Subject

হিসাবরক্ষণ

Practice related MCQ quizzes and improve step by step.

Quizzes in হিসাবরক্ষণ

একটি মুনাফা জাতীয় ব্যয় মূলধন জাতীয় ব্যয় হিসাবে দেখানো হয়েছে। এটি কি ধরণের ভুল?

Correct answer(s):
    • নীতির ভুল

অাসবাবপত্র ক্রয়, মালামাল ক্রয় হিসাবে ডেবিট করা হয়। এটা কোন ধরণের ভুল?

Correct answer(s):
    • নীতির ভুল

টাইটান কোম্পানির সমাপনী মজুদ পণ্য ৪,০০০ টাকা কম দেখানো হয়েছে। বর্তমান হিসাব বছরের বিক্রিত পণ্যের ব্যয় এবং নীট আয়ের উপর, এই ভুলের প্রভাব যথাক্রমে কোথায় হবে?

Correct answer(s):
    • বেশি প্রদর্শিত, কম প্রদর্শিত

হিসাবকাল শেষে সমন্বয় লিখনকাল কি ঘটে?

Correct answer(s):
    • সব সময় কমপক্ষে আয় বিবরণীর একটি এবং উদ্বর্ত পত্রের একটি হিসাব জড়িত হয়

আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে যদি হিসাবের সমন্বয় করা না হয়, তা হলে আয়ের উপর তার প্রভাব কি হবে?

Correct answer(s):
    • নীট আয় বাড়তে বা কমতে পারে

রেওয়ামিলে সাপ্লইজ হিসাবে ১৫,০০০ টাকা দেখানো আছে। যদি বৎসর শেষে ৮,০০০ টাকার সাপ্লাইজ হাতে থাকে, তবে সমন্বয় জাবেদা কি হবে?

Correct answer(s):
    • সাপ্লাইজ খরচ ডেবিট ৭,০০০ টাকা এবং সাপ্লাইজ ক্রেডিট ৭,০০০ টাকা

ধারে বিক্রয় ৬০০ টাকা বিক্রয় হিসাব ও দেনাদার হিসাবে ক্রেডিট করা হয়েছে। এর প্রভাব কী?

Correct answer(s):
    • দেনাদার হিসাবের জের ১,২০০ টাকা কম হয়েছে

ভুল সংশোধনে কখন অনিশ্চিত হিসাবেক ডেবিট বা ক্রেডিট করা হয়?

Correct answer(s):
    • এক দিকের ভুল

কোনটি এক ধাপি ও বহুধাপি উভয় আয় বিবরণীতে পাওয়া যায়?

Correct answer(s):
    • বিক্রীত পণ্যের ক্রয়মূল্য

বছরের শুরুতে অগ্রীম বেতন বাবদ ২৫,০০০ টাকা প্রদান করা হয়, বাৎসরিক বেতন ৮,০০০ টাকা হলে বছর শেষে সমন্বয় জাবেদা কি হবে?

Correct answer(s):
    • বেতন হিসাব ডেবিট ৮,০০০ টাকা অগ্রীম বেতন হিসাব ডেবিট ৮,০০০ টাকা

সমাপ্তি এন্ট্রি প্রদানের পর কোন হিসাবের শূন্য জের দেখায়?

Correct answer(s):
    • সেবা রাজস্ব

অবচনের জন্য সমন্বয় জাবেদা না করা হলে নীচের কোনটি সত্য হবে?

Correct answer(s):
    • ব্যয় কম দেখাবে

রেওয়ামিলের ভুল দিকে ৪২ টাকা বসানো হলে, অন্যান্য সব ঠিক থাকলে, রেওয়ামিলের দুই পার্শে পার্থক্য কত হবে?

Correct answer(s):
    • ৮৪ টাকা

হিসাবের জেরসমূহের সমন্বয় করা কেন প্রয়োজন?

Correct answer(s):
    • আর্থির বিবরণী প্রস্তুত করার জন্য

অগ্রীম খরচের জন্য সমন্বয় জাবেদা প্রভাবিত করবে কোনটি?

Correct answer(s):
    • সম্পত্তি ও খরচ

হিসাবের ভুলত্রুটি সংশোধন করা হয় কোন জাবেদার মাধ্যমে?

Correct answer(s):
    • ভুল সংশোধন জাবেদা

যন্ত্রপাতি মেরামত ব্যয় ৪০০ টাকা যন্ত্রপাতি হিসাবে ডেবিট করা হয়েছে। সংশোধনী জাবেদা লিখন দেখাও যদি ভুলটি চূড়ান্ত হিসাব তৈরির পূর্বে আবিস্কৃত হয়।

Correct answer(s):
    • মেরামত হিসাব ডেবিট ৪০০/= যন্ত্রপাতি হিসাব ক্রেডিট ৪০০/=