Subject

গাণিতিক সমস্যা

Practice related MCQ quizzes and improve step by step.

Quizzes in গাণিতিক সমস্যা

দুই ব্যক্তি একটি কাজ ৮ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একাকী কাজটি ১২ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে?

Correct answer(s):
    • ২৪ দিনে

৫৬ জন শ্রমিক একটি কাজ ২১ দিনে শেষ করতে পারে। ১৪ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কত জন শ্রমিক লাগবে?

Correct answer(s):
    • ২৮ জন

ক ও খ একত্রে একটি কাজ ৮ দিনে শেষ করতে পারে। ক একলা ১২ দিনে কাজটি শেষ করতে পারলে, খ একা কতদিনে কাজটি শেষ করতে পারবে?

Correct answer(s):
    • ২৪ দিনে

১৫টি ভেড়ার মূল্য ৫টি গরুর মূল্যের সমান। ২টি গরুর মূল্য ৩০০০টাকা হলে, ৬টি ভেড়ার মূল্য কত?

Correct answer(s):
    • ৩০০০ টাকা

ক ও খ একত্রে একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে। ক একা কাজটি ১৫ দিনে শেষ করতে পারলে, খ একা কাজটি কত দিনে শেষ করতে পারবে?

Correct answer(s):
    • ৩০ দিনে

একটি রাস্তা মেরামত করতে ৩৫ জন শ্রমিকের ১২ দিন লাগলে, ১৪ জন শ্রমিকের কত দিন লাগবে?

Correct answer(s):
    • ৩০ দিন

ক ও খ একত্রে একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে। খ একা কাজটি ১৪ দিনে শেষ করতে পারলে, ক একা কত দিনে কাজটি শেষ করতে পারবে?

Correct answer(s):
    • ৩৫ দিনে

কোনো দূর্গে ৭২০ জন সৈন্যের ২০ দিনের খাবার মজুদ আছে। ১০ দিন পর কিছু নতুন সৈন্য আসায় অবশিষ্ট খাদ্যে তাদের ৮ দিন চললে কত জন সৈন্য এসেছিল?

Correct answer(s):
    • ১৮০ জন

একটি কাজ ক একা ১০ দিনে এবং খ একা ১৫ দিনে শেষ করতে পারলে, ক ও খ একত্রে কত দিনে শেষ করতে পারবে?

Correct answer(s):
    • ৬ দিনে

তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে ৪, ৫, ৬ ঘন্টায় করতে পারে। প্রথম দুইটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় একত্রে কাজ করে এক ঘন্টায় কতটুকু কাজ করতে পরবে?

Correct answer(s):
    • ৯/২০

যদি একটি কাজ ৯ জন লোক ১৫ দিনে করতে পারে, অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে?

Correct answer(s):
    • ১১(১/৪) দিনে

ক ও খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে। খ একা কাজটি কতদিনে করতে পারবে?

Correct answer(s):
    • ৩০ দিনে

স্থির পানিতে একটি নৌকা গতিবেগ ঘন্টায় ৭ কিঃমিঃ। এরূপ নৌকায় স্রোতের অনুকূলে ৩৩ কিঃমিঃ পথ যেতে ৩ ঘন্টা সময় লেগেছে। ফিরে আসার সময় নৌকাটির কত সময় লাগবে?

Correct answer(s):
    • ১১ ঘন্টা

একটি ঘড়ি প্রতিদিন ১০ মিনিট সময় হারায়। কতদিন পর ঘড়িটি এমন অবস্থায় পৌছবে যখন ঘড়িটি সঠিক সময় নির্দেশ করবে?

Correct answer(s):
    • ৭২ দিন

একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫ঃ২। যদি পানি অপেক্ষা দুধুর পরিমাণ ৬ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত?

Correct answer(s):
    • ৪ লিটার

ক, খ ও গ ২৮০ টাকা নিয়ে কারবার শুরু করল। কও খ এর মূলধন সমান কিন্তু গ এর মূলধন ২০ টাকা কম। মোট ৫৬ টাকা লাভ হলে, গ কত টাকা লাভ পাবে?

Correct answer(s):
    • ১৬ টাকা

সমান উচ্চতা বিশিষ্ট একটি সমবৃত্তভূমিক কোণক, একটি অর্ধ গোলক ও একটি সিলিন্ডার সমান সমান ভূমির উপর অবস্থিত। তাদের আয়তনের অনুপাত কত হবে?

Correct answer(s):
    • ১ঃ২ঃ৩

একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময়ে ৪ বার লাফ দেয়, খরগোশ সে সময়ে ৫ বার লাফ দেয়। কিন্তু খরগোশ ৪ লাফে যতদূর যায়, কুকুর ৩ লাফে ততদূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত?

Correct answer(s):
    • ১৬ঃ১৫