Topic

অবচয় হিসাব

Practice related MCQ quizzes and improve step by step.

Quizzes in অবচয় হিসাব


একটি মেশিনের ক্রয়মূল্য ৫০,০০০০ টাকা। ১০% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করলে তৃতীয় বছরে খরচ হবে?

Correct answer(s):
    • ৪০,৫০০ টাকা

যন্ত্রপাতির ক্রয়মূল্য ১,০০,০০০ টাকা। স্থাপনা ব্যয় ৫,০০০ টাকা এবং ভ্যাট ১৫,০০০ টাকা। বার্ষিক ২০% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে তৃতীয় বছরের অবচয়ের পরিমাণ কত টাকা?

Correct answer(s):
    • ১৫,৩৬০ টাকা

একটি সম্পত্তির উপর ১০% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতে অবচয় ধার্য করা হয়। ৩ বছর পর উক্ত সম্পত্তির বহিঃমূল্য ৫১,০৩০ টাকা, সম্পত্তির ক্রয়মূল্য কত ছিল?

Correct answer(s):
    • ৭০,০০০ টাকা

আসবাবপত্রের ক্রয়মূল্য ২,৫০,০০০ টাকা, মেরামত খরচ ১০,০০০ টাকা আয়ূষ্কাল ২০ বছল, ভগ্নাবশেষ মূল্য ৫০,০০০ টাকা, বার্ষিক অবচয় হার ১০%। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ৫ম বছরের শেষে বহির্মূল্য কত?

Correct answer(s):
    • ১,৪৭,৬২২ টাকা

একটি যন্ত্রের খরিদমূল্য ৬,০০০ টাকা। সরল রৈখিক পদ্ধতিতে প্রতি বৎসর অবচয় ধার্য করা হয় ৯০০ টাকা। অবশিষ্ট মূল্য যন্ত্রের খরিদ মূল্যের ১০%। যন্ত্রটির আনুমানিক আয়ূষ্কাল কত হবে?

Correct answer(s):
    • ৬ বছর

একটি মেশিনের ক্রয়মূল্য ৮,০০০ টাকা। মেশিনটির সংস্থাপন ব্যয় ৩,০০০ টাকা ক্রমহ্রাসমান অবচয় হার ১০%। ২য় বছরের সঠিক অবচয় কত?

Correct answer(s):
    • ৯৯০ টাকা

২০০১ সালের ১লা জানুয়ারী ৭৫,০০০ টাকার একটি যন্ত্র ক্রয় করা হল। যার আয়ূষ্কাল ৫ বছর এবং সম্ভাব্য উদ্ধারমূল্য ৭,৫০০ টাকা। বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি অনুসারে ২০০৩ সালের অবচয় কত?

Correct answer(s):
    • ১৩,৫০০ টাকা

অবচয় হিসাব সংরক্ষণের উদ্দেশ্য কি?

Correct answer(s):
    • প্রকৃত মুনাফা নির্ণয়
    • মূলধন সংরক্ষণ
    • সঠিক উৎপাদন ব্যয় নির্ণয়


যন্ত্রপাতির ক্রয়মূল্য ৫০,০০০ টাকা, আমদানী শুল্ক ৫,০০০ টাকা ও স্থাপন ব্যয় ৫,০০০ টাকা। বার্ষিক ১০% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ক্রয় বৎসরের অবচয়ে পরিমাণ কত?

Correct answer(s):
    • ৬,০০০ টাকা

বনরূপা ট্রেডার্স ২৭,০০০ টাকায় একখন্ড জমি ক্রয় করল। রেজিস্ট্রেশন খরচ ১,৪০০ টাকা। জমি হতে একটি পুরাতন বিল্ডিং অপরাসণ ব্যয় ১২,২০০ টাকা। জমির মূল্য কত টাকা রেকর্ড করবে?

Correct answer(s):
    • ৪০,৬০০ টাকা

৮৮,০০০ টাকায় ক্রয়কৃত একটি মেশিনের প্রত্যাশিত আয়ূষ্কাল ৭ বছর এবং উক্ত সময় পরে ভগ্নাবশেষ মূল্য হিসেবে ৪,০০০ টাকা পাওয়া যাবে। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় হিসাব করলে প্রাক্কলিত অবচয়ের হার কত হতে পারে?

Correct answer(s):
    • ২৮.৫৭%

X কোম্পানি ২০০৮ সালের ১লা জানুয়ারি তারিখে ৫০,০০০ টাকায় একটি মেশিন ক্রয় করে যার প্রতিস্থাপন ব্যয় ছিল ৫,০০০ টাকা। কোম্পানি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ১২.৫% হারে অবচয় ধার্য করে। ২০১১ সালের ১লা জুলাই তারিখে কোম্পানি মেশিনটি ৪০,০০০ টাকায় বিক্রি করে।

মেশিন বিক্রয়ে কোম্পানির কত টাকা লাভ বা ক্ষতি হলো?

Correct answer(s):
    • লাভ ১,৭১৮ টাকা

একটি কোম্পানি ২০০৬ সালে ২৭,০০০ টাকায় একটি ট্রাক ক্রয় করে। ১লা জানুয়ারী ২০০৯ তারিখে যখন ট্রাকের বিপরীতে ২০,০০০ টাকা জমাকৃত অবচিতি ছিল, তখন ট্রাকটি নগদ ৭,০০০ টাকায় বিক্রি হয়।

কি পরিমাণ লাভ অথবা ক্ষতি কোম্পানিকে এ বিক্রয়ের জন্য রাখতে হবে?

Correct answer(s):
    • ০ টাকা

একটি কলকব্জার ক্রয়মূল্য ৮০,০০০ টাকা। ব্যবহারিক জীবনকাল ১০ বৎসর। শেষ উদ্ধারকৃত মূল্য ১০,০০০ টাকা। Sum-of-years digit পদ্ধতি ব্যবহার করলে ৭ম বর্ষে অবচয়ের আনুমানিক পরিমাণ কত হবে?

Correct answer(s):
    • ৫,০৯১ টাকা


বেক্স কোম্পানি ৮৪,০০০ টাকা মূল্য দামের একটি স্থায়ী সম্পত্তি নগদ ৫৬,০০০ টাকায় বিক্রয় করল। যদি বেক্স কোম্পানি সঠিক ভাবে এ বিক্রয়ের উপর ৩৯,০০০ টাকা মুনাফা দেখায়, তবে বিক্রয় তারিখে সম্পত্তির পুঞ্জিভূত অবচয় কত হবে?

Correct answer(s):
    • ৬৭,০০০ টাকা