Topic

কার্যপত্র

Practice related MCQ quizzes and improve step by step.

Practice by Education Level

Quizzes in কার্যপত্র

মূলধন জাতীয় ব্যয়/মূলধন জাতীয় প্রাপ্তি/মূলধন জাতীয় দায়/মুনাফা জাতীয় ব্যয় কোন হিসাবটি পৌনঃপুনিক ও নিয়মিত?

Correct answer(s):
  • মুনাফা জাতীয় ব্যয়

আর্থিক বিবরণী/রক্ষিত আয়/সমন্বিত রেওয়ামিল/রেওয়ামিল কোনটি আটঘরা কার্যপত্র থেকে দশঘরা কার্যপত্রের অতিরিক্ত ধাপ?

Correct answer(s):
  • সমন্বিত রেওয়ামিল

আয়ব্যয়ের প্রকৃতি অনুসারে লেনদেনগুলোকে কয়ভাগে ভাগ করা যায়?

Correct answer(s):
  • দুই ভাগে

ক্রয়কৃত পণ্য বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিমামূল্যে বিতরণ করা হলে তার জন্য সমন্বয় জাবেদা হবে –

Correct answer(s):
  • বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট

জাবেদা/খতিয়ান/সমন্বয় জাবেদা/কার্যপত্র কোনটি আলাদা কাগজে তৈরি করা হয়?

Correct answer(s):
  • কার্যপত্র

অগ্রিম বীমা উত্তীর্ণ হয়েছে – এর জন্য সমন্বয় দাখিলার ক্রেডিট হবে –

Correct answer(s):
  • অগ্রিম বীমা হিসাব

করিম ব্যাংক থেকে ১৪% হারে ২০,০০০ টাকা ঋণ গ্রহণ করেন। হিসাবকালে তিনি ব্যাংক সুদ প্রদান করেন। এ ক্ষেত্রে ব্যাংক সুদ হল –

Correct answer(s):
  • মুনাফাজাতীয় ব্যয়

অনুপার্জিত সেবা আয়/বকেয়া বিনিয়োগের সুদ/শিক্ষানবিশ সেলামি/উপভাড়া কোনটি বকেয়া আয়?

Correct answer(s):
  • বকেয়া বিনিয়োগের সুদ

হিসাবের ভুলটি সংশোধন করা হয় কোন জাবেদার মাধ্যমে?

Correct answer(s):
  • ভুল সংশোধনী জাবেদা

প্রদেয় খরচের জন্য সমন্বয় দাখিলায় কোনটি প্রভাবিত হবে?

Correct answer(s):
  • খরচ ও দায়

সমন্বয়ের হিসাবসমূহ পরবর্তীতে শনাক্ত করার লক্ষ্যে কোনটি ব্যবহার করা হয়?

Correct answer(s):
  • ক্রমিক নং

মি. রফিক ৫ বছর পূর্বে ৩,০০,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করেন এবং প্রতি বছরে ১৫% অবচয় ধার্য করেন। চলতি বছরে আসবাবপত্রটি ৭০,০০০ টাকায় বিক্রয় করলে মি. রফিক-এর মূলধন জাতীয় লাভ বা ক্ষতি কত?

Correct answer(s):
  • ক্ষতি ৫,০০০ টাকা

মূলধন কার্যপত্রের কোথায় দেখানো হয়?

Correct answer(s):
  • আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিটে

হিসাবরক্ষণের নাম/প্রতিটি ঘরের শিরোনাম/প্রস্তুতের তারিখ/প্রতিষ্ঠানের নাম কার্যপত্র প্রস্তুত করতে সর্বপ্রথম কোনটি লিখতে হয়?

Correct answer(s):
  • প্রতিষ্ঠানের নাম