Topic

দু’তরফা দাখিলা পদ্ধতি

Practice related MCQ quizzes and improve step by step.

Practice by Education Level

Quizzes in দু’তরফা দাখিলা পদ্ধতি for HSC

দু’তরফা দাখিলায় মোট ক্রেডিট টাকা কী হবে?

  • মোট ডেবিট টাকার সমান
  • মোট আয়ের সমান
  • মোট সম্পদের সমান
  • মোট ব্যয়ের সমান
Correct answer(s):
  • মোট ডেবিট টাকার সমান

কোন হিসাব পদ্ধতি অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ?

  • দুতরফা দাখিলা পদ্ধতি
  • একতরফা দাখিলা পদ্ধতি
  • উপরের দুইটি পদ্ধতি
  • উপরের কোনটিই নয়
Correct answer(s):
  • একতরফা দাখিলা পদ্ধতি

হিসাবচক্রে খতিয়ান থেকে রেওয়ামিল প্রস্তুত করে প্রথমে কী যাচাই করা হয়?

  • পণ্যের বিক্রয়মূল্য
  • নগদ প্রবাহের সময়সূচি
  • প্রতিটি লেনদেনের নীতিগত সঠিকতা
  • ডেবিট ও ক্রেডিট জেরের গাণিতিক সমতা
Correct answer(s):
  • ডেবিট ও ক্রেডিট জেরের গাণিতিক সমতা

প্রতিটি লেনদেন কী উৎপাদন করে?

  • একমুখি ফলাফল
  • দুটি বিপরীতমুখী ও সমান ফলাফল
  • দুটি একমুখী ফলাফল
  • বহুমুখী ফলাফল
Correct answer(s):
  • দুটি বিপরীতমুখী ও সমান ফলাফল

দুতরফা দাখিলা ব্যবস্থায় সুবিধা প্রদানকারীকে কী বলা হয়?

  • ডেবিট
  • ক্রেতা
  • সুবিধাগ্রহীতা
  • ক্রেডিট
Correct answer(s):
  • ক্রেডিট

দুতরফা দাখিলা পদ্ধতিতে প্রতিটি লেনদেনের দ্বৈত প্রভাব বলতে কী বোঝায়?

  • দুটি পক্ষই কেবল ডেবিট হয়
  • দুটি পক্ষই কেবল ক্রেডিট হয়
  • দুটি প্রতিষ্ঠানের মালিকানা হয়
  • সমপরিমাণ ডেবিট ও ক্রেডিট প্রভাব থাকে
Correct answer(s):
  • সমপরিমাণ ডেবিট ও ক্রেডিট প্রভাব থাকে

যে পদ্ধতিতে প্রতিটি লেনদেনের ডেবিট ও ক্রেডিট এ উভয়দিক লিপিবদ্ধ করা হয় তাকে কী বলে?

  • একতরফা দাখিলা পদ্ধতি
  • জাবেদা বই
  • দৈনিক মাল খরিদ ও বিক্রয় বই
  • দুতরফা দাখিলা পদ্ধতি
Correct answer(s):
  • দুতরফা দাখিলা পদ্ধতি

নিচের কোন হিসাবশ্রেণির পরিমাণ বৃদ্ধি পেলে ডেবিট করতে হয়?

  • ব্যয় ও সম্পদ
  • দায় ও মালিকানা স্বত্ব
  • মালিকানা স্বত্ব
  • দায়
Correct answer(s):
  • ব্যয় ও সম্পদ

খতিয়ানের উদ্বৃত্ত কখন নির্ণয় করা হয়?

  • শুধু বছরের মাঝামাঝি
  • নির্দিষ্ট হিসাবকাল শেষে বা প্রয়োজনমতো
  • প্রতি মাসের প্রথম দিনেই
  • শুধু ব্যবসা বন্ধের সময়
Correct answer(s):
  • নির্দিষ্ট হিসাবকাল শেষে বা প্রয়োজনমতো

লুকা প্যাসিওলি কত সালে দুতরফা দাখিলা পদ্ধতি ব্যাখ্যা করেন?

  • ১৪৯৪ সালে
  • ১৫৯৪ সালে
  • ১৬৯৪ সালে
  • ১৭৯৪ সালে
Correct answer(s):
  • ১৪৯৪ সালে

ব্যক্তিবাচক হিসাবের প্রচলিত ডেবিট-ক্রেডিট নিয়মে সুবিধা গ্রহণকারী পক্ষের হিসাবকে কী করা হয়?

  • ডেবিট করা হয়
  • ক্রেডিট করা হয়
  • বাদ দেওয়া হয়
  • সব সময় আয় ধরা হয়
Correct answer(s):
  • ডেবিট করা হয়

হিসাবরক্ষণের ধারাবাহিক প্রক্রিয়াকে হিসাবচক্র বলে, কারণ-?

  • হিসাবরক্ষণের প্রক্রিয়াসমূহ ধাপে ধাপে সম্পন্ন হয়
  • হিসাবরক্ষণের প্রতিটি কাজ চক্রাকারে পুনরাবৃত্তি হয়
  • একই হিসাব বার বার লিখতে হয়
  • হিসাবের বইতে লেনদেনসমূহ চক্রাকারে লেখা হয়
Correct answer(s):
  • হিসাবরক্ষণের প্রতিটি কাজ চক্রাকারে পুনরাবৃত্তি হয়

দেনাদারের ওপর ১০% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখা হলো। এ লেনদেন কোন বইতে লিখতে হবে?

  • প্রকৃত জাবেদা
  • ক্রয় জাবেদা
  • বিক্রয় জাবেদা
  • নগদান জাবেদা
Correct answer(s):
  • প্রকৃত জাবেদা

দুতরফা দাখিলা পদ্ধতিতে সব লেনদেনের মোট ডেবিট ও ক্রেডিট সমান হয় কেন?

  • জাবেদা প্রস্তুতের কারণে
  • খতিয়ান প্রস্তুতের কারণে
  • এক পাশে ডেবিট অপর পাশে ক্রেডিট থাকার কারণে
  • প্রতিটি লেনদেনে সমপরিমাণ ডেবিট-ক্রেডিট থাকার কারণে
Correct answer(s):
  • প্রতিটি লেনদেনে সমপরিমাণ ডেবিট-ক্রেডিট থাকার কারণে

দুতরফা দাখিলা পদ্ধতিতে মোট ডেবিট টাকা মোট ক্রেডিট টাকার সমান হবে। এটি হিসাববিজ্ঞানের?

  • বৈশিষ্ট্য
  • গুরুত্ব
  • প্রয়োজনীয়তা
  • ফলাফল
Correct answer(s):
  • বৈশিষ্ট্য

কোন ধরণের ব্যবসায় প্রতিষ্ঠানে দুতরফা দাখিলা পদ্ধতি সর্বাধিক জনপ্রিয়?

  • একমালিকানা ব্যবসায়
  • অংশীদারি ব্যবসায়
  • ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়
  • যৌথ মূলধনী ব্যবসায়
Correct answer(s):
  • যৌথ মূলধনী ব্যবসায়

প্রতিষ্ঠানের আর্থিক অবস্থায় মালিকানা স্বত্ব কী নির্দেশ করে?

  • পাওনাদারের দাবি
  • প্রতিষ্ঠানের আয়
  • প্রতিষ্ঠানের সম্পদ
  • সম্পদ থেকে দায় বাদ দেওয়ার পর মালিকের অবশিষ্ট দাবি
Correct answer(s):
  • সম্পদ থেকে দায় বাদ দেওয়ার পর মালিকের অবশিষ্ট দাবি

নয়-ধাপবিশিষ্ট প্রচলিত হিসাবচক্রের নবম ধাপে কোন কাজটি করা হয়?

  • জাবেদা প্রস্তুতকরণ
  • আয় বিবরণী
  • সমাপনী দাখিলা
  • কার্যপত্র প্রস্তুত
Correct answer(s):
  • সমাপনী দাখিলা

ব্যবসায়ের সঠিক ফলাফল ও প্রকৃত আর্থিক অবস্থা জানার জন্য আদর্শ পদ্ধতি কোনটি?

  • লেনদেন
  • একতরফা দাখিলা পদ্ধতি
  • দুতরফা দাখিলা পদ্ধতি
  • খতিয়ান হিসাব
Correct answer(s):
  • দুতরফা দাখিলা পদ্ধতি

আয় হিসাবের স্বাভাবিক বৃদ্ধিতে কোন পার্শ্বে দাখিলা হয়?

  • ডেবিট দ্বারা বৃদ্ধি পাবে
  • ক্রেডিট দ্বারা হ্রাস পাবে
  • সাধারণত ডেবিট জের দেখায়
  • ক্রেডিট দ্বারা বৃদ্ধি পাবে
Correct answer(s):
  • ক্রেডিট দ্বারা বৃদ্ধি পাবে