Topic

দেনাপাওনা

Practice related MCQ quizzes and improve step by step.

Quizzes in দেনাপাওনা


আমাকে তোরা আমার সত্য পালন করতে দিবিনে ? – এখানে ‘সত্য পালন’ অর্থ কি ?

Correct answer(s):
    • ওয়াদা রক্ষা করা

রায়বাহাদুর হতোদ্যম হয়ে বর্তমান শিক্ষার বিষময় ফল নিজের সন্তানের মধ্যে প্রত্যক্ষ করলেন। শিক্ষার বিষময় ফল আসলে কোনটি ?

Correct answer(s):
    • যৌতুক গ্রহণকে কেনাবেচা বিবেচনায় তা গ্রহণে অস্বীকৃতি জানানো

‘কেনাবেচা-দরদামের কথা আমি বুঝিনা’ – এখানে ‘কেনাবেচা’ বলতে কি বোঝানো হয়েছে ?

Correct answer(s):
    • যৌতুকের অর্থ নিয়ে তর্ক কাটাকাটি

‘তারা কি আর আমাকে আসতে দিবে না, বাবা ?’ – আলোচ্য উক্তিটিতে শ্বশুরবাড়ি সম্পর্কে নিরুর কোন মনোভাবটি প্রকাশ পেয়েছে ?

Correct answer(s):
    • অজানা আশঙ্কা


‘বাপ যদি পুরা দাম দিত তো মেয়ে পুরা যত্ন পাইত।’ এখানে দাম শব্দটি দ্বারা কি বোঝান হয়েছে ?

Correct answer(s):
    • যৌতুক

‘বর্তমান শিক্ষার বিষময় ফল’ বলতে কোন শিক্ষার কথা বলা হয়েছে ?

Correct answer(s):
    • আধুনিক শিক্ষা

‘দেনাপাওনা’ গল্পে “দেখেছেন মহাশয়, আজকালকার ছেলেদের ব্যবহার?” – এ দৃশ্যকল্পে ফুটে ওঠা সময়ের দিক থেকে নিচের কোন যুক্তিটি সমর্থনযোগ্য ?

Correct answer(s):
    • বর্তমানকালের

‘বর সহসা পিতৃদেবের অবাধ্য হইয়া উঠিল।’ – উক্তিটি কোন ভাব প্রকাশ পেয়েছে ?

Correct answer(s):
    • ক্রোধ


নিরুপমার মৃত্যুর মধ্য দিয়ে সমাজের কোন রূপটির ইঙ্গিত পাওয়া যায় ?

Correct answer(s):
    • যৌতুকের কুফল