Subject

গাণিতিক সমস্যা

Practice related MCQ quizzes and improve step by step.

Quizzes in গাণিতিক সমস্যা

একটি গ্রামের লোক সংখ্যা ৯% হারে বর্ধিত হয়ে ১৬৩৫ হলে, পূর্বের লোকসংখ্যা কত ছিল?

Correct answer(s):
    • ১৫০০

একটি গ্রামের লোক সংখ্যা ৬% হারে বর্ধিত হয়ে ১৪৮৪ হলে, পূর্বের লোকসংখ্যা কত ছিল?

Correct answer(s):
    • ১৪০০

একটি পরীক্ষায় ৭৫টি প্রশ্ন ছিল। আসাদ ৬০টি প্রশ্নের উত্তর দিয়েছে। সে শতকরা কতটি প্রশ্নের উত্তর দিয়েছে?

Correct answer(s):
    • ৮০%

কোন পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজীতে পাশ করেছে। ইংরেজীতে মোট ফেলের সংখ্যা ৭৫ হলে, পরীক্ষার্থীর সংখ্যা কত?

Correct answer(s):
    • ৫০০ জন

চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার চিনি খাওয়ার পরিমাণ এমনভাবে কমালো যো চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো?

Correct answer(s):
    • ২০%

পূর্ববর্তী বছরের তুলনায় ২০১০ সালে চালের মূল্য ১০% বৃদ্ধি পায়। ২০১১ সালের মূল্য ৫% হ্রাস পায়। ২০০৯ সালে তুলনায় ২০১১ সালে চালের মূল্য কত বৃদ্ধি পেয়েছে?

Correct answer(s):
    • ৪.৫%

২০০৮, ২০০৯ ও ২০১০ সালে যদি একজন শ্রমিক পরবর্তী বছরের চেয়ে পরবর্তী বছরে ১০% বেশি বেতন পান, তাহলে ২০০৮ সালের চেয়ে ২০১০ সালে তিনি শতকরা কত টাকা বেশি পান?

Correct answer(s):
    • ২১%

গতকাল শেয়ারের দাম ২৫% বেড়েছিল, কিন্তু আজ ২৫% কমেছে। শেয়ারের দাম মোট কত কমেছে বা বেড়েছে?

Correct answer(s):
    • ৬(১/৪)% কমেছে

যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে, তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?

Correct answer(s):
    • ২০%

কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাস করল। উভয় বিষয়ে পাস করল ৬০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?

Correct answer(s):
    • ১০

একটি বিশ্ববিদ্যালয়ের ৮০% শিক্ষার্থী ছাত্রাবাসে অবস্থান করে। ছাত্রাবাসের সৌভাগ্যের ৬০% শিক্ষার্থী একক কক্ষ পায়। যদি সৌভাগ্যবান শিক্ষার্থীর সংখ্যা ১২০০ হয়, তবে বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা কত?

Correct answer(s):
    • ২৫০০

একটি সাইকেল ৭২০০ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হয়। কত টাকা বিক্রয় করলে ১২% লাভ হবে?

Correct answer(s):
    • ৮৯৬০ টাকা

এক ব্যক্তি শেয়ার ব্যবসায় ৯,০০,০০০ টাকা বিনিয়োগ করলেন। শেয়ার প্রতি লভ্যাংশ হিসেবে তার আয় ৯ টাকা। ১০০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বাজার দর ১৫০ টাকা। ঐ বাৎসরিক আয় কত টাকা?

Correct answer(s):
    • ৮১,০০০ টাকা

সুদের হার ৭% থেকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৭০ টাকা কমে যায়। তার মূলধন কত?

Correct answer(s):
    • ৭০০ টাকা

রেল লাইনের পাশে একটি তালগাছ রয়েছে। ঘন্টায় ৪৫ কিঃমিঃ বেগে ধাবমান ১৫০ মিঃ লম্বা একটি ট্রেন কত সময়ে ঐ তালগাছটি অতিক্রম করবে?

Correct answer(s):
    • ১২ সেকেন্ড

সেকেন্ডে ১২.৫ মিটার বেগে গমন করলে ১৮০ মিটার দীর্ঘ একটি ট্রেনের ৩২০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে?

Correct answer(s):
    • ৪০ সেকেন্ড

নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে ১০ ও ৫ কিঃমিঃ। নদী পথে ৪৫ কিঃমিঃ দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে?

Correct answer(s):
    • ১২ ঘন্টা