খতিয়ানের উদ্বৃত্ত কখন নির্ণয় করা হয়?
নোট
সঠিক উত্তর: নির্দিষ্ট হিসাবকাল শেষে বা প্রয়োজনমতো। খতিয়ানের নির্দিষ্ট হিসাবের ডেবিট ও ক্রেডিট মোটের পার্থক্যকে জের বা উদ্বৃত্ত বলা হয়। হিসাবকাল শেষে কিংবা ব্যবস্থাপনার প্রয়োজনমতো জের নির্ণয় করা যায়। এসব জের দিয়ে পরবর্তী সময়ে রেওয়ামিল তৈরি হয়; শুধু বছরের প্রথম দিনেই জের বের করতে হয় এমন বাধ্যবাধকতা নেই।
