Subject

গাণিতিক সমস্যা

Practice related MCQ quizzes and improve step by step.

Quizzes in গাণিতিক সমস্যা

একটি ক্লাসে ১০০ জন ছাত্রছাত্রীর মধ্যে শিক্ষক কিছু টাকা বিতরণ করলেন। ছাত্রীদেরকে ২৫ টাকা এবং ছাত্রদের ২০ টাকা করে দিলেন। এতে তাঁর ২২০০টাকা খরচ হলো। ঐ ক্লাসে কতজন ছাত্রী আছে?

Correct answer(s):
    • ৪০ জন

একটি ১০০ মিটার লম্বা তৈলাক্ত বাঁশ দন্ডায়মান আছে। একটি বানর উক্ত বাঁশ বেয়ে মিনিটে ৬ মিটার উঠে এবং পরবর্তী মিনিটে ৪ মিটার নেমে আসে। বানরটির বাঁশের চূড়ায় উঠতে কত সময় লাগবে?

Correct answer(s):
    • ৯৫ মিনিট

পানিপূর্ণ একটি বালতির ওজন ৩৫ কেজি। অর্ধ পানিপূর্ণ বালতির ওজন ২৫ কেজি হলে, শুধু বালতির ওজন কত?

Correct answer(s):
    • ১৫ কেজি

১ কেজি চিনি, ১ কেজি ডাল ও ২ কেজি আটা ক্রয় করে এক ব্যক্তি দোকানদারকে মূল্য বাবদ ১২০ টাকা দিলেন। অপর এক ব্যক্তি ১ কেজি চিনি ও ১ কেজি ডাল কিনে ঐ দোকানদারকে ৮০ টাকা দিলেন। আটার কেজি প্রতি মূল্য কত?

Correct answer(s):
    • ২০ টাকা

একটি ক্লাসে ৪০ জন ছাত্রের মধ্যে ২৫ জন ক্রিকেট খেলে এবং ২০ জন ফুটবল খেলে এবং ১০ জন কোনো খেলাই খেলে না। কতজন উভয় খেলা খেলে?

Correct answer(s):
    • ১৫ জন

একটি সংখ্যা অপরটির ৫ গুণ। ছোটটির ১০ গুণ এবং বড়টির ২ গুণ এর যোগফল ২০০ হলে বড় সংখ্যাটি কত?

Correct answer(s):
    • ৫০

৫৫০ গ্রামের একটি কেক বানাতে চিনির দ্বিগুণ পরিমাণ ময়দা এবং কিশমিশের দেড়গুণ পরিমান চিনি লাগলে, ময়দা কতটুকু লাগবে?

Correct answer(s):
    • ৩০০ গ্র্রাম