Subject

গাণিতিক সমস্যা

Practice related MCQ quizzes and improve step by step.

Quizzes in গাণিতিক সমস্যা

৩ জন পুরুষ ও ৬ জন বালকের গড় আয় ১২.০০ টাকা। ১ জন পুরুষের আয় ২ জন বালকের আয়ের সমান হলে ১ জন পুরুষের আয় কত?

Correct answer(s):
    • ১৮ টাকা

এক দোকানদার ১২ দিনে ৫০৪ টাকা আয় করলেন, প্রথম ৪ দিনের গড় আয় ৪০ টাকা হলে বাকি দিনগুলোর গড় আয় কত টাকা হবে?

Correct answer(s):
    • ৪৩ টাকা

পরীক্ষায় ক এর প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭০, ৮৫ ও ৭৫। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর ৮০ হয়?

Correct answer(s):
    • ৯০

কোনো এক স্থানে সপ্তাহের গড় তাপমাত্রা ৩০° সেলসিয়াস। প্রথম ৩ দিনের গড় তাপমাত্রা ২৮° সেলসিয়াস ও শেষ ৩ দিনের গড় তাপমাত্রা ২৯° সেলসিয়াস হলে চতুর্থ দিনের তাপমাত্রা কত?

Correct answer(s):
    • ৩৯° সেঃ

ক, খ ও গ এর মাসিক গড় বেতন ৫০০ টাকা। খ, গ ও ঘ এর মাসিক গড় বেতন ৪৫০ টাকা। ক এর বেতন ৪৫০ টাকা হলে, খ এর বেতন কত?

Correct answer(s):
    • ৩৯০ টাকা

৩ জন পুরুষ ও ৬ জন বালকের আয়ের গড় ১২ টাকা। ১ জন পুরুষের আয় ২ জন বালকের আয়ের সমান হলে ১ জন পুরুষের আয় কত?

Correct answer(s):
    • ১৮ টাকা

পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২৩ বৎসর। ৩ বৎসর পর দুই পুত্রের গড় বয়স ১৩ বৎসর হলে, পিতার বর্তমান বয়স কত?

Correct answer(s):
    • ৪৯ বৎসর

পিতা ও মাতার বয়সের গড় ৩০ বৎসর। পিতার, মাতা ও পুত্রের গড় বয়স ২৪ বৎসর হলে, পুত্রের বয়স কত?

Correct answer(s):
    • ১২ বৎসর

পিতা ও মাতার বয়সের গড় ৩৬ বৎসর। পিতা, মাতা ও মেয়ের বয়সের গড় ১৯ বৎসর হলে মেয়ের বয়স কত হবে?

Correct answer(s):
    • ১৫ বৎসর

দুই সন্তানের বয়সের গড় ১০ বৎসর ও মাতাসহ তাদের বয়সের গড় ১৭ বৎসর হলে, মাতার বয়স কত?

Correct answer(s):
    • ৩১ বৎসর

পিতা ও মাতার বয়সের গড় ২৫ বৎসর। পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ১৮ বৎসর হলে পুত্রের বয়স কত?

Correct answer(s):
    • ৪ বৎসর

একজন বোলারের গড়ে ২০ রান দিয়ে ১২ উইকেট পান। পরবর্তী খেলায় গড়ে ৪ রান দিয়ে ৪টি উইকেট পান। তিনি গড়ে উইকেট প্রতি কত রান দিয়েছেন?

Correct answer(s):
    • ১৬

তিন সন্তানের বয়সের গড় ৬ বৎসর ও পিতাসহ তাদের বয়সের গড় ১৩ বৎসর হলে পিতার বয়স কত?

Correct answer(s):
    • ৩৪ বৎসর

১০টি সংখ্যার যোগফল ৪৬২। তাদের প্রথম ৪টির গড় ৫২ এবং শেষ ৫টির গড় ৩৮। পঞ্চম সংখ্যাটি কত?

Correct answer(s):
    • ৬৪

পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২০ বৎসর। ২ বৎসর পর দুই পুত্রের গড় বয়স ১২ বৎসর হলে পিতার বর্তমান বয়স কত?

Correct answer(s):
    • ৪০ বৎসর