২০১০ সালের ১ জানুয়ারি জনাব প্লাবন বৌমিক তাঁর ব্যবসায়ের জন্য ৪০,০০০ টাকা মূল্যের একটি যন্ত্রপাতি ক্রয় করলেন এবং যন্ত্রটি সংস্থাপন বাবদ ৫,০০০ টাকা ব্যয় করলেন। প্লাবন ভৌমিকের ব্যয়িত ৪৫,০০০ টাকা কী বলে গণ্য হবে?
নোট
সঠিক উত্তর: মূলধনজাতীয় ব্যয়। যন্ত্রপাতির ক্রয়মূল্য ৪০,০০০ টাকা এবং ব্যবহারের উপযোগী করে সংস্থাপন ব্যয় ৫,০০০ টাকা। তাই সম্পদের প্রাথমিক মূল্য = ৪০,০০০ + ৫,০০০ = ৪৫,০০০ টাকা। যন্ত্রকে কাজে লাগানোর জন্য সরাসরি প্রয়োজনীয় স্থাপনব্যয় সম্পদের মূল্যেই যোগ হয়; এটি সাধারণ চলতি ব্যয় নয়।
