Topic

অব্যবসায়ী প্রতিষ্ঠান

Practice related MCQ quizzes and improve step by step.

Practice by Education Level

Quizzes in অব্যবসায়ী প্রতিষ্ঠান for SSC

একটি ক্লাবের প্রাঙ্গণরক্ষককে নিয়মিত মজুরি প্রদান কোন ধরনের ব্যয়?

  • মুনাফাজাতীয় ব্যয়
  • মূলধনজাতীয় ব্যয়
  • মূলধন প্রাপ্তি
  • সঞ্চিতি
Correct answer(s):
  • মুনাফাজাতীয় ব্যয়

অব্যবসায়ী প্রতিষ্ঠান কোন ধরনের হিসাব পদ্ধতি অনুসরণ করে?

  • একতরফা
  • দুতরফা
  • বিনা তরফা
  • ইচ্ছা অনুযায়ী
Correct answer(s):
  • দুতরফা

ব্যবসায় প্রতিষ্ঠানের অর্জিত মুনাফা কাদের মধ্যে বন্টন করা হয়?

  • সদস্যদের মধ্যে
  • মালিকপক্ষের মধ্যে
  • কর্মচারীদের মধ্যে
  • পরিচালকদের মধ্যে
Correct answer(s):
  • মালিকপক্ষের মধ্যে

অব্যবসায়ী প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য কী?

  • মুনাফা অর্জন করা
  • পন্য ও সেবার বিনিময় করা
  • সদস্য ও জনগণের সেবাদান
  • সদস্যদের মধ্যে মুনাফা বন্টন
Correct answer(s):
  • সদস্য ও জনগণের সেবাদান

অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের তুলনায় ব্যয়ের আধিক্যকে কী বলে?

  • মোট লাভ
  • নিট লাভ
  • আয়তিরিক্ত ব্যয়
  • ব্যয়তিরিক্ত আয়
Correct answer(s):
  • আয়তিরিক্ত ব্যয়

সদস্যদের সেবা এবং জনকল্যাণমূলক কাজে লিপ্ত প্রতিষ্ঠানকে কী বলে?

  • ব্যবসায় প্রতিষ্ঠান
  • অব্যবসায়ী প্রতিষ্ঠান
  • উৎপাদনকারী প্রতিষ্ঠান
  • সরকারি প্রতিষ্ঠান
Correct answer(s):
  • অব্যবসায়ী প্রতিষ্ঠান

অব্যবসায়ী প্রতিষ্ঠানে কখন অতিরিক্ত অর্থসংস্থানের প্রয়োজন পড়ে?

  • আয়তিরিক্ত ব্যয় হলে
  • ব্যয় অতিরিক্ত ক্ষতি হলে
  • ব্যয় অতিরিক্ত আয় হলে
  • আয়াতিরিক্ত মুনাফা হলে
Correct answer(s):
  • আয়তিরিক্ত ব্যয় হলে

অব্যবসায়ী প্রতিষ্ঠানের আপ্যায়ন খরচ, ভর্তি ফি, চাঁদা ও অনুদানের মধ্যে কোনটি ব্যয়?

  • আপ্যায়ন খরচ
  • ভর্তি ফি
  • চাঁদা
  • অনুদান
Correct answer(s):
  • আপ্যায়ন খরচ

বিগত ও পরবর্তী বছরের আয় ও ব্যয় কোনটিতে দেখানো হয় না?

  • রাজস্ব হিসাবে
  • মূলধন হিসাবে
  • আয়-ব্যয় হিসাবে
  • প্রাপ্তি ও প্রদান হিসাবে
Correct answer(s):
  • আয়-ব্যয় হিসাবে