Subject

গাণিতিক সমস্যা

Practice related MCQ quizzes and improve step by step.

Quizzes in গাণিতিক সমস্যা

কোন পরীক্ষায় ৮০% পরীক্ষার্থী গণিতে এবং ৭০% পরীক্ষার্থী বাংলায় পাস করেছে। উভয় বিষয়ে পাস করেছে ৬০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করেছে?

Correct answer(s):
    • ১০%

কোনো পরীক্ষায় ২০% পরীক্ষার্থী গণিতে এবং ৩০% পরীক্ষার্থী ইংরেজীতে ফেল করলো। যদি উভয় বিষয়ে ১৩% পরীক্ষার্থী ফেল করলে তবে শতকরা কত জন ছাত্র পাস করলো?

Correct answer(s):
    • ৬৩%

কোনো পরীক্ষায় ৫২% ছাত্র বিজ্ঞানে এবং ৪০% অঙ্কে ফেল করে। যদি উভয় বিষয়ে ২৭% ফেল করে তবে শতকরা কত জন ছাত্র পাস করে?

Correct answer(s):
    • ৩৫

কোনো স্কুলের ৫৩ জন ছাত্রের মধ্যে ৩৬ জন গান পছন্দ করে, ১৮ জন কবিতা পছন্দ করে এবং ১০ জন কোনটিই পছন্দ করে না। কতজন দু’টিই পছন্দ করে?

Correct answer(s):
    • ১১ জন

স্কুলের কোন ক্লাসের ২০ জন ছাত্রের মধ্যে হয় প্রত্যেকে ফুটবল খেলে, না হয় ক্রিকেট খেলে অথবা দু’টিই খেলে। যদি ১৩ জন ছাত্র ফুটবল খেলে এবং ১০ জন ক্রিকেট খেলে তাহলে কত জন ছাত্র দু’টিই খেলে?

Correct answer(s):
    • ৩ জন

কিছু সংখ্যক লোকের মধ্যে ৫০ জন বাংলা, ২০ জন ইংরেজি এবং ১০ জন বাংলা ও ইংরেজী বলতে পারে। দুইটি ভাষার অন্তত একটি ভাষা কত জন বলতে পারে?

Correct answer(s):
    • ৬০ জন

স্কুলের কোন ক্লাসের ৪৫ জন ছাত্রের মধ্যে ২৫ জন ফুটবল খেলে, ২২ জন ক্রিকেট খেলে এবং ৮ জন দুইটি খেলে। কতজন ছাত্র দুইটির কোনটিই খেলে না?

Correct answer(s):
    • ৬ জন

স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ১৫ জন ১০০ মিটার দৌড়ে, ১২ জন ২০০ মিটার দৌড়ে এবং ৭ জন দুটিতেই অংশগ্রহণ করে। ৩ জন প্রতিযোগী কোনটিতেই অংশগ্রহণ না করলে মোট প্রতিযোগীর সংখ্যা কত?

Correct answer(s):
    • ১৭ জন

স্কুলের কোন ক্লাসের ৩২ জন ছাত্রের মধ্যে ১৮ জন গান পছন্দ করে, ১৬ জন কবিতা পছন্দ করে এবং ৭ জন দু’টিই পছন্দ করে। কতজন কোনটিই পছন্দ করে না?

Correct answer(s):
    • ৫ জন

কোন পরীক্ষায় ৪০% পরীক্ষার্থী ইংরেজীতে, ২৫% পরীক্ষার্থী গণিতে এবং ১৫% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে?

Correct answer(s):
    • ৫০

কোন পরীক্ষায় ৫২% পরীক্ষার্থী ইংরেজীতে, ৪২% পরীক্ষার্থী গণিতে এবং ১৭% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে?

Correct answer(s):
    • ২৩ জন

কোন পরীক্ষায় ৮০% পরীক্ষার্থী পদার্থবিদ্যায়, ৮০% পরীক্ষার্থী রসায়নবিদ্যায় এবং ৭৫% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে?

Correct answer(s):
    • ১০ জন

কোন পরীক্ষায় ২০% পরীক্ষার্থী ইংরেজীতে, ১৮% পরীক্ষার্থী গণিতে এবং ১১% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে?

Correct answer(s):
    • ৭৩ জন

কোন পরীক্ষায় ১৮% পরীক্ষার্থী ইংরেজীতে, ১২% পরীক্ষার্থী গণিতে এবং ৯% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে?

Correct answer(s):
    • ৭৯ জন

কোন পরীক্ষায় ৮৫% পরীক্ষার্থী পদার্থবিদ্যায়, ৮১% পরীক্ষার্থী রসায়নশাস্ত্রে এবং ৭৬% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে?

Correct answer(s):
    • ১০ জন