Topic

খতিয়ান হিসাব

Practice related MCQ quizzes and improve step by step.

Practice by Education Level

Quizzes in খতিয়ান হিসাব for HSC

খতিয়ান বই তৈরি করার সময় কোনটি উল্লেখ করতে হয়?

  • খতিয়ান পৃৃ.
  • জাবেদা পৃৃ.
  • ভাউচার নং.
  • চালান নং
Correct answer(s):
  • জাবেদা পৃৃ.

এক ব্যবসায়ে ১ জানুয়ারি মূলধন ১০,০০০ টাকা, ৪ জানুয়ারি বাকিতে পণ্য ক্রয় ১৫,০০০ টাকা এবং ২০ জানুয়ারি অতিরিক্ত মূলধন আনয়ন ৫,০০০ টাকা। ৪ জানুয়ারির ক্রয় ও পাওনাদার হিসাব যথাক্রমে কী ধরনের জের প্রকাশ করে?

  • প্রথমটি ক্রেডিট, পরেরটি ডেবিট
  • উভয়ই ডেবিট
  • প্রথমটি ডেবিট পরেরটি ক্রেডিট
  • উভয়ই ক্রেডিট
Correct answer(s):
  • প্রথমটি ডেবিট পরেরটি ক্রেডিট

কিসের উপর ভিত্তি করে খতিয়ান লেখা হয়?

  • নগদান বইয়ের উপর ভিত্তি করে
  • কোন কিছুর উপর ভিত্তি করে নয়
  • রেওয়ামিলের উপর ভিত্তি করে
  • জাবেদার উপর ভিত্তি করে
Correct answer(s):
  • জাবেদার উপর ভিত্তি করে

কোন বইকে হিসাব বইয়ের রাজা বলা হয়?

  • নগদান বই
  • খতিয়ান বই
  • আর্থিক বিবরণী
  • জাবেদা বই
Correct answer(s):
  • খতিয়ান বই

চলমান জের ছকের অপর নাম কী?

  • T- ছক।
  • তিন ঘরা খতিয়ান ছক।
  • বিশেষায়িত ছক।
  • সনাতন ছক।
Correct answer(s):
  • তিন ঘরা খতিয়ান ছক।

সি/ডি কথাটির অর্থ কী?

  • সম্মুখে নীত।
  • নিচে নীত।
  • উপরে নীত।
  • পেছনে নীত।
Correct answer(s):
  • নিচে নীত।

বি/ডি এর অর্থ কী?

  • সম্মুখ থেকে আনীত।
  • নিচে আনীত।
  • উপর থেকে আনীত।
  • পেছন থেকে আনীত।
Correct answer(s):
  • উপর থেকে আনীত।

খতিয়ানকে হিসাবের কোন বই বলে?

  • খসড়া।
  • সহকারী।
  • পাকা।
  • প্রাথমিক।
Correct answer(s):
  • পাকা।

কোনটিকে হিসাব বই এর রাজা বলা হয়?

  • জাবেদা।
  • নগদান বই।
  • খতিয়ান।
  • বিক্রয় বই।
Correct answer(s):
  • খতিয়ান।

জাবেদা থেকে লেনদেনের শ্রেণিবদ্ধ স্থায়ী হিসাব কোথায় স্থানান্তর করা হয়?

  • জাবেদা।
  • খতিয়ান।
  • রেওয়ামিল।
  • চূড়াত হিসাব।
Correct answer(s):
  • খতিয়ান।

খতিয়ান বোঝাতে ব্যবহৃত Ledger কোন ভাষার শব্দ হিসেবে প্রচলিত?

  • ইংরেজী।
  • ফরাসি।
  • গ্রিক।
  • বাংলা।
Correct answer(s):
  • ইংরেজী।

কোনটি হিসাবের পাকা বই?

  • জাবেদা।
  • খতিয়ান।
  • রেওয়ামিল।
  • নগদান বই।
Correct answer(s):
  • খতিয়ান।

খতিয়ানে প্রতিটি হিসাব শনাক্ত করার জন্য কোন বিষয়টি অপরিহার্য?

  • কাঠামো
  • ছক
  • শিরোনাম
  • আয়
Correct answer(s):
  • শিরোনাম

খতিয়ানের কোনো হিসাবের ডেবিট ও ক্রেডিট মোটের পার্থক্য কখন নির্ণয় করা হয়?

  • মাসের শেষে
  • নির্দিষ্ট সময়ান্তে
  • দিনের শেষে
  • বছরের শেষে
Correct answer(s):
  • নির্দিষ্ট সময়ান্তে

প্রতিটি দেনাদারের নামে পৃথক হিসাবকে নিয়ন্ত্রণকারী হিসাবের তুলনায় কী বলা হয়?

  • নিয়ন্ত্রণকারী হিসাব
  • সহকারী হিসাব
  • নামিক হিসাব
  • ব্যক্তিগত হিসাব
Correct answer(s):
  • সহকারী হিসাব

সব দেনাদারের মোট পাওনা একটি খতিয়ান হিসাবে দেখালে সেটিকে কী বলে?

  • সহকারী হিসাব
  • ব্যক্তিবাচক হিসাব
  • সম্পত্তি বাচক হিসাব
  • নিয়ন্ত্রণকারী হিসাব
Correct answer(s):
  • নিয়ন্ত্রণকারী হিসাব

প্রচলিত বিস্তারিত T-খতিয়ান ছকে ডেবিট ও ক্রেডিট দুই পাশ মিলিয়ে কয়টি উপাত্ত-ঘর থাকে?

  • ২টি
  • ৪টি
  • ৮টি
  • ৭টি
Correct answer(s):
  • ৮টি

খতিয়ানের হিসাব ছকে জাবেদা পৃষ্ঠা নির্দেশ করার প্রচলিত সংক্ষিপ্ত রূপ কী?

  • J.F
  • J.P
  • L.F
  • P.P
Correct answer(s):
  • J.F