Subject

হিসাবরক্ষণ

Practice related MCQ quizzes and improve step by step.

Quizzes in হিসাবরক্ষণ

মি. তুহিন তার ক্যাফের জন্য ৮৭,০০০ টাকা দিয়ে একটি যন্ত্র ক্রয় করে। অনুমান করা হয় যে যন্ত্রটির ভগ্নাবশেষ মূল্য হবে ৭,০০০ টাকা এবং আয়ুষ্কাল ৮ বছর, এক্ষেত্রে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি অনুসারে ৬ষ্ঠ বছরের অবচয় হবে?

Correct answer(s):
    • ৬,৬৬৭ টাকা

জয়কলি প্রকাশনার জন্য ১লা জুলাই ২০০৬ তারিখে ১,৫০,০০০ টাকার একটি মেশিন ক্রয় করা হয় এবং যা প্রতিস্থাপনরে জন্য আরও ১০,০০০ টাকা ব্যয় করা হয়। অনুমান করা যাচ্ছে যন্ত্রটির আয়ুষ্কাল ১৪ বছর এবং উক্ত মেয়াদ শেষে মেশিনটি ১০,০০০ টাকায় বিক্রি করা যেতে পারে।

২০০৬ সালের ৩১শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য কত টাকা অবচয় হবে?

Correct answer(s):
    • ৫,৩৫৭ টাকা

গ্লাসকো কোম্পানি ১,২০,০০,০০০ টাকার কয়লা খনি হতে ২,০০,০০,০০০ টন কয়লা উত্তোলন করতে পারবে বলে আশা করেছে। প্রথম বছর ২০,০০,০০০ টন কয়লা উত্তলন করা হয়, শূণ্য করণের জাবেদা দাখিলা কি হবে?

Correct answer(s):
    • শুণ্যকরণ খরচ ডেবিট ১২,০০,০০০ টাকা

লায়লা রাইস ফ্যাক্টরীর ২০০৩ সালে একটি মেশিনের মূল্য ১২,০০,০০০ টাকা। যার ভগ্নাবশেষ মূল্য অনুমান করা হয় ২,০০,০০০ টাকা এবং উৎপাদন করে ১,০০০ একক।

মেশিনটির উৎপাদন ক্ষমতা ২০,০০০ একক উক্ত বছরের অবচয় কত হবে?

Correct answer(s):
    • ৫০,০০০ টাকা

হাসিউল প্রা. লি.-এর সম্পত্তির অবচয়যোগ্য মূল্য ৫,৫০,০০০ টাকা এবং ভগ্নাবশেষ মূল্য ৫০,০০০ টাকা। অবচয় ধার্যের ক্ষেত্রে কোম্পানি সরল রৈখিক পদ্ধতি অনুসরণ করে। সম্পত্তিটির আয়ুষ্কাল ১০ বছর।

৬ষ্ঠ বছরের অবচয় কত?

Correct answer(s):
    • ৫০,০০০ টাকা

মোহাম্মদ রবিউলের হোটেলের জন্য একটি সম্পত্তি ৬৩,০০০ টাকা ক্রয় করে, এর ভগ্নাবশেষ মূল্য যদি ৩,০০০ টাকা হয়। আয়ুষ্কাল অনুমান করা হয় ৫ বছর। তবে সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় কত হবে?

Correct answer(s):
    • ১২,০০০ টাকা

ডেব হোয়াটমোর তার জিমনেসিয়ামের জন্য ২০০৬ সালের শুরুতে একটি মেশিন ক্রয় করে ২০% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্যের সিদ্ধান্ত গ্রহণ করেন।

২০১০ সালের ১লা জানুয়ারী যদি মেশিনটির বহি:মূল্য ৯৪,২০৮ টাকা তবে মেশিনটির ক্রয় মূল্য কত টাকা।

Correct answer(s):
    • ২,৩০,০০০ টাকা

১লা জানুয়ারি ২০০৬-এ করিম গার্মেন্টস এর মেশিন হিসাবের জের ছিল ৫০,০০০ টাকা। ১লা আগস্ট ২০০৬ এ ১০,০০০ টাকার নতুন মেশিন ক্রয় এবং ১লা অক্টোবর ২০০৬ সালে ৫,০০০ টাকা ক্রয় মূল্যের মেশিন ৫,০০০ টাকাই বিক্রি করে।

১০% ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ৩১ শে ডিসেম্বর ২০০৬ সনের সমাপ্ত বছরের অবচয় কত?

Correct answer(s):
    • ৫,২৯১.৬৭ টাকা

জিহাদ টেক্সটাইল মিলের একটি মেশিন ১৬,০০,০০০ টাকা ক্রয় করা হয়। এটি ৫ বছর ব্যবহার করা যাবে বলে ধরা হচ্ছে এবং এরপর এটি ১,০০,০০০ টাকায় বিক্রয় করা সম্ভব।

সরল রৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হলে, বাৎসরিক অবচয় কত হবে?

Correct answer(s):
    • ৩,০০,০০০ টাকা

কোন নীতির কারণে প্রতিবছর বা প্রতি হিসাবকালে একই পদ্ধতিতে অবচয় ধরতে হবে?

Correct answer(s):
    • সামঞ্জস্যতার নীতি

NPUAU কোম্পানি ২০০৫ সালের ১লা জানুয়ারি ৪,০০,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করে, যার ভগ্নাবশেষ মূল্য ২০,০০০ টাকা ও ব্যবহারিক আয়ুষ্কাল ৫ বছর।

২০০৭ সালের ৩১ শে ডিসেম্বর সম্পত্তিটির পুঞ্জিভূত অবচয় হিসাবের জের কত টাকা হবে?

Correct answer(s):
    • ২,২৮,০০০ টাকা

অবচয় ধার্যের ফলে কি হয়?

Correct answer(s):
    • সম্পত্তি ও মালিকানা স্বত্ত্ব হ্রাস পায়

Anjaly কম্পিউটারস-এর দালান কোঠা ৫০,০০,০০০ টাকা। কম্পিউটার ২০,০০,০০০ টাকা, হার্ডডিস্ক ১০,০০,০০০ টাকা, কম্পাক্ট ডিস্ক মজুদ ১,০০,০০০ টাকা, ১০% হারে অবচয় কত হবে?

Correct answer(s):
    • ৫,০০,০০০ টাকা

রেওয়ামিল তৈরী করার সময় ‘অবচয় সঞ্চিতি হিসাবের জের’ দেখানো হয় কোথায়?

Correct answer(s):
    • ক্রেডিট পার্শ্বে

অবচয় সঞ্চিতি হিসাব খোলার পর অবচয়কে হিসাবভুক্তি করার জাবেদা দাখিলা কি হবে?

Correct answer(s):
    • অবচয় হিসাব ডেবিট টু অবচয় সঞ্চিতি হিসাব

অবচয়কে লাভ-লোকসান হিসাবে স্থানান্তরের জাবেদা কি?

Correct answer(s):
    • লাভ-ক্ষতি হিসাব ডেবিট টু অবচয় হিসাব

অবচয়কে কি বলা যেতে পারে?

Correct answer(s):
    • উৎপাদনের একটি উপাদান
    • তহবিলের প্রবাহ
    • তরল তহবিল
    • তহবিলের উৎস

সরল রৈখিক পদ্ধতিতে অবচয়যোগ্য মূল্য বলতে কি বোঝায়?

Correct answer(s):
    • অর্জনমূল্য (-) ভগ্নাবশেষ মূল্য