০০০ টাকা। ১লা আগস্ট ২০০৬ এ ১০,০০০ টাকার নতুন মেশিন ক্রয় এবং ১লা অক্টোবর ২০০৬ সালে ৫,০০০ টাকা ক্রয় মূল্যের মেশিন ৫,০০০ টাকাই বিক্রি করে। ১০% ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ৩১ শে ডিসেম্বর ২০০৬ সনের সমাপ্ত বছরের অবচয় কত?

  • ৫,২৯২.৬৭ টাকা
  • ৫,৯২১.৭৬ টাকা
  • ৫,২৯১.৬৭ টাকা
  • ৫,১২৯.৬৭ টাকা
Correct answer(s):
  • ৫,২৯১.৬৭ টাকা