Subject

হিসাবরক্ষণ

Practice related MCQ quizzes and improve step by step.

Quizzes in হিসাবরক্ষণ

কোনটি নীতিগত ভুল?

Correct answer(s):
    • মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় ধরা
    • মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় ধরা

কোনটি উদ্বর্তপত্র ও রেওয়ামিরের মধ্যে পার্থক্য নির্দেশ করে?

Correct answer(s):
    • রেওয়ামিলে নামিক হিসাব দেখানো হয়, উদ্বর্তপত্রে নামিক হিসাব দেখানো হয় না
    • হিসাবকাল শেষে লাভ-ক্ষতি হিসাবের উদ্বৃত্ত/জের উদ্বর্তপত্রে দেখানো হয়, রেওয়ামিলে দেখানো হয় না
    • অর্জিত আয় ও অপরিশোধিত ব্যয় উদ্বর্তপত্রে দেখানো হয়, রেওয়ামিলে দেখানো হয় না

ব্যাংক মিলকরণ বিবরণীর মূল উদ্দেশ্য কি?

Correct answer(s):
    • ব্যাংক বই ও পাশ বই এর মধ্যে গড়মিলের কারণ নির্ণয় করা

১ ডিসেম্বর ৪ মাসের বেতন অগ্রীম প্রদান করা হয়েছে কিন্তু ৩১ ডিসেম্বর তারিখে এর সমন্বয় এন্ট্রি ভুলক্রমে বাদ পড়েছে। ফলে কি সঠিক হবে না?

Correct answer(s):
    • লাভ-ক্ষতি হিসাব
    • মূলধন হিসাব
    • উদ্বর্তপত্র

একটি কোম্পানি ২০১২ সালে ৭,৫০০ টাকা বিজ্ঞাপন ব্যয় করে, যার উপযোগ অন্তত তিন বছর পাওয়া যাবে। কোম্পানিটি ২০ হাজার টাকার শেয়ার কিনেছে, ১০ হাজার টাকার বিদ্যুৎ সংস্থাপনে ব্যয় করেছে এবং ২০ হাজার টাকা বেতন দিয়েছে। ঐ কোম্পানির ২০১২ সালের মূলধন জাতীয় ব্যয় কত?

Correct answer(s):
    • ৭২ হাজার ৫ শত টাকা

তিন বছরের জন্য বীমা সেলামী প্রদান করা হলে সঠিক ডেবিট ও ক্রেডিট কোনটি?

Correct answer(s):
    • অগ্রীম বীমা সেলামী ডেবিট, নগদান ক্রেডিট

মেশিন স্থাপনের জন্য ২০,০০০ টাকা মজুরি খরচ, কি বাবদ ডেবিট হবে?

Correct answer(s):
    • যন্ত্রাপতি হিসাব

জলিলের কাছ হতে প্রাপ্ত ৩৫০ টাকা ভুলক্রমে তার হিসাবে ৫৩০ টাকা লেখা হলে সংশোধনী দাখিলা কী হবে?

Correct answer(s):
    • জলিল হিসাব ডেবিট ১৮০ টাকা এবং ক্রেডিট অনিশ্চিত হিসাব ১৮০ টাকা

পণ্যের মাণ উন্নয়নে গবেষণা ব্যয় একটি কি জাতীয় ব্যয়?

Correct answer(s):
    • মূলধন জাতীয় ব্যয়

একটি পুরানো গাড়ির পুনঃসংস্করন ব্যয় কি জাতীয় ব্যয়?

Correct answer(s):
    • মূলধন জাতীয় ব্যয়

কোন একটি হিসাবে ২,০০০ টাকার পরিবর্তে ২০০ টাকা লেখা কোন ধরণের ভুল?

Correct answer(s):
    • লেখার ভুল

চূড়ান্ত হিসাব তৈরির পর দেখা গেল যন্ত্রপাতি মেরামত ব্যয় ৫০০ টাকা যন্ত্রপাতি হিসাবে ডেবিট করা হয়েছে। এক্ষেত্রে সংশোধনী জাবেদা কি হবে?

Correct answer(s):
    • মেরামত হিসাব ডেবিট ৫০০ টাকা এবং যন্ত্রপাতি হিসাব ক্রেডিট ৫০০ টাকা

হিসাব বিজ্ঞান সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক?

Correct answer(s):
    • প্রয়োগ ও তত্ত্ব দুটোর গুরুত্বই সমান

ধারে বিক্রয়কে নগদ বিক্রয় হিসেবে হিসাবভুক্ত করলে কোনটি হবে?

Correct answer(s):
    • নগদ বেশি লেখা হবে

কোনটি সম্পর্কিত সমন্বয় দাখিলার জন্য সম্পত্তি কমবে ও খরচ বাড়বে?

Correct answer(s):
    • অবচয়

দেনাদার থেকে প্রাপ্ত ৮০০ টাকা পাওনাদার হিসাবে ক্রেডিট করা হয়েছে। সংশোধিত জাবেদা কি হবে?

Correct answer(s):
    • পাওনাদার হিসাব ডেবিট এবং দেনাদার হিসাব ক্রেডিট