Topic

অব্যবসায়ী প্রতিষ্ঠান

Practice related MCQ quizzes and improve step by step.

Practice by Education Level

Quizzes in অব্যবসায়ী প্রতিষ্ঠান

মূলধন তহবিল হলো অব্যবসায়ী প্রতিষ্ঠানের একটি কী?

  • সম্পত্তি
  • বহির্দায়
  • অন্তর্দায়
  • আয়
Correct answer(s):
  • অন্তর্দায়

পুরোনো স্থায়ী সম্পদ বিক্রয়লব্ধ অর্থ কী ধরনের প্রাপ্তি?

  • বিলম্বিত মুনাফাজাতীয়
  • মূলধন জাতীয়
  • মুনাফা জাতীয়
  • অলীক জাতীয়
Correct answer(s):
  • মূলধন জাতীয়

‘অকেজো কাগজ বিক্রয়’ কোথায় লিপিবদ্ধ হয়?

  • ক্রয়-বিক্রয় হিসাবে
  • লাভ-ক্ষতি বণ্টন হিসাবে
  • আয়-ব্যয় হিসাবে
  • আর্থিক অবস্থার বিবরণীতে
Correct answer(s):
  • আয়-ব্যয় হিসাবে

অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রাপ্তি-প্রদান হিসাব ব্যবসায় প্রতিষ্ঠানের কীসের অনুরূপ?

  • লাভ-ক্ষতি হিসাব
  • নগদান বই
  • নগদান হিসাব
  • আর্থিক বিবরণী
Correct answer(s):
  • নগদান বই

আয়-ব্যয় বিবরণীতে ব্যয়ের দিকে কী লিপিবদ্ধ হবে?

  • নগদ প্রদান
  • মুনাফা জাতীয় আয়
  • মুনাফা জাতীয় ব্যয়
  • নগদ প্রাপ্তি
Correct answer(s):
  • মুনাফা জাতীয় ব্যয়

প্রাপ্তি-প্রদান হিসাব হিসাবের কোন শ্রেণির অনুরূপ?

  • দায় সংক্রান্ত হিসাব
  • ব্যক্তিবাচক হিসাব
  • নামিক হিসাব
  • বাস্তব বা সম্পত্তিবাচক হিসাব
Correct answer(s):
  • বাস্তব বা সম্পত্তিবাচক হিসাব

যে সকল প্রতিষ্ঠান মুনাফা অর্জনের লক্ষ্যে পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদন, বণ্টন, বিনিময় কার্যাবলি সম্পাদন করে না তাকে বলা হয় কী?

  • কারবারি প্রতিষ্ঠান
  • উৎপাদনকারী প্রতিষ্ঠান
  • অব্যবসায়ী প্রতিষ্ঠান
  • মুনাফাভোগী প্রতিষ্ঠান
Correct answer(s):
  • অব্যবসায়ী প্রতিষ্ঠান

প্রাপ্তি ও প্রদান হিসাবে লেখা হয় কী?

  • সকল প্রকারের নগদ প্রাপ্তি ও প্রদান
  • বিগত বছরের প্রাপ্তি ও প্রদান
  • মুনাফাজাতীয় প্রাপ্তি ও প্রদান
  • মূলধনজাতীয় প্রাপ্তি ও প্রদান
Correct answer(s):
  • সকল প্রকারের নগদ প্রাপ্তি ও প্রদান

প্রচলিত পাঠ্যবই অনুযায়ী আজীবন সদস্যের চাঁদা হিসাবায়নের পদ্ধতি কয়টি?

  • পাঁচ
  • চার
  • তিন
  • ছয়
Correct answer(s):
  • তিন

কোন ধরনের লেনদেন আয়-ব্যয় বিবরণীতে লিপিবদ্ধ করা হয়?

  • মূলধন জাতীয়
  • বিগত বছরের
  • মুনাফা জাতীয়
  • আগামী বছরে প্রাপ্ত/প্রদেয়
Correct answer(s):
  • মুনাফা জাতীয়

রেড ক্রিসেন্ট কোন ধরনের প্রতিষ্ঠান?

  • অমুনাফাভোগী উৎপাদনকারী
  • মুনাফাভোগী অব্যবসায়ী
  • অমুনাফাভোগী অব্যবসায়ী
  • মুনাফাভোগী উৎপাদনকারী
Correct answer(s):
  • অমুনাফাভোগী অব্যবসায়ী

অব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানতে কী প্রস্তুত করা হয়?

  • আর্থিক বিবরণী
  • আর্থিক অবস্থার বিবরণী
  • প্রাপ্তি-প্রদান হিসাব
  • আয়-ব্যয় হিসাব
Correct answer(s):
  • আর্থিক অবস্থার বিবরণী

চলতি বছরের ভাড়া বাবদ ৩৬,০০০ টাকা দেওয়া হয়েছে এবং মোট বার্ষিক ভাড়ার ১/৫ অংশ বকেয়া রয়েছে। এ বছরের মোট ভাড়া কত?

  • ৩৬,০০০ টাকা
  • ৪৫,০০০ টাকা
  • ৯,০০০ টাকা
  • ৫৪,০০০ টাকা
Correct answer(s):
  • ৪৫,০০০ টাকা

অব্যবসায়ী প্রতিষ্ঠানে পুরোনো সংবাদপত্র বিক্রির প্রাপ্তি সাধারণত কোন ধরনের আয়?

  • মুনাফা জাতীয় আয়
  • মূলধন জাতীয় আয়
  • মুনাফা জাতীয় ব্যয়
  • মূলধন জাতীয় ব্যয়
Correct answer(s):
  • মুনাফা জাতীয় আয়

সদস্যভিত্তিক অব্যবসায়ী প্রতিষ্ঠানের নিয়মিত প্রধান আয়ের উৎস সাধারণত কী?

  • অনুদান
  • বিক্রয়
  • চাঁদা
  • সুদ
Correct answer(s):
  • চাঁদা

অব্যবসায়ী প্রতিষ্ঠানে অর্থায়নের মূল উদ্দেশ্য কি?

Correct answer(s):
  • উদ্দেশ্য অর্জনে এর যথাযথ ব্যবহার
  • অর্থের উৎস চিন্হিতকরণ

অব্যবসায়ী প্রতিষ্ঠানের উদাহরণ কোনগুলো? সঠিক উত্তরগুলো নির্বাচন করো।

  • অলাভজনক সামাজিক প্রতিষ্ঠান
  • জনকল্যাণমূলক অলাভজনক প্রতিষ্ঠান
  • অলাভজনক আইনজীবীদের সংঘ
  • বাণিজ্যিক ব্যাংক ও বিমা কোম্পানি
Correct answer(s):
  • অলাভজনক সামাজিক প্রতিষ্ঠান
  • জনকল্যাণমূলক অলাভজনক প্রতিষ্ঠান
  • অলাভজনক আইনজীবীদের সংঘ

উপকারভোগীর ভিত্তিতে অব্যবসায়ী প্রতিষ্ঠানকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?

  • দুই ভাগে
  • তিন ভাগে
  • চার ভাগে
  • পাঁচ ভাগে
Correct answer(s):
  • দুই ভাগে

নিচের কোনটি অলাভজনক শিক্ষাপ্রতিষ্ঠানের উদাহরণ?

  • মুনাফা বিতরণকারী হাসপাতাল
  • অলাভজনক স্কুল-কলেজ
  • বাণিজ্যিক ব্যাংক
  • মুনাফাভিত্তিক বিমা কোম্পানি
Correct answer(s):
  • অলাভজনক স্কুল-কলেজ