Subject

হিসাবরক্ষণ

Practice related MCQ quizzes and improve step by step.

Quizzes in হিসাবরক্ষণ

ABC Ltd. এর যন্ত্রপাতি হিসাবে ১৯৮৭ সালের ১লা জানুয়ারীতে ডেবিট জের ছিল ১,৪৭,৩৯০ টাকা। কোম্পানি এই যন্ত্রপাতিটি ১৯৮৪ সালে জানুয়ারি মাসে ক্রয় করে এবং তখন থেকেই ১৫% হারে ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধার্য করে। কিন্তু ১৯৮৭ সালে কোম্পানি অবচয় নীতি পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় এবং অবচয় হার অপরিবর্তীত রেখে সরল রৈখিক পদ্ধতিতে তা ১৯৮৪ সাল হতে কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করে। ১৯৮৭ সালে ৫০,০০০ টাকার অতিরিক্ত যন্ত্রপাতি ক্রয় করা হয়।

১৯৮৭ সালের ৩১ ডিসেম্বর হিসাব বৎসর সমাপ্ত হলে নতুন পদ্ধতি কার্যকর করার ফলে কত টাকা অবচয় বেশী দেখানো যাবে?

Correct answer(s):
    • ১৫,৩৯০ টাকা

একটি সরঞ্জাম (Equipment) তিন বছর আগে ৫০,০০০ টাকায় কেনা হয়। সরল রৈখিক পদ্ধতিতে বাৎসরিক ১৫% হারে অবচয় ধার্য করা হয়। তৃতীয় বছর শেষে সরঞ্জামাদি ২৫,০০০ টাকায় বিক্রয় করা হয়।

এই বিক্রয়ে কত টাকা মুনাফা বা ক্ষতি হল?

Correct answer(s):
    • ২৭,৫০০ টাকা ক্ষতি

একটি যন্ত্র ১৯৮৯ সনের ১লা জানুয়ারী তারিখে ক্রয় করা হয় এবং বাৎসরিক ১২% হারে ক্রমহ্রাসমান পদ্ধতিতে ১৯৯০ সনের অবচয় ও ১৯৯২ সনের ১লা জানুয়ারী তারিখে যন্ত্রটির নীট লিখিতমূল্য যথাক্রমে কত হবে?

Correct answer(s):
    • ৮,৪৪৯ ও ৫৪,৫১৭ টাকা

হিসাব বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে অবচয় নির্ধারণের সময় কোন তিনটি মৌলিক বিষয় বিবেচনা করতে হয়?

Correct answer(s):
    • ক্রয়মূল্য, ব্যবহারিক জীবনকাল ও ভগ্নাবশেষ মূল্য

ব্যবসায় প্রতিষ্ঠানের অবচয় কোন ধরণের সম্পত্তির উপর ধার্য করা হয়?

Correct answer(s):
    • স্থায়ী সম্পত্তি

একটি সম্পত্তির ক্রয়মূল্য ২১,০০০ টাকা, ভগ্নাবশেষ মূল্য ১,০০০ টাকা, আয়ুষ্কাল ৫ বছর। সরল রৈখিক পদ্ধতিতে প্রতি বছর অবচয় কত?

Correct answer(s):
    • ৪,০০০ টাকা

একটি প্রতিষ্ঠা ৩,২০০ টাকার একটি যন্ত্র ক্রয় করে। ইহার বাৎসরিক ২৫% হারে ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয়িত হবে। ২ বৎসর পরে হিসাবের বইয়ে কত লিখিতমূল্য বাকী থাকবে?

Correct answer(s):
    • ১,৮০০ টাকা

বার্ষিক ১০% হারে ১,২০,০০০ টাকার একটি মেশিনের এক মাসের অবচয় কত?

Correct answer(s):
    • ১,০০০ টাকা

একটি মেশিনের মূল্য ১০,০০০ টাকা, ভগ্নাবশেষ মূল্য ১,০০০ টাকা এবং ৩য় বৎসরের রক্ষণাবেক্ষণ খরচ ২০০ টাকা হরে ১০% হারে ক্রমহ্রাসমান পদ্ধতিতে মেশিনটির ৩য় বৎসরের অবচয় কত?

Correct answer(s):
    • ৮১০ টাকা

অবচয় সম্পত্তির কি?

Correct answer(s):
    • কালের আবর্তন
    • ব্যবহারজনিত জীর্ণতা
    • ব্যবহারহীনতা

কোনটি অবচয় ধার্যের উদ্দেশ্যের অন্তর্ভুক্ত নয়?

Correct answer(s):
    • মূলধন জাতীয় ব্যয় নির্ধারণ

মি. রহিম তিন বছর আগে ৫০,০০০ টাকায় একটি মেশিন ক্রয় করে। সরল রৈখিক পদ্ধতিতে ১৫% হারে অবচয় ধার্য করা হয়। তৃতীয় বৎসর শেষে মেশিনটির ২৫,০০০ টাকার বিক্রি করা হলে, ঐ বিক্রয় এর জন্য কত টাকা লাভ/ক্ষতি হবে?

Correct answer(s):
    • ক্ষতি ২,৫০০ টাকা

২০০৫ সালে ১লা জানুয়ারি মি.এ.পি. ম্যাল্ডেল ৮০,০০০ টাকা মূল্যে ৪ বছর মেয়াদি একটি ইজারা সম্পত্তি ক্রয় করেন এবং মেয়াদান্তে উক্ত সম্পত্তি প্রতিস্থাপনের উদ্দেশ্যে সমূল্যের একটি বীমাপত্র গ্রহণ করেন। বীমাপত্রের বার্ষিক প্রিমিয়াম ১৯,০০০ টাকা। বীমাচুক্তি পদ্ধতি অনুসারে মেয়াদ শেষে কত টাকা লাভ/ক্ষতি হবে?

Correct answer(s):
    • ৪,০০০ টাকা লাভ

মি. রফিক ২০০৬ সালের ১লা জানুয়ারিতে একটি টায়ার তৈরির মেশিন ক্রয় করে ১০% হারে ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধরতে থাকেন ৩১.১২.২০০৯ তারিখে মেশিনটির অবচয় ১৯,৬৮৩ টাকা ধার্য হলে, তার ক্রয়মূল্য কত?

Correct answer(s):
    • ২,৭০,০০০ টাকা

BTCL কোম্পানির বছরের শুরুতে মেশিন ক্রয় এবং বৎসর শেষে পুন:মূল্য দেয়া আছে- মেশিন ক্রয়- ১০,০০০ (২০০১), ১৩,০০০ (২০০২), ১৭,০০০ (২০০৩), ৩১ ডিসেম্বর তারিখে মূল্য- ৯,৫০০ (২০০১), ২১,০০০ (২০০২), ৩৫,০০০ (২০০৩)

পূন:মূল্য পদ্ধতি অনুসারে ২০০৩ সালের অবচয় কত টাকা হবে?

Correct answer(s):
    • ৩,০০০ টাকা

মাশরাফি মর্তুজা তার চাইনিজ হোটেলের জন্য ১৯৯৯ সালের ১লা জানুয়ারী ৬৪,০০০ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করেন। মেশিনটির আয়ুষ্কাল ধরা হয় ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৪,০০০ টাকা। তিনি যদি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ২০% মেশিনটির অবচয় ধার্য করার সিদ্ধান্ত গ্রহণ করেন।

তবে ২০০২ সালে মেশিনটির অবচয় হবে কত টাকা?

Correct answer(s):
    • ৬,৫৫৪ টাকা