Subject

হিসাবরক্ষণ

Practice related MCQ quizzes and improve step by step.

Quizzes in হিসাবরক্ষণ

পূর্বে প্রদত্ত ব্যয় সমন্বয় না করা হলে, কি হয়?

Correct answer(s):
    • সম্পত্তি বেশি ও ব্যয় কম দেখানো হয়

বছরের শুরুতে বিজ্ঞাপন বাবদ মোট প্রদান, ১,২০,০০০ টাকা, বিলম্বিত বিজ্ঞাপন আছে ১/৪ অংশ। সমন্বয় দাখিলা কি হবে?

Correct answer(s):
    • বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট ৯০,০০০ টাকা, লাভ-ক্ষতি হিসাব ক্রেডিট ৯০,০০০ টাকা

রেওয়ামিলে সম্ভারের উদ্বৃত্ত আছে ৫,০০০ টাকা, সম্ভার খরচ শুণ্য হিসাবকাল শেষে হাতে সম্ভারের পরিমাণ ১,৫০০ টাকা, তবে সমন্বয় দাখিলা কি হবে?

Correct answer(s):
    • সম্ভার খরচ হিসাব ডেবিট ৩,৫০০ টাকা, টু সম্ভার হিসাব ৩,৫০০

হিসাবকাল শেষে যদি অপরিশোধিত বেতন সমন্বয় না করা হয়। তবে কি হবে?

Correct answer(s):
    • নীট আয় বেশি দেখানো হবে

বিনিয়োগের সুদ অর্জিত হয়েছে ২,৫০০ টাকা। এর জন্য সমন্বয় দাখিলা কি -হবে?

Correct answer(s):
    • প্রাপ্য সুদ হিসাব ডেবিট টু, সুদ আয় হিসাব (২,৫০০ টাকা)

কমিশন অর্জিত হয়েছে কিন্তু পাওয়া যায়নি। সমন্বয় দাখিলা কি হবে?

Correct answer(s):
    • প্রাপ্য কমিশন হিসাব ডেবিট টু কমিশন হিসাব

বাকীতে সেবা বিক্রয় ২,০০০ টাকা, সমন্বয় দাখিলা কি হবে?

Correct answer(s):
    • বিবিধ দেনাদার হিসাব ডেবিট টু বিক্রয় হিসাব (২,০০০ টাকা)

বিবিধ দেনাদারের উপর ১০% পাওনা সঞ্চিতি রাখতে হবে। (রেওয়ামিলে দেনাদার ৫০,০০০ টাকা) সমন্বয় জাবেদা কি হবে?

Correct answer(s):
    • লাভ-ক্ষতি ডেবিট ৫,০০০ টাকা টু, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ৫,০০০ টাকা

বিগত বছরের সমাপনী মজুদ পণ্য ৬,৫০০ টাকা বেশি হিসাবভুক্ত হয়েছিল, সমন্বয় জাবেদা কি হবে?

Correct answer(s):
    • মুলধন হিসাব ডেবিট ৬,৫০০ টাকা; টু প্রারম্ভিক মজুদ পণ্য হিসাব ৬,৫০০ টাকা

অব্যবহৃত মনিহারি ৫০০ টাকা প্রারম্ভিক মজুদ পণ্যের অর্ন্তভুক্ত আছে। সমন্বয় জাবেদা কি হবে?

Correct answer(s):
    • মনিহারি হিসাব ডেবিট টু প্রারম্ভিক মজুদ পণ্য হিসাব (৫০০)

৯২,০০০ টাকার ক্রয়ের মধ্যে ১৫% ভ্যাট অন্তর্ভুক্ত আছে। সমন্বয় দাখিলা কি হবে?

Correct answer(s):
    • ভ্যাট চলতি হিসাব ডেবিট টু ক্রয় হিসাব (১২,০০০ টাকা)

অগ্রিম প্রদত্ত বেতন (অগ্রপ্রদত্ত ব্যয়) সমন্বয় করা না হলে, কি হয়?

Correct answer(s):
    • সম্পদ বেশি ও ব্যয় কম দেখানো হয়

অগ্রিম খরচ প্রদান সমন্বয় করার ফলে কি হয়?

Correct answer(s):
    • ব্যয় বৃদ্ধি ও সম্পত্তি হ্রাস পায়

ভাড়া হিসাবে ৭,৫০০ টাকা ডেবিট জের ছিল। বৎসর শেষে জানা যায় যে, এর মধ্যে ২,৫০০ টাকা পরবর্তী বৎসরের সাথে সম্পর্কিত, এই সমন্বয়েরে জন্য জাবেদা কি হবে?

Correct answer(s):
    • পূর্বপ্রদত্ত ভাড়া হিসাব ডেবিট, ভাড়া হিসাব ক্রেডিট

কু-ঋণ খরচ হিসাব ডেবিট ৬৩৫ টাকা, কু-ঋণ সঞ্চিতি হিসাব ক্রেডিট ৬৩৫ টাকা। উল্লেখিত সমন্বয় জাবেদা লিখনটির জন্য সর্বোত্তম ব্যাখ্যা নির্বাচন কর।

Correct answer(s):
    • কু-ঋণ সঞ্চিতি

বকেয়া মজুরী খরচ হিসাবভুক্তির জন্য জাবেদা কি?

Correct answer(s):
    • মজুরী খরচ হিসাব ডেবিট টু দেয় মজুরী হিসাব

কোনটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য?

Correct answer(s):
    • প্রত্যেক সমন্বয়ী জাবেদা উদ্বর্তপত্রে এবং আয়-ব্যয় বিবরণী উভয়কে প্রভাবিত করে

কেন সমন্বয় জাবেদা লিখার প্রয়োজন?

Correct answer(s):
    • এক হিসাবকালের বেশি সময়ের জন্য লেনদেন সংঘটিত হওয়ায়