Topic

দু’তরফা দাখিলা পদ্ধতি

Practice related MCQ quizzes and improve step by step.

Practice by Education Level

Quizzes in দু’তরফা দাখিলা পদ্ধতি for SSC

ডেবিট হলে কি হয়?

  • মালিকানা স্বত্ব বৃদ্ধি পায়
  • আয় হ্রাস পায়
  • দায় বৃদ্ধি পায়
  • সম্পদ হ্রাস পায়
Correct answer(s):
  • আয় হ্রাস পায়

সম্পদ, দায় ও মালিকানা স্বত্বের ডেবিট-ক্রেডিট নিয়ম সম্পর্কে কোন বিবৃতিটি ভুল?

  • সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়
  • মালিকানা স্বত্ব বৃদ্ধি পেলে ডেবিট হয়
  • দায় হ্রাস পেলে ডেবিট হয়
  • সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়
Correct answer(s):
  • মালিকানা স্বত্ব বৃদ্ধি পেলে ডেবিট হয়

ক্রেডিট জের হতে পারে না কোন হিসাবে?

  • লাভ-ক্ষতি হিসাব
  • উত্তোলন হিসাবে
  • ব্যাংক হিসাবে
  • ব্যক্তিবাচক হিসাবে
Correct answer(s):
  • উত্তোলন হিসাবে

প্রতিষ্ঠানের নগদান বইয়ে ব্যাংক হিসাবের ক্রেডিট জের কী নির্দেশ করে?

  • ব্যাংক জমা
  • ব্যাংকের নিকট প্রাপ্য
  • ব্যাংক জমাতিরিক্ত
  • কোনটি নয়
Correct answer(s):
  • ব্যাংক জমাতিরিক্ত

সমাপনী দাখিলার আগে ব্যয় ও লোকসান হিসাবের স্বাভাবিক জের কী?

  • ক্রেডিট জের
  • ক্রেডিট ও ডেবিট জের
  • ডেবিট জের
  • শূণ্য জের
Correct answer(s):
  • ডেবিট জের

কোনো প্রতিষ্ঠানে নগদে সেবা প্রদান করে আয় অর্জিত হলে হিসাব সমীকরণে কী প্রভাব পড়ে?

  • সম্পদ বৃদ্ধি ও মালিকানা স্বত্ব বৃদ্ধি
  • সম্পদ বৃদ্ধি ও নগদ বৃদ্ধি
  • সম্পদ বৃদ্ধি ও দায় হ্রাস
  • সম্পদ হ্রাস ও দায় বৃদ্ধি
Correct answer(s):
  • সম্পদ বৃদ্ধি ও মালিকানা স্বত্ব বৃদ্ধি

যৌথ মূলধনী কোম্পানি কর্তৃক বন্ড বিলি করার ফলে, কি হবে?

  • সম্পদ হ্রাস ও দায় বৃদ্ধি পাবে
  • সম্পদ বৃদ্ধি ও দায় হ্রাস পাবে
  • মালিকানা স্বত্ব বৃদ্ধি ও আয় বৃদ্ধি পাবে
  • সম্পদ বৃদ্ধি ও দায় বৃদ্ধি পাবে
Correct answer(s):
  • সম্পদ বৃদ্ধি ও দায় বৃদ্ধি পাবে

সংরক্ষিত মুনাফা মূলধনে স্থানান্তর করে বোনাস শেয়ার ইস্যু করলে মোট শেয়ারহোল্ডার ইকুইটিতে কী প্রভাব পড়ে?

  • মোট ইকুইটি অপরিবর্তিত থাকে
  • মোট ইকুইটি বৃদ্ধি পায়
  • মোট ইকুইটি হ্রাস পায়
  • নগদ সম্পদ বৃদ্ধি পায়
Correct answer(s):
  • মোট ইকুইটি অপরিবর্তিত থাকে

ব্যাংক জমাকৃত অর্থের উপর সুদ অর্জিত হওয়ার ফলে, কি হয়?

  • দায় হ্রাস ও মালিকানা স্বত্ব হ্রাস পায়
  • সম্পদ ও মালিকানা স্বত্ব বৃদ্ধি পায়
  • আয় বৃদ্ধি ও দায় বৃদ্ধি পায়
  • আয় বৃদ্ধি ও সম্পদ হ্রাস পায়
Correct answer(s):
  • সম্পদ ও মালিকানা স্বত্ব বৃদ্ধি পায়

প্রাপ্য বা অর্জিত সুদ সমন্বয় না করা হলে কি হবে?

  • ব্যয় কম ও আয় বেশী দেখানো হবে
  • দায় কম ও মালিকানা স্বত্ব কম দেখানো হবে
  • দায় বেশী ও মালিকানা স্বত্ব বেশী দেখানো হবে
  • সম্পদ ও মালিকানা স্বত্ব কম দেখানো হবে
Correct answer(s):
  • সম্পদ ও মালিকানা স্বত্ব কম দেখানো হবে

ভবিষ্যৎ সময়ের বিজ্ঞাপন বাবদ অগ্রিম অর্থ পরিশোধ করলে, তা সম্পদ হিসেবে স্বীকৃতির শর্ত পূরণ সাপেক্ষে, হিসাব সমীকরণে তাৎক্ষণিক প্রভাব কী?

  • এক সম্পদ কমে, অন্য সম্পদ বাড়ে
  • সম্পদ ও দায় সমান বাড়ে
  • সম্পদ ও মালিকানা স্বত্ব সমান কমে
  • দায় বাড়ে ও সম্পদ কমে
Correct answer(s):
  • এক সম্পদ কমে, অন্য সম্পদ বাড়ে

প্রতিটি লেনদেনের ডেবিট পক্ষ ও ক্রেডিট পক্ষের টাকার পরিমাণ সর্বদা কি হবে?

  • ডেবিট থেকে ক্রেডিট বেশী হবে
  • ক্রেডিট থেকে ডেবিট বেশী হবে
  • কম বা বেশী যে কোনটি হতে পাবে
  • সমান হবে
Correct answer(s):
  • সমান হবে

Debit দ্বারা হিসাবের ছকের কোন দিককে বুঝায়?

  • ডান দিক
  • বাম দিক
  • উপর দিক
  • নিচের দিক
Correct answer(s):
  • বাম দিক

দুতরফা দাখিলা পদ্ধতির মৌলিক ডেবিট-ক্রেডিট নীতি কোনটি?

  • প্রতিটি ডেবিটের সমপরিমাণ ক্রেডিট থাকে
  • সব ডেবিটে নগদ বৃদ্ধি পায়
  • সব ক্রেডিটে দায় বৃদ্ধি পায়
  • প্রতিটি দাখিলায় শুধু দুটি হিসাব থাকে
Correct answer(s):
  • প্রতিটি ডেবিটের সমপরিমাণ ক্রেডিট থাকে

হিসাবরক্ষণের মূল ভিত্তি কোনটি?

  • দুতরফা দাখিলা পদ্ধতি
  • এক তরফা দাখিলা পদ্ধতি
  • জাবেদা
  • খতিয়ান
Correct answer(s):
  • দুতরফা দাখিলা পদ্ধতি

ক্রেতার হিসাবে সরবরাহকারীর কাছ থেকে পাওয়া নগদ বাট্টা কী হিসেবে গণ্য হয়?

  • প্রাপ্ত বাট্টা
  • প্রদত্ত বাট্টা
  • বিক্রয় আয়
  • প্রদেয় বিল
Correct answer(s):
  • প্রাপ্ত বাট্টা

দু’তরফা দাখিলা বলতে কি বুঝায়?

  • প্রত্যেকটি লেনদেনকে দুটি পক্ষে লিপিবদ্ধ করণ
  • প্রত্যেকটি লেনদেনকে তিনটি পক্ষে লিপিবদ্ধকরণ
  • প্রত্যেকটি লেনদেনকে ডেবিট করে লিপিবদ্ধকরণ
  • প্রত্যেকটি লেনদেনকে ক্রেডিট করে লিপিবদ্ধকরণ
Correct answer(s):
  • প্রত্যেকটি লেনদেনকে দুটি পক্ষে লিপিবদ্ধ করণ

হিসাবের ক্রেডিট দিক দ্বারা কি বুঝায়?

  • লেনদেন লিপিবদ্ধকরণ
  • সম্পদ বৃদ্ধি ও দায় বৃদ্ধি
  • আয় ও দায় বৃদ্ধি
  • আয় বৃদ্ধি ও ব্যয় বৃদ্ধি
Correct answer(s):
  • আয় ও দায় বৃদ্ধি

ডেবিট ও ক্রেডিট শব্দ দুটির লাতিন উৎস কোন জোড়া শব্দ?

  • Debere ও Credere
  • Debitum ও Creditum
  • Dare ও Recevere
  • Ratio ও Liber
Correct answer(s):
  • Debere ও Credere

দু’তরফা দাখিলা হিসাব পদ্ধতি কি?

  • পূর্ণাঙ্গ হিসাব পদ্ধতি
  • আংশিক হিসাব পদ্ধতি
  • বিজ্ঞান সম্মত হিসাব পদ্ধতি
  • নির্ভরযোগ্য হিসাব পদ্ধতি
Correct answer(s):
  • পূর্ণাঙ্গ হিসাব পদ্ধতি
  • বিজ্ঞান সম্মত হিসাব পদ্ধতি
  • নির্ভরযোগ্য হিসাব পদ্ধতি