Topic

ব্যাংক সমন্বয় বিবরণী

Practice related MCQ quizzes and improve step by step.

Practice by Education Level

Quizzes in ব্যাংক সমন্বয় বিবরণী

যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংকে হিসাব খোলে তাকে কী বলে?

  • ঋণগ্রহীতা
  • আমানতকারী
  • ধারক
  • বাহক
Correct answer(s):
  • আমানতকারী

ব্যাংকে টাকা জমা দেয়ার জন্য যে স্লিপ ব্যবহার করা হয় তাকে কী বলে?

  • ব্যাংক ড্রাফট
  • জমা স্লিপ বা পে-ইন স্লিপ
  • চেক বই
  • পাস বই
Correct answer(s):
  • জমা স্লিপ বা পে-ইন স্লিপ

গ্রাহক ব্যাংকসংক্রান্ত লেনদেন নিজের কোন বইতে লেখেন?

  • প্রকৃত জাবেদায়
  • নগদান বইতে
  • ব্যাংক বিবরণীতে
  • পাস বইতে
Correct answer(s):
  • নগদান বইতে

ব্যাংক সমন্বয়ে DM সংক্ষিপ্ত রূপের পূর্ণরূপ কী?

  • Debit Memorandum
  • Direct Material
  • Direct Manager
  • District Manager
Correct answer(s):
  • Debit Memorandum

হুকুম চেক/ বাহক চেক/বিশেষ চেক/দাগকাটা চেক – কোনটি সবচেয়ে অনিরাপদ চেক?

  • বাহক চেক
  • হুকুম চেক
  • বিশেষ চেক
  • দাগকাটা চেক
Correct answer(s):
  • বাহক চেক

গ্রাহকের নগদান বইয়ের ব্যাংক কলামে জমার জন্য ডেবিট হলে ব্যাংকের নিজস্ব হিসাবে গ্রাহকের আমানত কীভাবে দেখানো হয়?

  • ক্রেডিট
  • ডেবিট
  • ডেবিট এবং ক্রেডিট
  • ডেবিট অথবা ক্রেডিট
Correct answer(s):
  • ক্রেডিট

ব্যাংক জমাতিরিক্তের ওপর সুদ ধার্য করা হলে ব্যাংক তা কীভাবে লিপিবদ্ধ করে?

  • নগদান হিসাব ডেবিট
  • আমানতকারী হিসাব ডেবিট নগদান হিসাব-ক্রেডিট
  • আমানতকারী হিসাব ডেবিট এবং সুদ হিসাব ক্রেডিট
  • ব্যাংক জমাতিরিক্ত ডেবিট এবং আমানতকারী হিসাব ক্রেডিট
Correct answer(s):
  • আমানতকারী হিসাব ডেবিট এবং সুদ হিসাব ক্রেডিট

ব্যাংক বিবরণীর জের থেকে ব্যাংক সমন্বয় করলে কোনটি যোগ করতে হয়?

  • NSF চেকসমূহ
  • নগদে প্রদেয় বিলের অর্থ প্রদান
  • ট্রানজিটে জমা চেকসমূহ
  • বকেয়া চেকসমূহ
Correct answer(s):
  • ট্রানজিটে জমা চেকসমূহ

ব্যাংক বিবরণীর জের থেকে সমন্বয় শুরু করলে কোনটি যোগ করা হয়?

  • বকেয়া খরচসমূহ
  • টাকা নেই বলে ফেরত চেকসমূহ
  • ট্রানজিটে জমা
  • ব্যাংকের সার্ভিস চার্জ
Correct answer(s):
  • ট্রানজিটে জমা

ব্যাংক বিবরণী কে তৈরি করেন?

  • বিনিয়োগকারী
  • ব্যাংক কর্তৃপক্ষ
  • ঋণ গ্রহীতা
  • আমানতকারী
Correct answer(s):
  • ব্যাংক কর্তৃপক্ষ

ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করেন কে?

  • তৃতীয় কোনো পক্ষ
  • ব্যাংক
  • ব্যবস্থাপক
  • আমানতকারী
Correct answer(s):
  • আমানতকারী

ব্যাংকের প্রধান কাজ হলো?

  • ব্যবসায় করা
  • আমানত গ্রহণ ও ঋণ প্রদান
  • আমানত গ্রহণ
  • কোনটিই নয়
Correct answer(s):
  • আমানত গ্রহণ ও ঋণ প্রদান

নিম্নের কোনটি ব্যাংকের সঞ্চয় ও বিনিয়োগসংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজ?

  • পণ্য উৎপাদন
  • সম্পত্তির মূল্যায়ন প্রতিবেদন তৈরি
  • খুচরা পণ্য বিক্রি
  • সঞ্চয়কে ঋণ ও বিনিয়োগের মাধ্যমে কাজে লাগানো
Correct answer(s):
  • সঞ্চয়কে ঋণ ও বিনিয়োগের মাধ্যমে কাজে লাগানো

নগদান বইয়ের ব্যাংক ঘরের ডেবিট উদ্বৃত্ত কোনটির সমার্থক?

  • নগদান হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত
  • নগদান হিসাবের ডেবিট উদ্বৃত্ত
  • ব্যাংক বিবরণীর ক্রেডিট উদ্বৃত্ত
  • ব্যাংক বিবরণীর ডেবিট উদ্বৃত্ত
Correct answer(s):
  • ব্যাংক বিবরণীর ক্রেডিট উদ্বৃত্ত

অনেক সময় মিলকরণ বিবরণীকে সহজতর করার জন্য নগদান বইয়ের ব্যাংক কলাম সংশোধন করা হয়। একে বলে?

  • Pass book amendment method
  • Reconciliation method
  • Cash book amendment method
  • Inventory adjustment method
Correct answer(s):
  • Cash book amendment method

ব্যাংকে নগদ জমা ব্যাংক বিবরণীতে কোথায় লেখা হয়?

  • ব্যাংক পাশে
  • ডেবিট পাশে
  • ক্রেডিট পাশে
  • নগদ পাশে
Correct answer(s):
  • ক্রেডিট পাশে

কোনটি ব্যাংক হিসাবের প্রতিলিপি?

  • জমা বই
  • ব্যাংক বিবরণী
  • চেক বই
  • ব্যাংক সমন্বয় বিবরণী
Correct answer(s):
  • ব্যাংক বিবরণী

আমানতকারী ব্যাংক থেকে অর্থ উত্তোলন করলে ব্যাংক তার আমানত হিসাব ডেবিট করবে, না ক্রেডিট করবে?

  • ক্রেডিট
  • ডেবিট
  • ডেবিট অথবা ক্রেডিট
  • ডেবিট ও ক্রেডিট
Correct answer(s):
  • ডেবিট

ইস্যুকৃত চেক সময়মতো ব্যাংকে উপস্থাপন না করা হলে নগদান বই ও ব্যাংক বিবরণীর মধ্যে?

  • মিল হয়
  • গরমিল হয় না
  • গরমিল হয়
  • সঠিক ব্যালেন্স হয় না
Correct answer(s):
  • গরমিল হয়

ব্যাংক বিবরণীতে আমানতকারীর হিসাবে ডেবিট উদ্বৃত্ত থাকলে সাধারণত কী বোঝায়?

  • নগদ তহবিল
  • ব্যাংকে জমা
  • ব্যাংক জমাতিরিক্ত
  • ব্যাংক তহবিল
Correct answer(s):
  • ব্যাংক জমাতিরিক্ত