Topic

আলেকজেন্ডার

মহান আলেকজান্ডার ছিলেন ম্যাসিডন নামক প্রাচীন গ্রিক রাজ্য শাসনকারী আর্গিয়াদ রাজবংশের একজন রাজা। ৩৫৬ খ্রিস্টপূর্বাব্দে পেল্লা নামক স্থানে জন্মগ্রহণ করে আলেকজান্ডার মাত্র কুড়ি বছর বয়সে তার পিতা দ্বিতীয় ফিলিপের স্থলাভিষিক্ত হন। তার শাসনকালের অধিকাংশ সময় তিনি উত্তর-পূর্ব আফ্রিকা ও পশ্চিম এশিয়া জুড়ে সামরিক অভিযান পরিচালনা করেন এবং ত্রিশ বছর বয়সের মধ্যে তিনি মিশর থেকে উত্তর পশ্চিম ভারত পর্য্যন্ত প্রাচীন বিশ্বের বৃহত্তম সাম্রাজ্যগুলির মধ্যে অন্যতম একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এই অপরাজেয় সমরবিদ ইতিহাসের অন্যতম সফল সেনানায়ক হিসেবে পরিগণিত হন।

Quizzes in আলেকজেন্ডার

আলেকজান্ডারের প্রধান সেনাপতির নাম কী?

Correct answer(s):
    • সেলুকাস


গ্রীক বীর আলেকজেন্ডার কত বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন?

Correct answer(s):
    • ২০ বছর

আলেকজেন্ডার শৈশবে কার নিকট শিক্ষা লাভ করেন?

Correct answer(s):
    • এরিস্টটল