Subject

গাণিতিক সমস্যা

Practice related MCQ quizzes and improve step by step.

Quizzes in গাণিতিক সমস্যা

একটি ছাগল ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। ছাগলটির ক্রয়মূল্য কত?

Correct answer(s):
    • ৩০০০ টাকা

একজন চা ব্যবসায়ী এক বাক্স চা পাতা কেজি প্রতি ৮০ টাকা হিসাবে ক্রয় করেন। সব চা পাতা কেজি প্রতি ৭৫ টাকা দরে বিক্রয় করায় ৫০০ টাকা ক্ষতি হয়। তিনি কত কেজি চা পাতা ক্রয় করেছিলেন?

Correct answer(s):
    • ১০০ কেজি

এক ব্যক্তি একটি দ্রব্য ১২০০ টাকায় কিনে ১৫% লাভে বিক্রয় করল। ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ৫% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয় মূল্য কত ছিল?

Correct answer(s):
    • ১৩১১ টাকা

একটি দ্রব্য ৪০০ টাকায় ক্রয় করে ২০% ক্ষতিতে বিক্রয় করা হল। দ্রব্যটির বিক্রয়মূল্য কত?

Correct answer(s):
    • ৩২০ টাকা

বর্তমানে ৫ কেজি আলুর দাম আগের ৪ কেজি আলুর দামের সমান হলে, আলুর দাম কত কমেছে?

Correct answer(s):
    • ২৫ টাকা

আশেক আলী মাতব্বর তার সম্পদের ১২% স্ত্রীকে, ২০% ছেলেকে এবং অবশিষ্ট ৮,১৬,০০০ টাকা মেয়েকে দিলেন। তার সম্পদের মোট মূল্য কত ছিল?

Correct answer(s):
    • ১২,০০,০০০ টাকা

এক ব্যক্তি ৮০০ টাকায় একটি জিনিস ক্রয় করে ৬ মাস পরে ৮৮০ টাকায় বিক্রি করল। তার বাৎসরিক শতকরা কত টাকা লাভ হলো?

Correct answer(s):
    • ২০ টাকা

একটি স্কুলে ৪৫০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ১৮% ছাত্রী আছে। ছাত্রীর সংখ্যা কত?

Correct answer(s):
    • ৮১ জন

কোন পরীক্ষায় মোট পরীক্ষার্থীদের ৪০% ছাত্রী। পরীক্ষায় ছাত্রীদের পাশের হার ৪০% এবং ছাত্রদের পাশের হার ৬০% হলে, মোট পাশের হার কত?

Correct answer(s):
    • ৫২%

বেতন ৩০% বৃদ্ধি পাওয়ায় একজন কেরানি ১১০৫ টাকা পায়। তার আগের বেতন কত ছিল?

Correct answer(s):
    • ৮৫০ টাকা

কোনো পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজীতে পাস করেছে। ইংরেজিতে ফেলের মোট সংখ্যা ৭৫ জন হলে, পরীক্ষার্থীর সংখ্যা কত?

Correct answer(s):
    • ৫০০ জন

জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হারকে শতকরায় প্রকাশ করতে হলে কি করতে হবে?

Correct answer(s):
    • ১০০ দিয়ে ভাগ করতে হবে

রহিমকে মূল বেতনের সাড়ে ৭% বাড়ি ভাড়া দিতে হয়। বাড়ি ভাড়া কাটার পর রহিম প্রতি মাসে ৩,৭০০ টাকা বেতন বাবদ পায়। তার মাসিক বেতন কত?

Correct answer(s):
    • ৪,০০০ টাকা

চিনির মূল্য ২০% কমে গেল, কিন্তু এর ব্যবহার ২০% বৃদ্ধি পেল। এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়ল বা কমলো?

Correct answer(s):
    • ৪% কমলো

ক এর বেতন খ এর বেতন অপেক্ষা শতকরা ৩৫ টাকা বেশি হলে, খ এর বেতন-এর বেতন অপেক্ষা কত টাকা কম?

Correct answer(s):
    • ২৫.৯৩ টাকা