ABC Ltd. এর যন্ত্রপাতি হিসাবে ১৯৮৭ সালের ১লা জানুয়ারীতে ডেবিট জের ছিল ১,৪৭,৩৯০ টাকা। কোম্পানি এই যন্ত্রপাতিটি ১৯৮৪ সালে জানুয়ারি মাসে ক্রয় করে এবং তখন থেকেই ১৫% হারে ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধার্য করে। কিন্তু ১৯৮৭ সালে কোম্পানি অবচয় নীতি পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় এবং অবচয় হার অপরিবর্তীত রেখে সরল রৈখিক পদ্ধতিতে তা ১৯৮৪ সাল হতে কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করে। ১৯৮৭ সালে ৫০,০০০ টাকার অতিরিক্ত যন্ত্রপাতি ক্রয় করা হয়। ১৯৮৭ সালের ৩১ ডিসেম্বর হিসাব বছর সমাপ্ত হলে নতুন পদ্ধতি কার্যকর করার ফলে কত টাকা অবচয় বেশী দেখানো যাবে?
নোট
সঠিক উত্তর: ১৫,৩৯০ টাকা। সরলরৈখিক পদ্ধতিতে অবচয়যোগ্য মূল্যকে সম্পদের আনুমানিক ব্যবহারকাল দিয়ে ভাগ করা হয়। অবচয়যোগ্য মূল্য হলো অর্জনমূল্য থেকে আনুমানিক অবশিষ্ট মূল্য বাদ দেওয়ার পরিমাণ। প্রতি পূর্ণ বছরে সমান অবচয় ধার্য হয়।
