Topic

বাগধারা

কোন শব্দ বা শব্দ-সমষ্টি বাক্যে ব্যবহৃত হয়ে অর্থের দিক দিয়ে যখন বৈশিষ্ট্যময় হয়ে ওঠে, তখন সে সকল শব্দ বা শব্দ-সমষ্টিকে বাগধারা বলা হয় । অর্থাৎ, একটি বা কয়েকটি শব্দ বাক্যে একত্রে ব্যবহৃত হয়ে যখন ঐ শব্দ বা শব্দগুচ্ছের সাধারণ অর্থ প্রকাশ না করে কোন বিশেষ অর্থ প্রকাশ করে, তখন তাদের বলা হয় বাগধারা বা বাক্যরীতি। বাগধারা মূলত কথ্য ভাষার সম্পদ হলেও তা এখন আর কেবল কথ্য ভাষায় সীমাবদ্ধ নেই । সাহিত্যে তার বিচরণ এখন যত্রতত্র পরিলক্ষিত হয়।

Practice by Education Level

Quizzes in বাগধারা

‘ভাগের মা গঙ্গা পায় না’ – বাগধারা অর্থ কী হবে?

Correct answer(s):
  • ভাগাভাগির কাজ ফলপ্রূস হয় না

‘ভিমরুলের চাকে ঢিল ছোড়া’ – বাগধারা অর্থ কী হবে?

Correct answer(s):
  • বিরুদ্ধবাদীদের উত্তেজিত করা

‘ভাসুর ভাদ্র বৌ সম্পর্ক’ – বাগধারা অর্থ কী হবে?

Correct answer(s):
  • নিকট সম্পর্ক অথচ খোলামেলা মেলামেশার অসুবিধা

‘ভিক্ষার চাল কাঁড়া আর আকাঁড়া’ – বাগধারা অর্থ কী হবে?

Correct answer(s):
  • বিনামূল্যে যা পাওয়া যায় তাই লাভ

‘বোঝার উপর শাকের আটি’ – বাগধারা অর্থ কী হবে?

Correct answer(s):
  • অনেক কিছুর উপর সামান্য কিছুর বার বোধ করা

‘বড় মাছের কাটাও ভালো’ – বাগধারা অর্থ কী হবে?

Correct answer(s):
  • মহৎ ব্যক্তির তুচ্ছ কথাও মূল্যবান