Subject

হিসাবরক্ষণ

Practice related MCQ quizzes and improve step by step.

Quizzes in হিসাবরক্ষণ

সাধারণত ‘নীট সম্পত্তি’ ধারণাটি কি চিহ্নিত করে?

Correct answer(s):
    • মোট সম্পত্তি হতে মোট দায় বাদ

রেওয়ামিলে সম্ভারের উদ্বৃত্ত ১,৩৫০ টাকা ও সম্ভার খরচ ০ (শূণ্য) দেখায়। হিসাবকাল শেষে যদি হাতে ৮০০ টাকার সম্ভার থাকে তবে সমন্বয় জাবেদা কি হবে?

Correct answer(s):
    • সম্ভার খরচ ডেবিট ৫৫০ টাকা, সম্ভার ক্রেডিট ৫৫০ টাকা

কোন পরিস্থিতিতে কোন সময়কালে নীট মুনাফা অর্জিত হবে?

Correct answer(s):
    • খরচ থেকে রাজস্ব বেশি হলে

কোনটি সমন্বয় দাখিলার উদাহরণ?

Correct answer(s):
    • একটি ট্রাকের অবচয় ব্যয় হিসাব লিপিবদ্ধ করা

সমন্বয় এন্ট্রির সমূহের মধ্যে কোনটি প্রধান সমন্বয় এন্ট্রি নয়?

Correct answer(s):
    • অর্জিত রাজস্ব

Medon Ltd. এর আদায়যোগ্য সেবা বা আয়ের ২০,০০০ টাকার সমন্বয় ভুলবশত হিসাবে বাদ পড়েছে। এই ভুলের কারণে কি হবে?

Correct answer(s):
    • ২০,০০০ টাকার আয় ও সম্পদ কম দেখানো হয়েছে

১ জানুয়ারী, ২০০ তারিখে যদি জমাকৃত মুনাফা হিসাবের জের ৬৩,০০০ টাকা হয় এবং কোম্পানি ২,০০০ সালে নীট ক্ষতির পরিমাণ ১২,০০০ টাকা হয়, তবে সমাপনী দাখিলায় কি অন্তর্ভুক্ত হবে?

Correct answer(s):
    • জমাকৃত মুনাফা হিসাবে ডেবিট ১২,০০০ টাকা

যদি একটি নির্দিষ্ট সমন্বয় এন্ট্রির ডেবিট দ্বারা সম্পত্তি হিসাবের বৃদ্ধি ঘটে, তবে এর ক্রেডিট দিক দ্বারা কি হবে?

Correct answer(s):
    • আয় হিসাব বাড়বে

আর্থিক বছরের শেষে বকেয়া বেতনের সমন্বয় এন্ট্রি অসর্তকতার কারণে বাদ পড়েছে। এ ভুলের কারণে কি হবে?

Correct answer(s):
    • বছরের খরচ কম দেখানো হবে
    • বছরের নীট আয় বেশী দেখানো হয়
    • বছরের শেষে দায় কম দেখানো হবে
    • বছরের কর বেশী দেখানো হয়

কোন ধরণের হিসাবের জন্য সমাপনী জাবেদা প্রস্তুত করতে হয়?

Correct answer(s):
    • নামিক বাচক

অবচয়ের জন্য সমন্বয় জাবেদা না করা হলে কোনটি সত্য হবে?

Correct answer(s):
    • ব্যয় কম দেখানো হবে

একটি বিক্রয় ফেরত ভুলক্রমে ক্রয় বহিতে লিপিবদ্ধ হয়েছে। সঠিক/শুদ্ধকরণ জাবেদা কোনটি?

Correct answer(s):
    • বিক্রয় ফেরত-ডেবিট; ক্রয়-ক্রেডিট

মুনাফা অর্জিত হয়েছে, কিন্তু নগদ গ্রহণ এবং লিপিবদ্ধ করা না হলে কোন হিসাবকে ডেবিট করতে হবে?

Correct answer(s):
    • দেনাদার

জানুয়ারী ১ তারিখে প্রারম্ভিক সাপ্লাইজ ৩৫০ টাকা, সাপ্লাইজ ক্রয় ৬৭৫ টাকা, সমাপনী সাপ্লাইজ ২৫০ টাকা হলে, সাপ্লাইজ ব্যয় টাকায় কত?

Correct answer(s):
    • ৭৭৫ টাকা

অনুপার্জিত আয়ের জন্য সমন্বয় জাবেদা না করা হলে কি হবে?

Correct answer(s):
    • দায় বেশী দেখাবে

মুনাফা অর্জিত হয়েছে, কিন্তু নগদে গ্রহণ করা না হলে তাকে কি বলে?

Correct answer(s):
    • বকেয়া আয়

১২,৮০০ টাকার বেতন হিসাবের বইতে লেখা হয়েছে ১৮,২০০ টাকা। সংশোধনী এন্ট্রি কি হবে?

Correct answer(s):
    • ক্যাশ ডেবিট ৫,৪০০ বেতন ক্রেডিট ৫,৪০০