Topic

অংশীদারি কারবার

Practice related MCQ quizzes and improve step by step.

Practice by Education Level

Quizzes in অংশীদারি কারবার

অংশীদারদের মূলধন হিসাব কত ভাগে সংরক্ষণ করা যায়?

  • দুই ভাগে
  • তিন ভাগে
  • চার ভাগে
  • পাঁচ ভাগে
Correct answer(s):
  • দুই ভাগে

স্থায়ী পদ্ধতিতে অংশীদারদের মূলধন সংরক্ষিত হলে অন্যান্য সমন্বয় যেমন, মূলধনের সুদ, উত্তোলনের সুদ, বেতন ইত্যাদি লিপিবদ্ধ করা হয় কোথায়?

  • মূলধন হিসাব
  • চলতি হিসাব
  • ঋণ হিসাব
  • মূলধন আবণ্টন হিসাব
Correct answer(s):
  • চলতি হিসাব

A- এর মূধন ৩৫,০০০ টাকা ও B-এর মূলধন ২৫,০০০ টাকা। তারা AB ফার্মের সম অংশীদার। নতুন অংশীদার হিসেবে C যোগ দিল। C এর মূলধন হবে A ও B এর সমন্বিত মূলধনের এক তৃতীয়াংশ। Cএর মূলধনের পরিমাণ কত টাকা?

  • ২৫,০০০ টাকা
  • ৪০,০০০ টাকা
  • ২০,০০০ টাকা
  • ১০,০০০ টাকা
Correct answer(s):
  • ২০,০০০ টাকা

আমি এবং তুমি ‘আমরা’ অংশীদারি ফার্মের সম অংশীদার। অংশীদারি মূলধন হিসাব করে আমি এর মূলধন ৩৫,০০০ টাকা এবং তুমি এর মূলধন ২৫,০০০ টাকা। সে নতুন অংশীদার হিসেবে যোগ দিল। সে এর মূলধন হবে ব্যবসায়ের মোট মূলধনের এক চতুর্থাংশ। সে এর মূলধনের পরিমাণ কত?

  • ৩০,০০০ টাকা
  • ২০,০০০ টাকা
  • ৪০,০০০ টাকা
  • ১০,০০০ টাকা
Correct answer(s):
  • ২০,০০০ টাকা

রাম ও রহিম একটি অংশীদারি কারবারের অংশীদার। তাদের মূলধনের পরিমান ৪০,০০০ ও ২০,০০০ যথাক্রমে। জন কে ব্যবসায়ের ছয় ভাগের এক অংশ লাভের জন্য ১২,০০০ টাকা মূলধন আনার শর্তে ব্যবসায়ে যোগ দিল। রাম, রহিম ও জন এর নতুন লাভ-লোকসান অনুপাত যথাক্রমে ৩:২:১। তারা নতুন অনুপাত অনুসারে মূলধন সংরক্ষন করবে। রাম ও রহিমের নতুন মূলধন কত টাকা?

  • ৩৬,০০০টাকা ও ২৪,০০০টাকা
  • ৩৫,০০০টাকা ও ৩০,০০০টাকা
  • ৪০,০০০টাকা ও ২৪,০০০টাকা
  • ৪৮,০০০টাকা ও ৩৬,০০০টাকা
Correct answer(s):
  • ৩৬,০০০টাকা ও ২৪,০০০টাকা

অংশীদারি কারবারে আয় নির্ধারণকালে কোনটি খরচ হিসেবে বিবেচিত হবে না?

  • বীমা খরচ
  • আয়কর খরচ
  • ভাড়া খরচ
  • বিদ্যুৎ খরচ
Correct answer(s):
  • আয়কর খরচ

কমিশন বাদ দেওয়ার পর ক ও খ এর ব্যবসায়িক নিট মুনাফা ২৮,৮১২ টাকা। ক মুনাফার উপর ২.৫% হারে কমিশন পায়। কমিশিন কত?

  • ১৫১৬.৫৪২টাকা
  • ৭৩৮.৭৭টাকা
  • ৭২০.৩০টাকা
  • ৬৮৬.২৭টাকা
Correct answer(s):
  • ৭৩৮.৭৭টাকা

ক, খ ও গ তিন জন অংশীদার। প্রত্যেক মাসের প্রথম দিনে যথাক্রমে ৬০০, ৩০০ ও ২০০ টাকা করে উত্তোলন করে। উত্তোলনের সুদের হার ১০% হলে ক, খ ও গ এর বছরে মোট প্রদেয় সুদ কত হবে?

  • ৩৫৭.৫০টাকা
  • ৩০২.৫০টাকা
  • ৭১৫.০০টাকা
  • ৬০৫.০০টাকা
Correct answer(s):
  • ৭১৫.০০টাকা

একটি অংশীদারি কারবারের অবসায়নের ক্ষেত্রে কারবারের নগদ অর্থ বণ্টিত হবে কিভাবে?

  • সমানভাবে
  • মূলধনের জেরের ভিত্তিতে
  • আয় বণ্টন অনুপাতের ভিত্তিতে
  • অংশীদারদের প্রকৃত বিনিয়োগে ভিত্তিতে
Correct answer(s):
  • আয় বণ্টন অনুপাতের ভিত্তিতে

অংশীদারগণের কখন চলতি হিসাব খোলা উচিত? যখন তাদের মূলধন ____ হয়।

  • স্থায়ী
  • ভাসমান
  • পরিবর্তনশীল
  • অগ্রতুল
Correct answer(s):
  • স্থায়ী

সফিক ও সবুজ ১ জানুয়ারী ২০০৬ তারিখে যথাক্রমে ৪০,০০০ ও ৫০,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করে। তাদের লাভ-ক্ষতি বণ্টনের হার ২:১। উক্ত বছরে তাদের উত্তোলন ছিল ৫,০০০ ও ৭,০০০ টাকা এবং লাভ ছিল ১৮,০০০ টাকা। মূলধন ও উত্তোলনের উপর সুদের হার ১০%। ২০০৭ সালে কারবারে লাভ হয় ২৪,০০০ টাকা এবং লাভ-ক্ষতির হার পরিবর্তন করে তা সমান অনুপাত করা হয়। তারা উত্তোলন করে যথাক্রমে ১০,০০০ ও ৮,০০০ টাকা। মূলধনের ও উত্তোলনের উপর আগের হারে সুদ ধরা হয়। ২০০৭ সালে সফিক ও সবুজ এর উত্তোলনের উপর সুদের পরিমাণ কত?

  • ৪০০টাকা ও ৫০০টাকা
  • ৫০০টাকা ও ৪০০টাকা
  • ৬০০টাকা ও ৩০০টাকা
  • ৭০০টাকা ও ৮০০টাকা
Correct answer(s):
  • ৫০০টাকা ও ৪০০টাকা

সফিক ও সবুজ ১ জানুয়ারী ২০০৬ তারিখে যথাক্রমে ৪০,০০০ ও ৫০,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করে। তাদের লাভ-ক্ষতি বণ্টনের হার ২:১। উক্ত বছরে তাদের উত্তোলন ছিল ৫,০০০ ও ৭,০০০ টাকা এবং লাভ ছিল ১৮,০০০ টাকা। মূলধন ও উত্তোলনের উপর সুদের হার ১০%। ২০০৭ সালে কারবারে লাভ হয় ২৪,০০০ টাকা এবং লাভ-ক্ষতির হার পরিবর্তন করে তা সমান অনুপাত করা হয়। তারা উত্তোলন করে যথাক্রমে ১০,০০০ ও ৮,০০০ টাকা। মূলধনের ও উত্তোলনের উপর আগের হারে সুদ ধরা হয়। ২০০৭ সালে সফিকের মূলধনের সুদের পরিমাণ কত টাকা?

  • ৫,০৮০টাকা
  • ৮,০৫০টাকা
  • ৫,৮০০টাকা
  • ৫,০৭৫টাকা
Correct answer(s):
  • ৫,০৭৫টাকা

সফিক ও সবুজ ১ জানুয়ারী ২০০৬ তারিখে যথাক্রমে ৪০,০০০ ও ৫০,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করে। তাদের লাভ-ক্ষতি বণ্টনের হার ২:১। উক্ত বছরে তাদের উত্তোলন ছিল ৫,০০০ ও ৭,০০০ টাকা এবং লাভ ছিল ১৮,০০০ টাকা। মূলধন ও উত্তোলনের উপর সুদের হার ১০%। ২০০৭ সালে কারবারে লাভ হয় ২৪,০০০ টাকা এবং লাভ-ক্ষতির হার পরিবর্তন করে তা সমান অনুপাত করা হয়। তারা উত্তোলন করে যথাক্রমে ১০,০০০ ও ৮,০০০ টাকা। মূলধনের ও উত্তোলনের উপর আগের হারে সুদ ধরা হয়। ২০০৭ সালে সবুজের মূলধনের সুদের পরিমাণ কত টাকা?

  • ৬,৫৫৩টাকা
  • ৬,৫৩৫টাকা
  • ৫,৩৬৫টাকা
  • ৬,৩৫৫টাকা
Correct answer(s):
  • ৫,৩৬৫টাকা

অংশীদারি কারবারে কোন পদ্ধতিতে মূলধন হিসাব রাখলে চলতি হিসাব রাখা বাধ্যতামূলক?

  • পরিবর্তশীল পদ্ধতিতে
  • স্থিতিশীল পদ্ধতিতে
  • ভাসমান পদ্ধতিতে
Correct answer(s):
  • স্থিতিশীল পদ্ধতিতে

একটি অংশীদারি কারবারের অবসায়নের ক্ষেত্রে কারবারের নগদ অর্থ বণ্টিত হবে কিভাবে?

  • সমানভাবে
  • মূলধনের জেরের ভিত্তিতে
  • আয় বণ্টন অনুপাতের ভিত্তিতে
  • অংশীদারদের প্রকৃত বিনিয়োগের ভিত্তিতে
Correct answer(s):
  • আয় বণ্টন অনুপাতের ভিত্তিতে

অংশীদারি কারবারের চুক্তিতে লাভ-লোকসানের অনুপাত উল্লেখ না থাকলে মুনাফা বণ্টন হয় কিভাবে?

  • সমান ভাবে
  • মতমতের উপর
  • অগ্রাধিকার ভিত্তিতে
  • মূলধন অনুযায়ী
Correct answer(s):
  • সমান ভাবে

অংশীদারি কারবার অবসায়ন হলে সমাপনী মজুদ অংশীদারগণের মধ্যে কোন অনুপাতে ভাগ করা হয়?

  • মূলধন অনুপাত
  • ২:১ অনুপাত
  • ১:১ অনুপাত
  • ১:২ অনুপাত
Correct answer(s):
  • ১:১ অনুপাত

ক, খ ও গ তিনজন অংশীদার। প্রত্যেক মাসের প্রথম দিনে যথাক্রমে ৬০০,৩০০ ও ২০০ টাকা করে মোট উত্তোলন করে। উত্তোলনের সুদের হার ১০% হলে ক, খ ও গ এর বছরে মোট প্রদেয় সুদ কত টাকা হবে?

  • ৩৫৭.০৫ টাকা
  • ৩০২.৫০ টাকা
  • ৭১৫.০০ টাকা
  • ৬০৫.০০ টাকা
Correct answer(s):
  • ৭১৫.০০ টাকা

কমিশন বাদ দেওয়ার পর ক ও খ এর ব্যবসায়িক নিট মুনাফা ২৮,৮১২ টাকা। ক মুনাফার উপর ২.৫% হারে কমিশন পায়। কমিশন কত?

  • ১২১৬.৪২ টাকা
  • ৭৩৮.৭৭ টাকা
  • ৭২০.৩০ টাকা
  • ৬৮৬.২৭ টাকা
Correct answer(s):
  • ৭৩৮.৭৭ টাকা

ক ও খ সমান অংশীদার হিসাবে গ্রহণ করল। গ ১/৫ অংশের মুনাফার অংশীদার। কিন্তু তাকে ১২,০০০ টাকার মুনাফার প্রতিশ্রুতি দেওয়া হল। পুরাতন অংশীদারগণ সমান অংশীদার রইল। বছর শেষে নিট মুনাফা দাঁড়ায় ৫৫,০০০ টাকা। এক্ষেত্রে বছর শেষে ক এর মুনাফার পরিমাণ কত টাকা?

  • ২১,২০০ টাকা
  • ২১,৫০০ টাকা
  • ২২,২০০ টাকা
  • ২২,০০০ টাকা
Correct answer(s):
  • ২১,৫০০ টাকা