Topic

সরল মুনাফা নির্ণয়

Practice related MCQ quizzes and improve step by step.

Practice by Education Level

Quizzes in সরল মুনাফা নির্ণয়

মুসা একটি ব্যাংক থেকে ৪৫০০ টাকা ঋণ নিলেন। বার্ষিক ৮% মুনাফা আসলের উপর ধার্য করা হলো। কত বছর পর মোট মুনাফার পরিমাণ ২৫২০ টাকা হবে?

Correct answer(s):
  • ৭ বছর।

মুসা একটি ব্যাংক থেকে ৪৫০০ টাকা ঋণ নিলেন। বার্ষিক ৮% মুনাফা আসলের উপর ধার্য করা হলো। ১০ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে?

Correct answer(s):
  • ৮১০০ টাকা।

মুসা একটি ব্যাংক থেকে ৪৫০০ টাকা ঋণ নিলেন। বার্ষিক ৮% মুনাফা আসলের উপর ধার্য করা হলো। ৫০০ টাকার ১ বছরের বার্ষিক মুনাফা কত?

Correct answer(s):
  • ৪০ টাকা।

একদিন কোনো শ্রেণিতে ১১০ জন শিক্ষার্থীর মধ্যে ৮০% শিক্ষার্থী উপস্থিত ছিল। উপস্থিত শিক্ষার্থীর ২৫% ছাত্রী হলে, কত জন ছাত্রী উপস্থিত ছিল?

Correct answer(s):
  • ২২ জন।

একদিন কোনো শ্রেণিতে ১১০ জন শিক্ষার্থীর মধ্যে ৮০% শিক্ষার্থী উপস্থিত ছিল। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত?

Correct answer(s):
  • ২২ জন।

একদিন কোনো শ্রেণিতে ১১০ জন শিক্ষার্থীর মধ্যে ৮০% শিক্ষার্থী উপস্থিত ছিল। উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত?

Correct answer(s):
  • ৮৮ জন।

এক ব্যক্তি ব্যাংক থেকে ৪ বছরের জন্য ৭% হারে ৮০০০ টাকা ঋণ নিলেন। মেয়াদ শেষে তাকে মুনাফা-আসলে কত টাকা পরিশোধ করতে হবে?

Correct answer(s):
  • ১০২৪০ টাকা।

এক ব্যক্তি ব্যাংক থেকে ৪ বছরের জন্য ৭% হারে ৮০০০ টাকা ঋণ নিলেন। মেয়াদ শেষে তাকে কত টাকা মুনাফা দিতে হবে?

Correct answer(s):
  • ২২৪০ টাকা।

এক ব্যক্তি ব্যাংক থেকে ৪ বছরের জন্য ৭% হারে ৮০০০ টাকা ঋণ নিলেন। ১ বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে?

Correct answer(s):
  • ৫৬০ টাকা।

একজন বিক্রেতা ২০% লাভে একটি পণ্য ৪২০০ টাকায় বিক্রি করেন। পণ্যটি বিক্রি করে কত টাকা লাভ হয়?

Correct answer(s):
  • ৭০০ টাকা।

একজন বিক্রেতা ২০% লাভে একটি পণ্য ৪২০০ টাকায় বিক্রি করেন। পণ্যটির ক্রয়মূল্য কত?

Correct answer(s):
  • ৩৫০০ টাকা।

একজন বিক্রেতা ২০% লাভে একটি পণ্য বিক্রি করেন। পণ্যটির ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য কত?

Correct answer(s):
  • ১২০ টাকা।

একজন বিক্রেতা একটি কলম ২০ টাকায় ক্রয় করে ২৫ টাকায় বিক্রয় করে। ১০% লাভে কলমটির বিক্রয়মূল্য কত হবে?

Correct answer(s):
  • ২২ টাকা।

একজন বিক্রেতা একটি কলম ২০ টাকায় ক্রয় করে ২৫ টাকায় বিক্রয় করে। সে শতকরা কত টাকা লাভ করলো?

Correct answer(s):
  • ২৫%

একজন বিক্রেতা এক ঝুড়ি আম ১২০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রি করলেন। আমগুলো আর কত টাকা বেশি বিক্রি করলে ১৫% লাভ হতো?

Correct answer(s):
  • ৬০ টাকা।

একজন বিক্রেতা এক ঝুড়ি আম ১২০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করলেন। আমের বিক্রয় মূল্য কত?

Correct answer(s):
  • ১৩২০ টাকা।

সিরাতুল ব্যাংক থেকে ৩০০০ টাকা ঋণ নেন। এক বছর পর তিনি ৩৩০০ টাকা পরিশোধ করেন। ১০০০০ টাকা ঋণ করলে তাকে ২ বছর পর কত টাকা পরিশোধ করতে হবে ?

Correct answer(s):
  • ১২০০০ টাকা।

সিরাতুল ব্যাংক থেকে ৩০০০ টাকা ঋণ নেন। এক বছর পর তিনি ৩৩০০ টাকা পরিশোধ করেন। ঐ ব্যাংকের মুনাফার হার কত?

Correct answer(s):
  • ১০%

বার্ষিক ২০% মুনাফায় ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে এক বছরে ২০০০ টাকা মুনাফা দিলে, বার্ষিক মুনাফা ১৫% হলে কত টাকা মুনাফা দিতে হতো?

Correct answer(s):
  • ১৫০০ টাকা।

বার্ষিক ২০% মুনাফা ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে এক বছরে ২০০০ টাকা মুনাফা দিলে, মুনাফা ও আসল একত্রে কত ছিল?

Correct answer(s):
  • ১২০০০ টাকা।