Subject

গাণিতিক সমস্যা

Practice related MCQ quizzes and improve step by step.

Quizzes in গাণিতিক সমস্যা

একটি শ্রেণীতে যত জন বালক ছিল প্রত্যেকে তত টাকা চাঁদা দিলে ১০০ টাকা হলো। বালকের সংখ্যা কত?

Correct answer(s):
    • ১০ জন

৪৭,০৮০ জন সৈন্য থেকে কমপক্ষে কত জন সৈন্য সরিয়ে নিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে?

Correct answer(s):
    • ৪২৪

একটি শ্রেণিতে যতজন ছাত্র আছে প্রত্যেককে তত টাকা করে প্রদান করলে মোট ৬৫৬১ টাকা হয়। ছাত্র সংখ্যা কত?

Correct answer(s):
    • ৮১ জন

ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩০০ কিঃমিঃ। ঢাকা হতে একটি ট্রেন সকাল ৭ টায় ছেড়ে গিয়ে বিকেল ৩ টায় চট্টগ্রামে পৌছে। ট্রেনটির গড় প্রতি ঘণ্টায় কত ছিল?

Correct answer(s):
    • ৩৭.৫ কিঃমিঃ

একটি গাড়ী ঘণ্টায় ৪৫ মাইল বেগে ২০ মিনিট চলার পর ৬০ মাইল বেগে ৪০ মিনিট চলে। সম্পূর্ণ পথে গাড়িটির গতিবেগের গড় কত?

Correct answer(s):
    • ৫৫ মাইল/ঘণ্টা

এক ব্যক্তি খাড়া পূর্বদিকে ৫ মাইল দূরত্ব অতিক্রম করে প্রতি মাইল ২ মিনিটে এবং খাড়া পশ্চিম দিকে পূর্বস্থানে ফিরে আসে প্রতি মিনিটে ২ মাইল হিসেবে। ঐ ব্যক্তির গড় গতিবেগ ঘণ্টায় কত মাইল?

Correct answer(s):
    • ৪৮ মাইল

এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বেয়ে ঘণ্টায় ১০ কিঃমিঃ বেগে চলে কোনো স্থানে গেল এবং ঘণ্টায় ৬ কিঃমিঃ বেগে স্রোতের প্রতিকূলে চলে যাত্রারম্ভের স্থানে ফিরে এলো। যাতায়াতে তার গড় গতিবেগ কত?

Correct answer(s):
    • সাড়ে ৭ কিঃমিঃ

এক ব্যক্তি সাইকেল চালিয়ে ঘণ্টায় ১২ মাইল বেগে অফিসে যায় এবং ঘণ্টায় ৯ মাইল বেগে ফিরে আসে। তার গড় গতিবেগ কত?

Correct answer(s):
    • ১০.৫ মাইল/ঘণ্টা

এক ব্যক্তি ৪০ কিঃমিঃ বেগে ২ ঘণ্টা এবং ঘণ্টায় ৬০ কিঃমিঃ বেগে আরো ২ ঘণ্টা গাড়ি চালালেন। তার গতিবেগ কত?

Correct answer(s):
    • ৫০ কিঃমিঃ/ঘণ্টা

একজন সাইকেল আরোহী ঘণ্টায় y কিঃমিঃ বেগে x কিঃমিঃ এবং ঘণ্টায় q কিঃমিঃ বেগে p কিঃমিঃ যান। ভ্রমণে তার গড় গতিবেগ কত?

Correct answer(s):
    • (x+p)/(x/y+p/q)

একটি ট্রেন ক স্টেশন থেকে যাত্রা করে ৪৫ মিনিট পর খ স্টেশনে থামে। স্টেশন দুইটির দূরত্ব ৮৪ কিমি হলে ট্রেনটির গড় গতিবেগ কত হবে?

Correct answer(s):
    • ১১২ কিঃমিঃ/ঘণ্টা

এক ব্যক্তি ঘণ্টায় ৪ কিমি বেগে কেন স্থানে গেল এবং ঘণ্টায় ৩ কিমি বেগে চলে ফিরে আসল। যাতায়াতে তার গড় গতিবেগ কত?

Correct answer(s):
    • ৩(৩/৭) কিঃমিঃ

ভ্রমণের প্রথম ৬ ঘণ্টায় একটি গাড়ির বেগ ছিল ৪০ কিঃমিঃ/ঘণ্টা এবং বাকি অংশের গড় বেগ ছিল ৬০ কিঃমিঃ/ঘণ্টা। যদি সম্পূর্ণ ভ্রমণে গাড়িটির গড় বেগ ৫৫কিঃমিঃ/ঘণ্টা হয় তবে ভ্রমণের মোট সময়কাল কত?

Correct answer(s):
    • ২৪ ঘণ্টা