Topic

কোম্পানি হিসাব

Practice related MCQ quizzes and improve step by step.

Quizzes in কোম্পানি হিসাব


একটি কোম্পানী বিনামূল্যে বর্তমান শেয়ার মালকদের মধ্যে ৫:১ অনুপাতে নতুন শেয়ার বিতরণ কর। এ ধরণের শেয়ারের নাম কি?

Correct answer(s):
    • বোনাস শেয়ার

শেয়ারহোল্ডাদেরকে লভ্যাংশ দেয়া হলে কি হয়?

Correct answer(s):
    • শেয়ারহোল্ডারদের স্বত্বে কোন প্রভাব পড়বে না

২০১১ সালে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লি. এর সম্পত্তি ৫০,০০০ টাকা কমেছে এবং দায় ৯০,০০০ টাকা কমেছে। এর ফলে মালিকানা স্বত্ব টাকা বেড়েছে?

Correct answer(s):
    • ৪০,০০০ বেড়েছে

১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী কত ভাবে কোম্পানির ব্যালান্স সীট তৈরি করা যায়?

Correct answer(s):
    • তিন ভাবে

কোন বিবরণটি একটি কোম্পানির বার্ষিক প্রতিবেদনে অন্তর্ভূক্ত হয় না?

Correct answer(s):
    • মূল্য সংযোজন বিবরণী

দায়গুলির কোনটি কোম্পানীর পক্ষে কোন খরচ সৃষ্টি করে না?

Correct answer(s):
    • প্রদেয় মূল্য সংযোজন কর


একটি পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কোন বিবরনীটি বাধ্যতামূলক নয়?

Correct answer(s):
    • মূল্য-সংযোজন বিবরণী

রেনাটা লি. ১০ টাকা মূল্যের ২০,০০০ শেয়ার ইস্যু করে যা পূর্ণমূল্যে পরিশোধিত। চলতি বছর বণ্টযোগ্য মুনাফার পরিমাণ ১,৩০,০০০ টাকা। ১০% হারে লভ্যাংশ কত টাকা হবে?

Correct answer(s):
    • ২০,০০০ টাকা

লেনদেনগুলির মধ্যে কোনটি কোম্পানীর শেয়ার হোল্ডারগণের স্বত্ব কমিয়ে দেয়?

Correct answer(s):
    • প্রতিটি অগ্রাধিকার শেয়ারে ১ টাকা হিসেবে নগদ লভ্যাংশ ঘোষণা

বাজেয়াপ্ত শেয়ার পুন:ইস্যুর পরেও যদি বাজেয়াপ্ত শেয়ার হিসাবে কোন উদ্বৃত্ত থাকে তবে তা স্থানান্তরিত হবে কোন হিসাবে?

Correct answer(s):
    • মূলধন সঞ্চিতি হিসাব

একটি কোম্পানি ১৯৭৭ সালের ১লা জানুয়ারি তারিখে ৮০,০০০ টাকায় একটি দালান ক্রয় করে। ১৯৮১ সালের ডিসেম্বর মাসে উক্ত দালানের নীট বই মূল্য ৬৪,০০০ টাকা এবং বাজর মূল্য ১,০০,০০০ টাকা ছিল। ১৯৮২ সালের ১লা জানুয়ারি তারিখে দালানটি সম্পূর্ণভাবে আগুনে বিনষ্ট হয়। বীমা কোম্পানি বীমা দাবি বাবদ ৭২,০০০ টাকা পরিশোধ করে।

মুনাফা অথবা ক্ষতি কত টাকা ছিল?

Correct answer(s):
    • মুনাফা ৮,০০০ টাকা

কোন কোন বছরে লোকসান হলেও যে অগ্রাধিকার শেয়ারের উপর লভ্যাংশ পরবর্তী বছরে লাভ হলে পাওয়া যায় সেই অগ্রাধিকার শেয়ারের নাম কি?

Correct answer(s):
    • সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার

শেয়ার বিক্রয় করে কোম্পানি সর্বোচ্চ যে পরিমাণ মূলধন সংগ্রহ করতে পারে তাকে কি বলে?

Correct answer(s):
    • অনুমোদিত মূলধন


নগদ অর্থ ভিন্ন অন্য কোন প্রতিদানের বিনিময়ে যে শেয়ার মূলধন বিলি করা হয় তার নাম কি?

Correct answer(s):
    • ওয়াটার্ড মূলধন

শেয়ার আবেদনের টাকা শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর করার জন্য প্রয়োজনীয় জাবেদা কোনটি?

Correct answer(s):
    • শেয়ার আবেদন হিসাব ডেবিট টু শেয়ার মূলধন হিসাব