Subject

গাণিতিক সমস্যা

Practice related MCQ quizzes and improve step by step.

Practice by Education Level

Quizzes in গাণিতিক সমস্যা

একজন বোলার গড়ে ১৭ রান দিয়ে ৭টি উইকেট পান। পরবর্তী ইনিংসে গড়ে ৮ রান দিয়ে ৩টি উইকেট পান। তিনি উইকেট প্রতি গড়ে কত রান দিয়েছেন?

Correct answer(s):
  • ১৪.৩

পিতা ও মাতার বয়সের গড় ২০ বৎসর। পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ১৬ বৎসর হলে পুত্রের বয়স কত?

Correct answer(s):
  • ৮ বৎসর

২০ জন বালক ও ১৫ জন বালিকার গড় বয়স ১৫ বছর। বালকদের গড় বয়স ১৫.৫ বছর হলে, বালিকাদের গড় বয়স কত?

Correct answer(s):
  • ১৪ বছর ৪ মাস

পাঁচ সন্তানের বয়সের গড় ৭ বছর এবং পিতাসহ তাদের বয়সের গড় ১৩ বছর। পিতার বয়স কত?

Correct answer(s):
  • ৪৩ বছর

১১ জন লোকের গড় ওজন ৭০ কেজি। ৯০ কেজি ওজনের একজন লোক চলে গেলে বাকীদের গড় ওজন কত হয়?

Correct answer(s):
  • ৬৮ কেজি

পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর। মাতার বয়স পুত্রের বয়স অপেক্ষা ২০ বছর বেশি। পিতা ও মাতার গড় বয়স কত?

Correct answer(s):
  • ৪০ বছর

৬ জন পুরুষ, ৮ জন মহিলা এবং ১ জন বালকের বয়সের গড় ৩৫ বছর। পুরুষদের বয়সের গড় ৪০ বছর এবং মহিলাদের বয়সের গড় ৩৪ বছর। বালকের বয়স কত?

Correct answer(s):
  • ১৩ বছর

পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চারগুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশগুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?

Correct answer(s):
  • ৩৬ এবং ৯ বছর

বার্ষিক সুদের হার ৫% থেকে হ্রাস পেয়ে ৪(৩/৪)% হওয়ায় এক ব্যক্তির ৮০ টাকা আয় কমে গেল। তার মূলধন কত ছিল?

Correct answer(s):
  • ৩২০০০ টাকা

৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত?

Correct answer(s):
  • ১০%

যদি আসল এবং ৫ বছরের সুদ একত্রে ৩,০০০.০০ টাকা এবং যদি সুদ আসলের ৩/৮ অংশ হয় তবে আসল কত টাকা?

Correct answer(s):
  • ২৪০০ টাকা

এক ব্যক্তি ৪৮০০ টাকার কিছু পরিমাণ টাকা ৫% মুনাফায় বিনিয়োগ করে এবং অবশিষ্ট টাকা ৪৫ মুনাফায় বিনিয়োগ করে। বছর শেষে ঐ ব্যক্তি ২০৪ টাকা মুনাফা করে। ৫% হারে মুনাফায় তিনি কত টাকা বিনিয়োগ করেছিলেন?

Correct answer(s):
  • ১২০০ টাকা

কোন আসল ৮% হার সুদে ৩ বছরে সুদে-আসলে ১৮৬০ টাকা হয়। কত বছরে তা সুদে-আসলে ২০৪০ টাকা হবে?

Correct answer(s):
  • সাড়ে ৪ বছর