Topic

অবচয় হিসাব

Practice related MCQ quizzes and improve step by step.

Quizzes in অবচয় হিসাব

NPUAU কোম্পানি ২০০৫ সালের ১লা জানুয়ারি ৪,০০,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করে, যার ভগ্নাবশেষ মূল্য ২০,০০০ টাকা ও ব্যবহারিক আয়ুষ্কাল ৫ বছর।

২০০৭ সালের ৩১ শে ডিসেম্বর সম্পত্তিটির পুঞ্জিভূত অবচয় হিসাবের জের কত টাকা হবে?

Correct answer(s):
    • ২,২৮,০০০ টাকা


অবচয় ধার্যের ফলে কি হয়?

Correct answer(s):
    • সম্পত্তি ও মালিকানা স্বত্ত্ব হ্রাস পায়

Anjaly কম্পিউটারস-এর দালান কোঠা ৫০,০০,০০০ টাকা। কম্পিউটার ২০,০০,০০০ টাকা, হার্ডডিস্ক ১০,০০,০০০ টাকা, কম্পাক্ট ডিস্ক মজুদ ১,০০,০০০ টাকা, ১০% হারে অবচয় কত হবে?

Correct answer(s):
    • ৫,০০,০০০ টাকা

রেওয়ামিল তৈরী করার সময় ‘অবচয় সঞ্চিতি হিসাবের জের’ দেখানো হয় কোথায়?

Correct answer(s):
    • ক্রেডিট পার্শ্বে

অবচয় সঞ্চিতি হিসাব খোলার পর অবচয়কে হিসাবভুক্তি করার জাবেদা দাখিলা কি হবে?

Correct answer(s):
    • অবচয় হিসাব ডেবিট টু অবচয় সঞ্চিতি হিসাব

অবচয়কে লাভ-লোকসান হিসাবে স্থানান্তরের জাবেদা কি?

Correct answer(s):
    • লাভ-ক্ষতি হিসাব ডেবিট টু অবচয় হিসাব


অবচয়কে কি বলা যেতে পারে?

Correct answer(s):
    • উৎপাদনের একটি উপাদান
    • তহবিলের প্রবাহ
    • তরল তহবিল
    • তহবিলের উৎস

সরল রৈখিক পদ্ধতিতে অবচয়যোগ্য মূল্য বলতে কি বোঝায়?

Correct answer(s):
    • অর্জনমূল্য (-) ভগ্নাবশেষ মূল্য

দ্বৈত হ্রাসমান জের পদ্ধতি বলতে কি বোঝায়?

Correct answer(s):
    • সরল রৈখিক পদ্ধতির অবচয় হারের দ্বিগুণ হার ধরে

অবচয় ব্যয় ধার্য করার উদ্দেশ্য কি?

Correct answer(s):
    • প্রকৃত লাভ-ক্ষতি নিরূপণ
    • প্রকৃত করদায় নির্ণয়
    • প্রকৃত আর্থিক অবস্থা প্রদর্শন
    • প্রকৃত উৎপাদন ব্যয় নিরূপণ

অবচয় হিসাব ভুক্ত করা না হলে, কিসের তারতম্য হয়?

Correct answer(s):
    • খরচ কম ও মুনাফা বেশি দেখানো হয়
    • খরচ কম ও সম্পত্তি বেশি দেখানো হয়
    • মুনাফা ও সম্পত্তি বেশি দেখানো হয়


অবচয় ধার্যের ক্ষেত্রে কোন বিষয়গুলো বিবেচনায় আনতে হয়?

Correct answer(s):
    • সম্পত্তির অর্জন মূল্য
    • সম্পত্তির আনুমানিক আয়ুষ্কাল
    • সম্পত্তির ভগ্নাবশেষ মূল্য

সরল রৈখিক পদ্ধতিতে অবচয় ধার্যকরার ক্ষেত্রে কোন বিষয়টি বিবেচনা করা হয় না?

Correct answer(s):
    • মুদ্রাস্ফীতি