Subject

গাণিতিক সমস্যা

Practice related MCQ quizzes and improve step by step.

Quizzes in গাণিতিক সমস্যা

এক দোকানদার প্রতি ১০০ গ্রাম ১৫ টাকা ও ২০ টাকা দরের দুই ধরনের চা কি অনুপাতে মেশালে মিশ্রিত প্রতি ১০০ গ্রাম চায়ের দাম ১৬ টাকা ৫০ পয়সা হবে?

Correct answer(s):
    • ৭ঃ৩

কিছু টাকা ক, খ ও গ এর মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া হল। যাতে ক-এর অংশ খ-এর দ্বিগুণের সমান ও খ এর অংশ গ এর ৪ গুণের সমান। তাহলে তাদের অংশের অনুপাত কত?

Correct answer(s):
    • ৮ঃ৪ঃ১

ক দেড় ঘন্টায় ৫ কিঃমিঃ হাঁটে এবং খ ৫ মিনিটে ২৫০ মিটার হাঁটে। ক ও খ এর গতিবেগের অনুপাত কত?

Correct answer(s):
    • ১০ঃ৯

ক ও খ-এর বেতনের অনুপাত ৭ঃ৫। ক,খ অপেক্ষা ৪০০ টাকা বেশী বেতন পেলে খ-এর বেতন কত?

Correct answer(s):
    • ১০০০ টাকা

টিপুর বোনের বয়স ও তার বাবার বয়সের মধ্য সমানুপাতি। টিপুর বয়স ১২ বছর। বাবার বয়স ৪৮ বছর হলে, বোনের বয়স কত?

Correct answer(s):
    • ২৪ বৎসর

পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর এবং তাদের বয়সের অনুপাত ১০ বছর পূর্বে ছিল ৭ঃ২। ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?

Correct answer(s):
    • ৩১ঃ১৬

পিতার ২৫ বছর বয়সে পুত্রের জন্ম হয়। পিতার কত বছর বয়সে তার বয়স পুত্রের দ্বিগুণ হবে?

Correct answer(s):
    • ৫০ বছর

পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৫ বছর পর তাদের বয়সের সমষ্টি ৬০ বছর হলে, পিতার বর্তমান বয়স কত?

Correct answer(s):
    • ৪০ বছর

পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিনগুণ। ১০ বৎসর পর তাদের বয়সের সমষ্টি ৭৬ বৎসর হলে, পিতার বর্তমান বয়স কত?

Correct answer(s):
    • ৪২ বৎসর

পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে ৬৮ ও ২০ বছর। ৪ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল?

Correct answer(s):
    • ৪ঃ১

দুই বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের ১৪ গুণ। যদি ২ বছর পরে বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে ২৬ বছর বেশি হয়, তবে বাবা ও তার পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত হবে?

Correct answer(s):
    • ১৫ঃ২

পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিনগুণ। ৫ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?

Correct answer(s):
    • পিতা ৪৫, পুত্র ১৫

এক ব্যক্তি তার স্ত্রীর চাইতে ৫ বছরের বড়। স্ত্রীর বয়স ছেলের বয়সের চার গুন এবং ছেলের বর্তমান বয়স ৫ বছর হলে, ঐ ব্যক্তির বর্তমান বয়স কত?

Correct answer(s):
    • ২৫ বছর

পিতা ও তিন পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর হলে, ৫ বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে?

Correct answer(s):
    • ৮০ বছর

পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে ৭৫ ও ১৫ বছর। ৫ বৎসর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল?

Correct answer(s):
    • ৭ঃ১

পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের তিনগুণ এবং ১০ বৎসর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। পিতার বর্তমান বয়স কত?

Correct answer(s):
    • ৩০ বৎসর

দুই বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের ১৪ গুণ। দুই বছর পরে বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে ২৬ বছর বেশি হলে, বাবা ও তার পুত্রের বয়সের অনুপাত কত হবে?

Correct answer(s):
    • ১৫ঃ২

ক-এর বয়স খ-এর বয়সের দ্বিগুণ এবং ক-এর বয়স গ-এর বয়সের তিনগুণ। তাদের বয়সের সমষ্টি ৭৭ বছর হলে ক ও খ এর বয়সের পার্থক্য কত হবে?

Correct answer(s):
    • ২১ বছর