Topic

রেওয়ামিল হিসাব

Practice related MCQ quizzes and improve step by step.

Practice by Education Level

Quizzes in রেওয়ামিল হিসাব

রেওয়ামিলের ডেবিট দিকে খতিয়ান হিসাব সমূহের কি বসে?

  • ক্রেডিট জের
  • সমাপনী জের
  • প্রারম্ভিক জের
  • ডেবিট জের
Correct answer(s):
  • ডেবিট জের

দালান কোঠার মেরামত ব্যয় দালান কোঠা হিসাবে ডেবিট করা হলে কোন ভুলটি হবে?

  • পরিপূরক ভুল
  • লেখার ভুল
  • নীতিগত ভুল
  • বাদ পড়ার ভুল
Correct answer(s):
  • নীতিগত ভুল

রেওয়ামিলের ডেবিট পাশে ক্রয় হিসাবে ৫,০০০ টাকার পরিবর্তে ৫০,০০০ টাকা এবং ক্রেডিট পাশে দায় হিসাবে ৫,০০০ টাকার পরিবর্তে ৫০,০০০ টাকা লিখলে কী ধরনের ভুল হয়?

  • নীতিগত ভুল
  • বে-দাখিলার ভুল
  • পরিপূরক ভুল
  • যোগ করার বা গাণিতিক ভুল
Correct answer(s):
  • পরিপূরক ভুল

রেওয়ামিলের ডেবিট দিকে ক্রয় হিসাবে ৫,০০০ টাকা কম লিখা হয়েছে অন্য সবকিছু ঠিক থাকলে, রেওয়ামিলের যোগফলে পার্থক্য কত হবে?

  • ৫,০০০ টাকা
  • ১০,০০০ টাকা
  • ২,৫০০ টাকা
  • ১৫,০০০ টাকা
Correct answer(s):
  • ৫,০০০ টাকা

৫,৫০,০০০ টাকার যন্ত্রপাতি ক্রয়ে যন্ত্রপাতি হিসাবে ৫৫,০০০ টাকা ডেবিট হলে রেওয়ামিলের পার্থক্য কত?

  • ৫,৫০,০০০ টাকা
  • ৫৫,০০০ টাকা
  • ১,১১,০০০ টাকা
  • ৪,৯৫,০০০ টাকা
Correct answer(s):
  • ৪,৯৫,০০০ টাকা

বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় ৬০,০০০ টাকা। যার জন্য আসবাবপত্র হিসাব ডেবিট করা হয়েছে এটি কোন ধরণের ভুল?

  • পরিপূরক ভুল
  • নীতিগত ভুল
  • করণিক ভুল
  • লেখার ভুল
Correct answer(s):
  • নীতিগত ভুল

মি. লক্ষ্মী এক জন গাড়ীর ব্যবসায়। তিনি বছরের শুরুতে ৫৬,৫৫,০০,০০০ টাকার গাড়ি ক্রয় করলেন। এর জন্য তিনি ক্রয় হিসাবকে ডেবিট করলেন। এটি কোন ধরণের ভুলের মধ্যে পড়ে?

  • লেখার ভুল
  • পরিপূরক ভুল
  • নীতিগত ভুল
  • কোন ভুলই নয়
Correct answer(s):
  • কোন ভুলই নয়

রেওয়ামিলের ক্রেডিট পাশে ৫,৫০,০০০ টাকা কম থাকলে এবং কারণ জানা না গেলে সাময়িক পার্থক্য কোথায় রাখা যায়?

  • অনিশ্চিত হিসাব
  • মূলধন হিসাব
  • দায় হিসাব
  • নগদান হিসাব
Correct answer(s):
  • অনিশ্চিত হিসাব

স্থায়ী আমানতের সুদ প্রাপ্ত রেওয়ামিলের কোন পাশে দেখানো হয়?

  • ক্রেডিট পাশে
  • ডেবিট পাশে
  • ভুল পাশে
  • একবার ডেবিট ও একবার ক্রেডিট পার্শ্বে
Correct answer(s):
  • ক্রেডিট পাশে

ধারে বিক্রয়ে বিক্রয় হিসাব ডেবিট এবং দেনাদার হিসাব ক্রেডিট করলে কী ধরনের ভুল হয়?

  • সঠিক দাখিলা
  • নীতিগত ভুল
  • একদিকের জের বাদ পড়ার ভুল
  • উল্টো দাখিলাজনিত করণিক ভুল
Correct answer(s):
  • উল্টো দাখিলাজনিত করণিক ভুল

পেপার নোটস, বন্ড, সঞ্চিতি তহবিলে বিনিয়োগ, প্রাইজ বন্ড প্রভৃতি রেওয়ামিলের কোন পাশের এন্ট্রি?

  • ডেবিট পাশে
  • ক্রেডিট পাশে
  • ভুল পাশে
  • দায় পাশে
Correct answer(s):
  • ডেবিট পাশে

উৎপালের কাছ থেকে ৫০,০০০ টাকা আদায় করে উত্তমের হিসাবকে ক্রেডিট করা হয়েছে, ভুলটি কোন প্রকৃতির?

  • নীতিগত ভুল
  • লেখার ভুল
  • বে-দাখিলার ভুল
  • বাদ পড়ার ভুল
Correct answer(s):
  • বে-দাখিলার ভুল

মি. মিঠুর কাছ থেকে পাওয়া গেল ৫০,০০০ টাকা এ লেনদেনটির জন্য শুধুমাত্র নগদান হিসাবে ৫,০০,০০০ টাকা লিখা হয়েছে। অন্য সবঠিক মত লিখা হয়েছে। ভুলটির ফলে রেওয়ামিলের দু পাশের পার্থক্য কত হবে?

  • ৫,৫০,০০০ টাকা
  • ৪,৩৫,০০০ টাকা
  • ৯,০০,০০০ টাকা
  • ৪,৫০,০০০ টাকা
Correct answer(s):
  • ৪,৫০,০০০ টাকা

৩০,০০,০০০ টাকার ডেবিট জের বাদ দিয়ে ভুল করে ক্রেডিট পাশে ৩,০০,০০০ টাকা বসালে রেওয়ামিলের পার্থক্য কত?

  • ৩৩,০০,০০০ টাকা
  • ২৭,০০,০০০ টাকা
  • ৩,০০,০০০ টাকা
  • ৩০,০০,০০০ টাকা
Correct answer(s):
  • ৩৩,০০,০০০ টাকা

হাসানের কাছ থেকে ৫০,০০০ টাকা পেয়ে ভুল বশত উত্তমের হিসাব ক্রেডিট করা হয়েছে। ভুলটি কোন ধরণের?

  • পরিপূরক ভুল
  • বে-দাখিলার ভুল
  • লেখার ভুল
  • নীতিগত ভুল
Correct answer(s):
  • বে-দাখিলার ভুল

একটি হিসাবের জের ১,৫০০ টাকা। যা ভুল পার্শ্বে দুবার লেখা হয়েছে। অন্যসব কিছু ঠিক থাকলে রেওয়ামিলের যোগফলের পার্থক্য কত হবে?

  • ৪,৫০০ টাকা
  • ৭৫০ টাকা
  • ৩,০০০ টাকা
  • ২,০০০ টাকা
Correct answer(s):
  • ৪,৫০০ টাকা

একটি খতিয়ান হিসাবের জের ২,৫০০ টাকা। যা রেওয়ামিলের সঠিক পাশে দুই বার লেখা হয়েছে। অন্যসব কিছু ঠিক থাকলে, যোগফলের পার্থক্য কত হবে?

  • ২,৫০০টাকা
  • ৫০,০০০টাকা
  • ১,২৫০টাকা
  • ৭,৫০০টাকা
Correct answer(s):
  • ২,৫০০টাকা

একটি হিসাবের ডেবিট জের আছে ৩,২২,০০০ টাকা যা রেওয়ামিলের ডেবিট পাশে লেখা হয়েছে- ২,৩২,০০০ টাকা। অন্য সব কিছু ঠিক থাকলে রেওয়ামিলের যোগফলের পার্থক্য কত হবে?

  • ৩,২২,০০০টাকা
  • ২,৩২,০০০টাকা
  • ৯০,০০০টাকা
  • ১,৮০,০০০টাকা
Correct answer(s):
  • ৯০,০০০টাকা

অফিসে ব্যবহারের আসবাবপত্র কেনার মূল্য পণ্য ক্রয় হিসাবে ডেবিট করলে কোন ভুল হয়?

  • লেখার ভুল
  • নীতিগত
  • পরিপূরক ভুল
  • বাদ পড়ার ভুল
Correct answer(s):
  • নীতিগত

একটি ভুল সংশোধন করার সময় কখন একটি অনিশ্চিত হিসাব ডেবিট বা ক্রেডিট করা হয়?

  • এক দিকের ভুল
  • দুই দিকের ভুল
  • সকল ধরণের ভুল
  • সম্পূরক ভুল
Correct answer(s):
  • এক দিকের ভুল