Subject

গাণিতিক সমস্যা

Practice related MCQ quizzes and improve step by step.

Quizzes in গাণিতিক সমস্যা

(৫ক + ৫) × ৭ = ২১০ এবং (৭খ – ৫) × ৪ = গ, গ এর মান ২৬০ হলে (খ ÷ ক) এর মান নির্ণয় কর।

Correct answer(s):
    • (খ ÷ ক) এর মান ২

ক প্যাকেট চিপ্স ও ১ টি চকলেটের দাম একত্রে খ টাকা। ১ প্যাকেট চিপ্সের দাম ১০ টাকা এবং ১ চকলটের দাম ৩০ টাকা। খ এর মান ১৮০ হলে ক এর মান নির্ণয় কর।

Correct answer(s):
    • ক এর মান ১৫।

ক প্যাকেট চিপ্স ও ১ টি চকলেটের দাম একত্রে খ টাকা। ১ প্যাকেট চিপ্সের দাম ১০ টাকা এবং ১ চকলটের দাম ৩০ টাকা। ক = ১০ হলে খ এর মান নির্ণয় কর।

Correct answer(s):
    • খ এর মান ১৩০

ক প্যাকেট চিপ্স ও ১ টি চকলেটের দাম একত্রে খ টাকা। ১ প্যাকেট চিপ্সের দাম ১০ টাকা এবং ১ চকলটের দাম ৩০ টাকা। ৫ প্যাকেট চিপ্স ও ৫ টি চকলেটের মোট দাম কত?

Correct answer(s):
    • ২০০ টাকা।

১৫০ গ্রাম ওজনের ক সংখ্যক খাতা ৪০০ গ্রাম ওজনের একটি বাক্সে রাখা হলো এবং মোট ওজন খ। ক এর মান ১০, ১৫, ও ২০ হলে খ এর মানগুলো নির্ণয় কর।

Correct answer(s):
    • ১৯০০, ২৬৫০ ও ৩৪০০

১৫০ গ্রাম ওজনের ক সংখ্যক খাতা ৪০০ গ্রাম ওজনের একটি বাক্সে রাখা হলো এবং মোট ওজন খ। ক ও খ এর মধ্য়ে সম্পর্ক লিখ।

Correct answer(s):
    • ১৫০ ক + ৪০০

১৫০ গ্রাম ওজনের ক সংখ্যক খাতা ৪০০ গ্যাম ওজনের একটি বাক্সে রাখা হলো এবং মোট ওজন খ। ৩ টি বাক্সের ওজন কত গ্রাম?

Correct answer(s):
    • ১২০০ গ্রাম।

ক প্যাকেট এবং বোতল পানীয়ের মূল্য একত্রে খ টাকা। ১ প্যাকেট বিস্কুট এর মূল্য ১৮ টাকা এবং ১ বোতল পানীয়ের মূল্য ১২ টাকা। ক এর মান নির্ণয় কর যখন খ = ১২০ ।

Correct answer(s):
    • ক এর মান ৬

ক প্যাকেট এবং বোতল পানীয়ের মূল্য একত্রে খ টাকা। ১ প্যাকেট বিস্কুট এর মূল্য ১৮ টাকা এবং ১ বোতল পানীয়ের মূল্য ১২ টাকা। খ এর মান নির্ণয় কর যখন ক = ১০ ।

Correct answer(s):
    • খ এর মান ১৯২

ক প্যাকেট এবং বোতল পানীয়ের মূল্য একত্রে খ টাকা। ১ প্যাকেট বিস্কুট এর মূল্য ১৮ টাকা এবং ১ বোতল পানীয়ের মূল্য ১২ টাকা। ক এবং খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লেখ।

Correct answer(s):
    • ১৮ × ক + ১২ = খ

বর্গাকৃতির কিছু কাগজ আছে যার একটি বাহুর দৈর্ঘ ক সে.মি.। এরকম ৩ টি বর্গাকৃতি কাগজের মোট ক্ষেত্রফল কত?‌‌‌

Correct answer(s):
    • ক × ক × ৩ বর্গ সে.মি.।

বর্গাকৃতির কিছু কাগজ আছে যার একটি বাহুর দৈর্ঘ ক সে.মি.। বর্গাকৃতি কাগজটির পরিসীমা কত?

Correct answer(s):
    • ক × ৪ সে.মি।

মিন্টু ও পিন্টু একত্রে ৯৩২০ টাকা আছে। পিন্টু অপেক্ষা মিন্টুর ৪২০ টাকা কম আছে। পিন্টুর টাকার পরিমান নির্ণয় কর?

Correct answer(s):
    • ৪৮৭০ টাকা।

মিন্টু ও পিন্টু একত্রে ৯৩২০ টাকা আছে। পিন্টু অপেক্ষা মিন্টুর ৪২০ টাকা কম আছে। মিন্টু অপেক্ষা পিন্টুর কত টাকা বেশি আছে?

Correct answer(s):
    • ৪২০ টাকা।

হাসান সাহেব বাজার থেকে ৫৪ টাকা কেজি দরে ৫০ কেজি চাল, ১৫০ টাকা কেজি দরে ৫ কেজি মসুরের ডাল, ৯৮ টাকা লিটার দরে ৩ লিটার সয়াবিন তেল ও ৫৮৮ টাকার মাছ কিনলেন। তিনি বাজার করতে ৫০০০ টাকা নিলে, কত টাকা অবশিষ্ট থাকবে?

Correct answer(s):
    • ৮৯৩ টাকা।

হাসান সাহেব বাজার থেকে ৫৪ টাকা কেজি দরে ৫০ কেজি চাল, ১৫০ টাকা কেজি দরে ৫ কেজি মসুরের ডাল, ৯৮ টাকা লিটার দরে ৩ লিটার সয়াবিন তেল ও ৫৮৮ টাকার মাছ কিনলেন। তিনি মোট কত টাকার বাজার করলেন?

Correct answer(s):
    • ৪১০৭ টাকা।