Subject

ফিন্যান্স ও ব্যাংকিং

Practice related MCQ quizzes and improve step by step.

Quizzes in ফিন্যান্স ও ব্যাংকিং

বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ/মালিকের মূলধন/লভ্যাংশ সমতাকরণ তহবিল/শেয়ার – কোনটি বহিস্থ তহবিলের উৎস?

Correct answer(s):
    • বাণিজ্যিক ব্যাং প্রদত্ত ঋণ

কোন ধরনের প্রতিষ্ঠান ‘চাহিবামাত্র প্রদেয় ঋণ’ স্বল্প খরচে ব্যবহার করতে পারবে?

Correct answer(s):
    • যাদের অর্থায়নের বিকল্প উৎস আছে

‘P’ গ্রুপ ২০১২ সাল হতে সিদ্ধান্ত নিয়েছে ভবিষ্যৎ বিপদ মোকাবিলা করার জন্যে মুনাফার একটি অংশ তহবিল আকারে জমা রাখবে। গ্রুপের জমাকৃত তহবিলকে কী বলা যায়?

Correct answer(s):
    • সঞ্চিতি তহবিল

ডিএসই/বাংলাদেশ ব্যাংক/বাণিজ্য মন্ত্রণালয়/বিএসইসি – কোনটি বাংলাদেশের পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা?

Correct answer(s):
    • বিএসইসি

সামাজিক কল্যাণে কাজ করা/অবকাঠামোগত উন্নয়ন করা/মুনাফা অর্জনের দ্বারা ক্রেতা সন্তুষ্টি অর্জন /প্রতিযোগীদের মুনাফা অর্জনের সুযোগ দান – কোনটি অর্থায়নে সামাজিক দায়বদ্ধতার আওতায় বিবেচনা করা হয়?

Correct answer(s):
    • সামাজিক কল্যাণে কাজ করা

রিয়াদ আহমেদ সরমিতা কর্পোরেশনের আর্থিক পরিচালক। তিনি বিভিন্ন প্রকল্পে অর্থ বিনিয়োগ করেন। বিনিয়োগের পূর্বে তার করণীয় কী হবে?

Correct answer(s):
    • প্রকল্প সম্পর্কিত তত্ত্ব ও তথ্য বিশ্লেষণ

স্বল্পমেয়াদি অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎস হলো-

  • ক্রেতা হতে অগ্রিম
  • গ্রাম্য মহাজন
  • প্রাপ্য বিল বাট্টাকরণ
Correct answer(s):
    • ক্রেতা হতে অগ্রিম এবং গ্রাম্য মহাজন