Subject

হিসাবরক্ষণ

Practice related MCQ quizzes and improve step by step.

Quizzes in হিসাবরক্ষণ

বাজারে নতুন পণ্য চালু করার জন্য বড় অঙ্কের বিজ্ঞাপন খরচ কোন ধরনের লেনদেন?

Correct answer(s):
    • বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়

২০১০ সালের ১ জানুয়ারি জনাব প্লাবন বৌমিক তাঁর ব্যবসায়ের জন্য ৪০,০০০ টাকা মূল্যের একটি যন্ত্রপাতি ক্রয় করলেন এবং যন্ত্রটি সংস্থাপন বাবদ ৫,০০০ টাকা ব্যয় করলেন। প্লাবন ভৌমিকের ব্যয়িত ৪৫,০০০ টাকা কী বলে গণ্য হবে?

Correct answer(s):
    • মূলধনজাতীয় ব্যয়

কম্পিউটার ক্রয়/পণ্য ক্রয়/বেতন প্রদান/ভাড়া প্রদান – কোনটি মূলধনজাতীয় লেনদেন?

Correct answer(s):
    • কম্পিউটার ক্রয়

বিগত ও পরবর্তী বছরের আয় ও ব্যয় কোনটিতে দেখানো হয় না?

Correct answer(s):
    • আয়-ব্যয় হিসাবে

যে পদ্ধতিতে প্রতিটি লেনদেনের ডেবিট ও ক্রেডিট এ উভয়দিক লিপিবদ্ধ করা হয় তাকে কী বলে?

Correct answer(s):
    • দুতরফা দাখিলা পদ্ধতি

দায়/মালিকানা স্বত্ব/দায় ও মালিকানা স্বত্ব/ব্যয় ও সম্পদ – কোনটি বৃদ্ধি পেলে ডেবিট হবে?

Correct answer(s):
    • ব্যয় ও সম্পদ

জাবেদাকে হিসাবের সহকারী বই বলার কারণ-

Correct answer(s):
    • জাবেদা খতিয়ানের সহকারী বই

যে সকল লেনদেন দ্বারা নগদে প্রদান ঘটে সেই সকল লেনদেনগুলো লিপিবদ্ধ হয়-

Correct answer(s):
    • নগদ প্রদান জাবেদায়

লুকা প্যাসিওলি কত সালে দুতরফা দাখিলা পদ্ধতি ব্যাখ্যা করেন?

Correct answer(s):
    • ১৪৯৪ সালে

হিসাবরক্ষণের ধারাবাহিক প্রক্রিয়াকে হিসাবচক্র বলে, কারণ-

Correct answer(s):
    • হিসাবরক্ষণের প্রতিটি কাজ চক্রাকারে পুনরাবৃত্তি হয়

দেনাদারের ওপর ১০% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখা হলো। এ লেনদেন কোন বইতে লিখতে হবে?

Correct answer(s):
    • প্রকৃত জাবেদা

মোট সম্পত্তি ১৬,৫০,০০০ টাকা ও মোট বহির্দায় ৫০,৮০০ টাকা। বিনিয়োজিত মূলধনের পরিমাণ কত?

Correct answer(s):
    • ১৫,৯৯,২০০ টাকা

মফিজ লি. – এর চলতি দায় ১৬,০০০ টাকা, চলতি অনুপাত ৫ : ১, উক্ত কোম্পানির চলতি সম্পত্তি কত?

Correct answer(s):
    • ৮০,০০০ টাকা

সুষ্ঠুভাবে ব্যবসায় পরিচালনার জন্যে উদ্যোক্তাকে কোনটি প্রস্তুত করতে হয়?

Correct answer(s):
    • নগদান প্রবাহ বিবরণী

তানিয়া ও সুমনা দুজন অংশীদার। সুমনা ব্যবসায় হতে প্রতি মাসে ৮০০ টাকা বেতন পায়। এই বেতন সে প্রতি মাসে নগদ উত্তোলন করে। বেতন হিসাব ডেবিট করার পর ব্যবসায়ের লাভ ১৩,০০০ টাকা হলে, সুমনার বেতন কোন হিসাবে যাবে?

Correct answer(s):
    • কোনো হিসাবে নয়