Topic

দু’তরফা দাখিলা পদ্ধতি

Practice related MCQ quizzes and improve step by step.

Practice by Education Level

Quizzes in দু’তরফা দাখিলা পদ্ধতি for HSC

২০০ টাকা লাভে পণ্য বিক্রয় করলে, অন্য সব অপরিবর্তিত থাকলে, হিসাব সমীকরণে নিট প্রভাব কী?

  • সম্পদ ও মালিকানা স্বত্ব বাড়বে
  • সম্পদ ও দায় বাড়বে
  • সম্পদ ও মালিকানা স্বত্ব কমবে
  • দায় কমবে ও সম্পদ কমবে
Correct answer(s):
  • সম্পদ ও মালিকানা স্বত্ব বাড়বে

সাধারণ নিয়মে স্থায়ী সম্পদ হিসাবে কোন অবস্থায় ক্রেডিট জের প্রত্যাশিত?

  • সম্পদ বিক্রির প্রতিটি ঘটনায়
  • অবচয় ধার্যের প্রতিটি ঘটনায়
  • সম্পদ ক্রয়ের পরপরই
  • স্বাভাবিক ও সঠিক হিসাবরক্ষণে সাধারণত নয়
Correct answer(s):
  • স্বাভাবিক ও সঠিক হিসাবরক্ষণে সাধারণত নয়

একটি পূর্ণাঙ্গ, নির্ভরযোগ্য এবং বিজ্ঞানসম্মত হিসাব পদ্ধতি কোনটি?

  • একতরফা দাখিলা পদ্ধতি
  • চূড়ান্ত হিসাব পদ্ধতি
  • দুতরফা দাখিলা পদ্ধতি
  • ক + গ
Correct answer(s):
  • দুতরফা দাখিলা পদ্ধতি

হিসাব প্রক্রিয়ায় খতিয়ান কোন কাজ করে?

  • শ্রেণীবদ্ধকরণ
  • লিপিবদ্ধকরণ
  • সংক্ষিপ্তকরণ
  • কোনটি নয়
Correct answer(s):
  • শ্রেণীবদ্ধকরণ

যে সকল কারণে ক্রেডিট করা হয়, তা কি কি?

  • আয়, ব্যয় ও মালিকানা স্বত্ব বৃদ্ধি
  • সম্পদ হ্রাস, দায় বৃদ্ধি, মালিকানা স্বত্ব বৃদ্ধি, আয় বৃদ্ধি, ব্যয় হ্রাস
  • সম্পদ, দায় ও মালিকানা স্বত্ব বৃদ্ধি
  • সম্পদ বৃদ্ধি, আয় হ্রাস, দায় হ্রাস, মালিকানা স্বত্ব হ্রাস
Correct answer(s):
  • সম্পদ হ্রাস, দায় বৃদ্ধি, মালিকানা স্বত্ব বৃদ্ধি, আয় বৃদ্ধি, ব্যয় হ্রাস

স্বাভাবিক অবস্থায় কোন হিসাবের ক্রেডিট জের প্রত্যাশিত নয়?

  • কমিশন হিসাব
  • সরঞ্জাম হিসাব
  • ব্যাংক হিসাব
  • বিক্রয় হিসাব
Correct answer(s):
  • সরঞ্জাম হিসাব

ডেবিট হলে কি হয়?

  • মালিকানা স্বত্ব বৃদ্ধি পায়
  • আয় হ্রাস পায়
  • দায় বৃদ্ধি পায়
  • সম্পদ হ্রাস পায়
Correct answer(s):
  • আয় হ্রাস পায়

সম্পদ, দায় ও মালিকানা স্বত্বের ডেবিট-ক্রেডিট নিয়ম সম্পর্কে কোন বিবৃতিটি ভুল?

  • সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়
  • মালিকানা স্বত্ব বৃদ্ধি পেলে ডেবিট হয়
  • দায় হ্রাস পেলে ডেবিট হয়
  • সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়
Correct answer(s):
  • মালিকানা স্বত্ব বৃদ্ধি পেলে ডেবিট হয়

ক্রেডিট জের হতে পারে না কোন হিসাবে?

  • লাভ-ক্ষতি হিসাব
  • উত্তোলন হিসাবে
  • ব্যাংক হিসাবে
  • ব্যক্তিবাচক হিসাবে
Correct answer(s):
  • উত্তোলন হিসাবে

প্রতিষ্ঠানের নগদান বইয়ে ব্যাংক হিসাবের ক্রেডিট জের কী নির্দেশ করে?

  • ব্যাংক জমা
  • ব্যাংকের নিকট প্রাপ্য
  • ব্যাংক জমাতিরিক্ত
  • কোনটি নয়
Correct answer(s):
  • ব্যাংক জমাতিরিক্ত

সমাপনী দাখিলার আগে ব্যয় ও লোকসান হিসাবের স্বাভাবিক জের কী?

  • ক্রেডিট জের
  • ক্রেডিট ও ডেবিট জের
  • ডেবিট জের
  • শূণ্য জের
Correct answer(s):
  • ডেবিট জের

কোনো প্রতিষ্ঠানে নগদে সেবা প্রদান করে আয় অর্জিত হলে হিসাব সমীকরণে কী প্রভাব পড়ে?

  • সম্পদ বৃদ্ধি ও মালিকানা স্বত্ব বৃদ্ধি
  • সম্পদ বৃদ্ধি ও নগদ বৃদ্ধি
  • সম্পদ বৃদ্ধি ও দায় হ্রাস
  • সম্পদ হ্রাস ও দায় বৃদ্ধি
Correct answer(s):
  • সম্পদ বৃদ্ধি ও মালিকানা স্বত্ব বৃদ্ধি

যৌথ মূলধনী কোম্পানি কর্তৃক বন্ড বিলি করার ফলে, কি হবে?

  • সম্পদ হ্রাস ও দায় বৃদ্ধি পাবে
  • সম্পদ বৃদ্ধি ও দায় হ্রাস পাবে
  • মালিকানা স্বত্ব বৃদ্ধি ও আয় বৃদ্ধি পাবে
  • সম্পদ বৃদ্ধি ও দায় বৃদ্ধি পাবে
Correct answer(s):
  • সম্পদ বৃদ্ধি ও দায় বৃদ্ধি পাবে

সংরক্ষিত মুনাফা মূলধনে স্থানান্তর করে বোনাস শেয়ার ইস্যু করলে মোট শেয়ারহোল্ডার ইকুইটিতে কী প্রভাব পড়ে?

  • মোট ইকুইটি অপরিবর্তিত থাকে
  • মোট ইকুইটি বৃদ্ধি পায়
  • মোট ইকুইটি হ্রাস পায়
  • নগদ সম্পদ বৃদ্ধি পায়
Correct answer(s):
  • মোট ইকুইটি অপরিবর্তিত থাকে

ব্যাংক জমাকৃত অর্থের উপর সুদ অর্জিত হওয়ার ফলে, কি হয়?

  • দায় হ্রাস ও মালিকানা স্বত্ব হ্রাস পায়
  • সম্পদ ও মালিকানা স্বত্ব বৃদ্ধি পায়
  • আয় বৃদ্ধি ও দায় বৃদ্ধি পায়
  • আয় বৃদ্ধি ও সম্পদ হ্রাস পায়
Correct answer(s):
  • সম্পদ ও মালিকানা স্বত্ব বৃদ্ধি পায়

প্রাপ্য বা অর্জিত সুদ সমন্বয় না করা হলে কি হবে?

  • ব্যয় কম ও আয় বেশী দেখানো হবে
  • দায় কম ও মালিকানা স্বত্ব কম দেখানো হবে
  • দায় বেশী ও মালিকানা স্বত্ব বেশী দেখানো হবে
  • সম্পদ ও মালিকানা স্বত্ব কম দেখানো হবে
Correct answer(s):
  • সম্পদ ও মালিকানা স্বত্ব কম দেখানো হবে

ভবিষ্যৎ সময়ের বিজ্ঞাপন বাবদ অগ্রিম অর্থ পরিশোধ করলে, তা সম্পদ হিসেবে স্বীকৃতির শর্ত পূরণ সাপেক্ষে, হিসাব সমীকরণে তাৎক্ষণিক প্রভাব কী?

  • এক সম্পদ কমে, অন্য সম্পদ বাড়ে
  • সম্পদ ও দায় সমান বাড়ে
  • সম্পদ ও মালিকানা স্বত্ব সমান কমে
  • দায় বাড়ে ও সম্পদ কমে
Correct answer(s):
  • এক সম্পদ কমে, অন্য সম্পদ বাড়ে

প্রতিটি লেনদেনের ডেবিট পক্ষ ও ক্রেডিট পক্ষের টাকার পরিমাণ সর্বদা কি হবে?

  • ডেবিট থেকে ক্রেডিট বেশী হবে
  • ক্রেডিট থেকে ডেবিট বেশী হবে
  • কম বা বেশী যে কোনটি হতে পাবে
  • সমান হবে
Correct answer(s):
  • সমান হবে

Debit দ্বারা হিসাবের ছকের কোন দিককে বুঝায়?

  • ডান দিক
  • বাম দিক
  • উপর দিক
  • নিচের দিক
Correct answer(s):
  • বাম দিক

দুতরফা দাখিলা পদ্ধতির মৌলিক ডেবিট-ক্রেডিট নীতি কোনটি?

  • প্রতিটি ডেবিটের সমপরিমাণ ক্রেডিট থাকে
  • সব ডেবিটে নগদ বৃদ্ধি পায়
  • সব ক্রেডিটে দায় বৃদ্ধি পায়
  • প্রতিটি দাখিলায় শুধু দুটি হিসাব থাকে
Correct answer(s):
  • প্রতিটি ডেবিটের সমপরিমাণ ক্রেডিট থাকে