Topic

গুণিতক এবং গুণনীয়ক

Practice related MCQ quizzes and improve step by step.

Practice by Education Level

Quizzes in গুণিতক এবং গুণনীয়ক

ডানপাশে একটি আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে। কোন খালি জায়গা না রেখে আমরা ঘরের মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। সম্পূ্র্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে?

Correct answer(s):
  • ৪২ টি।

ডানপাশে একটি আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে। কোন খালি জায়গা না রেখে আমরা ঘরের মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির একবাহুর দৈর্ঘ্য নির্ণয় কর।

Correct answer(s):
  • দৈর্ঘ্য ৬ মিটার।

তিনটি ভিন্ন রং এর ঘন্টা আছে। লাল রং এর ঘন্টা ১৮ মিনিট পরপর, হলুদ রং এর ঘন্টা ১৫ মিনিট পরপর এবং সবুজ রং এর ঘন্টা ১২ মিনিট পরপর বাজে। ঘন্টাগুলো সন্ধ্যা ৬ টায় এক সাথে বাজলে, পুনরায় কখন একসাথে বাজবে?

Correct answer(s):
  • রাত ৯ টায়।

একটি রাস্তায় কিছু গাছ এবং ল্যামপোস্ট আছে। ২৫ মিটার পরপর গাছ এবং ২০ মিটার পর পর ল্যামপোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ ও ল্যামপোস্ট একত্রে থাকলে কত মিটার পরপর গাছ এবং ল্যামপোস্ট পুনরায় একসাথে থাকবে?

Correct answer(s):
  • ১০০ মিটার।