Topic

অংশীদারি কারবার

Practice related MCQ quizzes and improve step by step.

Quizzes in অংশীদারি কারবার

সফিক ও সবুজ ১ জানুয়ারী ২০০৬ তারিখে যথাক্রমে ৪০,০০০ ও ৫০,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করে। তাদের লাভ-ক্ষতি বণ্টনের হার ২:১। উক্ত বছরে তাদের উত্তোলন ছিল ৫,০০০ ও ৭,০০০ টাকা এবং লাভ ছিল ১৮,০০০ টাকা। মূলধন ও উত্তোলনের উপর সুদের হার ১০%। ২০০৭ সালে কারবারে লাভ হয় ২৪,০০০ টাকা এবং লাভ-ক্ষতির হার পরিবর্তন করে তা সমান অনুপাত করা হয়। তারা উত্তোলন করে যথাক্রমে ১০,০০০ ও ৮,০০০ টাকা। মূলধনের ও উত্তোলনের উপর আগের হারে সুদ ধরা হয়।

উত্তোলনের পূর্বে সুদ ও লাভ বাবদ সবুজ দুই বছরে মোট কত টাকা পেয়েছে?

Correct answer(s):
    • ২৮,৫৩৬টাকা

সফিক ও সবুজ ১ জানুয়ারী ২০০৬ তারিখে যথাক্রমে ৪০,০০০ ও ৫০,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করে। তাদের লাভ-ক্ষতি বণ্টনের হার ২:১। উক্ত বছরে তাদের উত্তোলন ছিল ৫,০০০ ও ৭,০০০ টাকা এবং লাভ ছিল ১৮,০০০ টাকা। মূলধন ও উত্তোলনের উপর সুদের হার ১০%। ২০০৭ সালে কারবারে লাভ হয় ২৪,০০০ টাকা এবং লাভ-ক্ষতির হার পরিবর্তন করে তা সমান অনুপাত করা হয়। তারা উত্তোলন করে যথাক্রমে ১০,০০০ ও ৮,০০০ টাকা। মূলধনের ও উত্তোলনের উপর আগের হারে সুদ ধরা হয়।

দুই বছরে সফিকের মোট উত্তোলন ও উত্তোলনের সুদের পরিমাণ একত্রে কত টাকা?

Correct answer(s):
    • ১৫,৭৫০টাকা

সফিক ও সবুজ ১ জানুয়ারী ২০০৬ তারিখে যথাক্রমে ৪০,০০০ ও ৫০,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করে। তাদের লাভ-ক্ষতি বণ্টনের হার ২:১। উক্ত বছরে তাদের উত্তোলন ছিল ৫,০০০ ও ৭,০০০ টাকা এবং লাভ ছিল ১৮,০০০ টাকা। মূলধন ও উত্তোলনের উপর সুদের হার ১০%। ২০০৭ সালে কারবারে লাভ হয় ২৪,০০০ টাকা এবং লাভ-ক্ষতির হার পরিবর্তন করে তা সমান অনুপাত করা হয়। তারা উত্তোলন করে যথাক্রমে ১০,০০০ ও ৮,০০০ টাকা। মূলধনের ও উত্তোলনের উপর আগের হারে সুদ ধরা হয়।
২০০৬ সালের শেষে সবুজের মূলধনের জের কত টাকা ছিল?

Correct answer(s):
    • ৫৩,৬৫০

ক, খ ও গ এর লাভ-ক্ষতি বণ্টনের হার ২:২:১। ক কমিশন পূর্ববর্তী নীট লাভের উপর ২০% হারে ১৫০০০ টাকা কমিশন পেল। লাভের অংশ বাবদ গ কত টাকা পাবে?

Correct answer(s):
    • ১২,০০০

সোহানা, শাপলা এবং শালুক একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তাদের লাভ লোকসান বণ্টনের অনুপাত ৪:৩:২। বছরের মাঝামাঝি সময়ে শাপলা ব্যবসায় থেকে অবসর গ্রহণ করলে, সোহানা এবং শালুক অনুপাত কত?

Correct answer(s):
    • ২:১

মি. সচিন একটি অংশীদারী ব্যবসায়ের অংশীদার। যিনি একটি নির্দিষ্ট হার সুদ সারা বছর যাবত মাসের মাঝামাঝি সময়ে ৩০০০ টাকা করে ব্যবসায় হতে উত্তোলন করেন। তার হিসাবে উত্তোলনের সুদ বাবদ ৯০০ টাকা হিসাবভুক্ত হলে, সুদের হার কত?

Correct answer(s):
    • ৫%

সাকিব এবং সাদাত একটি অংশীদারি ব্যবসায়ে অংশীদার যাদের লাভ-হিসাবের ক্রেডিট ব্যালেন্স ২,৫০,০০০ টাকা। চুক্তি অনুসারে সাকিব কমিশন চার্জের পরবর্তী নীটলাভের উপর ৫% কমিশন পাবে। সাকিবের কমিশন কত?

Correct answer(s):
    • ১১,৯০৪.৭৬

৫:৩ অনুপাতের লাভ লোকসান বণ্টন করার শর্তে ক ও খ কসমস এন্টারপ্রাইজেস এর অংশীদার। তারা ১/৬ ভাবে লাভ-লোকসান দেওযা শর্তে গ কে নতুন অংশীদার কর। নতুন লাভ লোকসান বণ্টন অনুপাত হল ৩:২:১। নিম্নোক্ত অনুপাতগুলোর মধ্যে ত্যাগ অনুপাত কোনটি?

Correct answer(s):
    • ৩:১

ক, খ ও গ একটি কারবারের সমান অংশীদার্ খ অবসর নিল। তার সুনাম হল ৯,০০০ টাকা। অবশিষ্ট অংশীদারগণ ৩:২ অনুপাতে লাভ-ক্ষতি বণ্টনের নতুন শর্তে ব্যবসা চালানোর সিদ্ধান্ত নিল। প্রতিষ্ঠানের নতুন বইতে সুনাম দেখাতে হবে না। নিম্নোক্ত অনুপাত গুলি হতে লাভের অনুপাত বের কর?

Correct answer(s):
    • ৪:১

রহিম এবং করিম একটি ব্যবসায়ের দুইজন অংশীদার। তারা ৪:১ অনুপাতে লাভ-ক্ষতি বণ্টনের চুক্তিতে আবদ্ধ। আলীমকে তারা এই ব্যবসায় ২/৫ অংশ শেয়ার দিয়ে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করতে সম্মত হয়েছে। আলীম সুনাম বাবদ ৫০,০০০ টাকা এবং মূলধন বাবদ ৫০,০০০ টাকা প্রদান করেছে।

প্রদত্ত অনুপাতগুলো হতে রহিম, করিম ও আলীমের নতুন লাভ-ক্ষতি বণ্টন অনুপাত চিহ্নিত কর?

Correct answer(s):
    • ১২:৩:১০

অংশীদারদের মূলধন যেখানে স্থায়ী থাকে সেখানে লাভ-ক্ষতির অংশ, মূলধনের উপর সুদ ও উত্তোলনের উপর সুদ লিপিবদ্ধ করা হয় কোন হিসাবে?

Correct answer(s):
    • চলতি হিসাবে

A, B ও C তিনজন অংশীদার প্রতিমাসের শেষ দিনে প্রত্যেকে ৩০০ টাকা করে ব্যবসা হতে উত্তোলন করলে বার্ষিক ৫% হার সুদে প্রত্যেককে মোট উত্তোলিত টাকার উপর এক বছরে কত টাকা সুদ দিতে হবে?

Correct answer(s):
    • ৮২.৫ টাকা

ক, খ ও গ তিনজন অংশীদার। তার তিনজন প্রত্যেকে মাসের প্রথম দিন ১,০০০ টাকা উত্তোলন করে। বছরে ৬% হারে সুদ দিতে হলে প্রত্যেককে মোট উত্তোলিত টাকার উপর কত সুদ দিতে হবে?

Correct answer(s):
    • ৩৯০ টাকা

ক ও খ দুইজন অংশীদার কারবারের মুনাফা ৩:২ অনুপাতে বণ্টন করে। তারা গকে ১/৪ অংশ শেয়ার প্রদানের শর্তে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করে। এক্ষেত্রে ক, খ ও গ এর মধ্যে মুনাফা বণ্টন অনুপাত কত হবে?

Correct answer(s):
    • ৯:৬:৫

ক ও খ কারবারের মুনাফা ২:১ অনুপাতে বণ্টন করে তাকে। তাদের মূলধনের সমাপনী জের যথাক্রমে ১,৮০,০০০ টাকা ও ১,০০,০০০ টাকা। বছর শেষে নীট লাভ ৪৫,০০০ টাকা। ক ও খ এর প্রারম্ভিক মূলধন কত টাকা?

Correct answer(s):
    • ১,৫০,০০০ ও ৮৫,০০০

একটি ফার্মের নীট মুনাফা ৫,০০০ টাকা হলে এবং করের হার ৪০% হলে করপূর্ব মুনাফা কত হবে?

Correct answer(s):
    • ৮,৩৩৩ টাকা

অনিক, অনু ও কাব্যর মুনাফা বণ্টনের অনুপাত ৩:২:১ এবং তাদের মুনাফার পরিমাণ ১২,০০০ টাকা। অনিক অনুকে ন্যুনতম ৩,০০০ টাকা মুনাফা প্রদানের আশ্বাস দিয়েছিল। অনুর মুনাফার পরিমাণ কত?

Correct answer(s):
    • ৪,০০০ টাকা

অংশীদারগনের চলতি হিসাব কখন খোলা উচিত?

Correct answer(s):
    • যখন তাদের মূলধন স্থায়ী হয়
    • যখন তাদের মূলধন ভাসমান হয়

বছর শেষে অংশীদার গ এর মূলধন ছিল ৳ ২৮,০০০। সে ঐ বছর উত্তোলন করে ৳১০,০০০। লভ্যাংশ বাবদ ৳৫,০০০ এবং মূলধনের সুদ ৳৩,০০০ পায়। তার প্রারম্ভিক মূলধন কত ছিল?

Correct answer(s):
    • ৳৩০,০০০

অংশীদারি কারবার গঠন কালে তাদের প্রাথমিক সম্পত্তি বিনিয়োগ লিপিবদ্ধ হবে কিভাবে?

Correct answer(s):
    • বইতে লিখিত মূল্যে