মি. লক্ষ্মী এক জন গাড়ীর ব্যবসায়। তিনি বছরের শুরুতে ৫৬,৫৫,০০,০০০ টাকার গাড়ি ক্রয় করলেন। এর জন্য তিনি ক্রয় হিসাবকে ডেবিট করলেন। এটি কোন ধরণের ভুলের মধ্যে পড়ে?
নোট
সঠিক উত্তর: কোন ভুলই নয়। গাড়ি বিক্রির ব্যবসায়ীর বিক্রয়ের উদ্দেশ্যে কেনা গাড়ি মজুদ পণ্য। তাই কেনা গাড়ির মূল্য ক্রয় হিসাবে ডেবিট করা স্বাভাবিক এবং তা নীতিগত ভুল নয়। তবে প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবহারের গাড়ি হলে যানবাহন সম্পদ হিসাবে দেখাতে হবে।
