Topic

কোম্পানি হিসাব

Practice related MCQ quizzes and improve step by step.

Quizzes in কোম্পানি হিসাব

শেয়ার ইস্যুর ক্ষেত্রে প্রদত্ত বাট্টা কোন ধরণের ব্যয়?

Correct answer(s):
    • বিলম্বিত মূলধন জাতীয়


মূলধনের সুদ নির্ণয় করার সময় অনাদায়ী তলবকে মূলধনের হিসাব হতে কি করতে হয়?

Correct answer(s):
    • বিয়োগ

যখন বিলিকৃত শেয়ার বাবদ অর্থ গৃহীত হয় তখন জাবেদা কি হবে?

Correct answer(s):
    • ব্যাংক নগদান হিসাব ডেবিট টু শেয়ার বণ্টন হিসাব

আবেদনে শেয়ার অবহার থাকলে সেক্ষেত্রে জাবেদা কি হবে?

Correct answer(s):
    • অবহার হিসাব টু শেয়ার আবেদন হিসাব

লক্ষ্মী কোং. লি. এর প্রতিটি শেয়ার ১০০ টাকা করে ২০,০০০ শেয়ারের মূল্য তলব করে, তলবে শেয়ার প্রতি ৫০ টাকা (অবহার ব্যতীত) করে চাওয়া হয়। শেয়ার প্রতি ৫ টাকা অবহার এবং তলবেই তা হিসাবভুক্ত করা হয়।

যখন তলবের টাকা নগদ পাওয়া যাবে তখন জাবেদা কি হবে?

Correct answer(s):
    • ব্যাংক/নগদান হিসাব ডেবিট ১০,০০,০০০ টাকা টু শেয়ার তলব হিসাব ১০,০০,০০০ টাকা


উদ্বর্তপত্রে সম্পত্তি ও দায় এবং মূলধন সাজানোর কয়টি নীতি রয়েছে?

Correct answer(s):
    • ৩ টি

বাজেয়াপ্তকৃত একটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা, তলবকৃত মূল্য ৮ টাকা এবং পরিশোধকৃত মূল্য ৬ টাকা হলে শেয়ার মূলধন হিসাবে কত টাকা ডেবিট হবে?

Correct answer(s):
    • ১০ টাকা

বকেয়া তলবকে উদ্বর্তপত্রে কিভাবে দেখানো হয়?

Correct answer(s):
    • তলবকৃত মূলধন হতে বিয়োগ করে

চূড়ান্ত লভ্যাংশ প্রদানকে কোম্পানির কোন হিসাব বইয়ে দেখানো হয়?

Correct answer(s):
    • লাভ-লোকসান আবণ্টন হিসাবের ডেবিট দিকে


একটি কোম্পানি ২০০৫ সালের ৩১ শে ডিসেম্বর সমাপনী মজুদ পণ্যের মূল্যায়ণ করে ৫০,০০০ টাকা যদি ২৯ শে ডিসেম্বর ২০০৫ তারিখে ৩০,০০০ টাকার পণ্য আগুনে পুড়ে যায়।

তবে ক্রয়-বিক্রয় হিসাবে সমাপনী মজুদ পণ্য হিসাবে কত টাকা দেখাতে হবে?

Correct answer(s):
    • ৫০,০০০ টাকা

প্রগতি লি. এর নীট মুনাফা এ বছর ৫,০০,০০০ টাকা। কর হার ৪০% হলে কর পূর্ব মুনাফা কত হবে?

Correct answer(s):
    • ৮,৩৩,৩৩৩.৩৩ টাকা