অংশীদারি কারবারের মূলভিত্তি কি?
- চুক্তি
Practice related MCQ quizzes and improve step by step.
অংশীদারি কারবারের মূলভিত্তি কি?
যে অংশীদার ব্যবসায়ে কোন মূলধন বিনিয়োগ করে না বা ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না, তবে চুক্তি অনুযায়ী লাভের অংশ পায় তাকে কি বলে?
কোন অংশীদারি কারবারের নিবন্ধন বাধ্যতামূলক?
অংশীদারি কারবারে কখন পৃথক উত্তোলন হিসাব রাখতে হয়?
কোনটি অংশিদারি কারবারের বৈশিষ্ট্য নয়?
চুক্তির অবর্তমানে অংশীদারি কারবারের সদস্যগণকে কোনটি বাধ্যতামূলক ধরতে হয়?
স্থিতিশীল পদ্ধতিতে মূলধন হিসাব রাখা হলে অংশীদারদের বেতন, মূলধনের সুদ, কমিশন নিম্নোক্ত কোন হিসাবে হিসাবভুক্ত হবে?
অবণ্টিত আয় কোনটি?
A এবং B অংশীদার যারা ৩:২ অনুপাতে নিজেদের মধ্যে লাভ-ক্ষতি বণ্টন কের্ তারা ৩/৭ অংশ শেয়ার প্রদান করে C কে নতুন অংশীদার হিসবে গ্রহণ করল যা সে A এর নিকট হতে ২/৭ এবং B এর নিকট হতে ১/৭ অংশ পেয়েছে। বর্তমানে A ,B এবং C এর লাভ-ক্ষতির অনুপাত কত?
মীনা ও টিনার মূলধনের পরিমাণ যথাক্রমে ২,০০,০০০ টাকা এবং ২,৫০,০০০ টাকা। টিনা তার মূলধনের ১/৫ অংশ রীনার নিকট ৬০,০০০ টাকায় বিক্রয়ের সিদ্ধান্ত নিলে রীনাকে সুনাম বাবদ কত টাকা দিতে হবে?
ক ও খ দুইজন অংশীদার। তারা সমান অনুপাতে মুনাফা বণ্টন করে। গ ভবিষ্যতে ২০% মুনাফার অংশীদারিত্বে কারবারে যোগদান করে। ক, খ ও গ এর নতুন মুনাফার অনুপাত কত?
কালাম ও সালাম একটি অংশীদারি কারবারের অংশীদার। ২০০৮ এর ১লা জানুয়ারী তাদের মূলধন হিসাবের জেরসমূহ ছিল যথাক্রমে ১,২০,০০০ টাকা ও ৮০,০০০ টাকা। চুক্তি অনুযায়ী প্রারম্ভিক মূলধনের উপর দুজনই ১০% হারে সুদ পাবে এবং সালাম মাসিক ৩,০০০ টাকা বেতন পাবে। ২০০৮ সনের সমন্বয়ের পূর্বে নীট আয় ছিল ২,১৬,০০০ টাকা।
২০০৮ সনের শেষে কালামের মূলধনের জের কত হবে?
কোন ক্ষেত্রে সুনামের মূল্যায়ন প্রযোজ্য হয়?
ক ও খ দুই জন অংশীদার। তারা ৪:৩ অনুপাতে মুনাফা বণ্টন করে। গ কে ২/৫ অংশ মুনাফা বণ্টনের চুক্তিতে তারা ব্যবসায়ে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করলে তাদের মুনাফার নতুন অনুপাত কত হবে?
অংশীদারি কারবারে আয় নির্ধারণকালে কোনটি খরচ হিসেবে বিবেচিত হবে না?
অনু ও তনু দুই অংশীদার একটি অংশীদারি কারবারে ৩:২ হারে লাভ-ক্ষতি বন্টন করে। ২০১০ সনের ১ জানুয়ারি তাদের প্রারম্ভিক মূলধন ছিল যথাক্রমে ৮০,০০০ ও ৫০,০০০ টাকা। চুক্তি অনুসারে অংশীদারদ্বয় প্রারম্ভিক মূলধনের উপর ১০% সুদ পাবে এবং অনু মাসিক ১,০০০ টাকা বেতন পাবে। ২০১০ সনে কারবারটি ২,০০,০০০ টাকা মোট মুনাফা করে। পরিচালন খরচ (operating express) হল ৭০,০০০ টাকা ও অন্যান্য খরচ ৫,০০০ টাকা।
২০১০ সনের বণ্টনকৃত মুনাফার পরিমাণ কত?
চুক্তিতে অনুল্লেখ থাকলে কত হারে অংশীদারি কারবারে অংশীদারদের ঋণের ওপর সুদ ধার্য হবে?
তওফিক ও নাফিস দুজন অংশীদার যাদের ১/১/২০০৬ তারিখে মূলধন হিসাবে জের ছিল যথাক্রমে ৪০,০০০ ও ৫০,০০০ টাকা। ২০০৬ সনে ব্যবসায়ে মোট মুনাফা (মূলধনের উপর সুদ ও বেতন সমন্বয়ের পূর্বে) হয়েছিল ১,০০,০০০ টাকা। ২০০৬ সনে তওফিক ২২,০০০ টাকা ও নাফিস ১৫,০০০ টাকা বেতন নেয়। ১০% হারে প্রারম্ভিক মূলধনের উপর সুদ দেয়া হবে। মুনাফার বাকী অংশ দুজনের মধ্যে সমান অংশে ভাগ করা হবে।
এ সকল সমন্বয়ের পর তাদের মূলধন হিসাবের জের কত হবে?
‘ক’ ও ‘খ’ একটি অংশীদারি ফার্মের অংশীদার, যারা মুনাফা ৩:২ অনুপাতে ভাগ করে। ১ জানুয়ারি ২০০৬ তারিখে মূলধনের জের ছিল যথাক্রমে ৬০,০০০ টাকা ও ৪০,০০০ টাকা। চুক্তি অনুযায়ী প্রারম্ভিক মূলধনের উপর ১০% হারে সুদ প্রদান করা হয় এবং খ-কে মাসে ১,০০০ টাকা বেতন প্রদান করা হয়। ৩১শে ডিসেম্বর ২০০৬ তারিখে খ-এর মূলধনের জের দাঁড়িয়েছে ১,১৬,০০০ টাকায়।
২০০৬ সনের মোট মুনাফার পরিমাণ টাকায় কত ছিল?
কমিশন পরবর্তী নীট লাভের উপর অংশীদার ‘ন’ এর জন্য নির্ধারিত ৫% কমিশন বাবদ সে ১,০০০ টাকা পেল। সে ‘ঢ’ এবং ‘ত’ এর সাথে সমঅংশীদার। অংশীদারী কারবারের লাভের অংশ বাবদ ‘ন’ কত টাকা পাবে?