Topic

অংশীদারি ব্যবসায়ের হিসাব

Practice related MCQ quizzes and improve step by step.

Quizzes in অংশীদারি ব্যবসায়ের হিসাব

অংশীদারি ব্যবসায়ের সদস্যগণ ব্যবসায়ের হিসাবকরণ পদ্ধতি অনুযায়ী হিসাব রেখে যাচ্ছেন। এত তাদের মূলধনের পরিমাণ অপরিবর্তিত থাকছে এবং সকল অংশীদারদের উদ্ভুত দেনা-পাওনা আবার পৃথক হিসাবে প্রদর্শন করা হয়।

উক্ত প্রতিষ্ঠান দেনা-পাওনা প্রদর্শনের জন্য কোন হিসাব পদ্ধতি ব্যবহার করছে?

Correct answer(s):
    • স্থিতিশীল মূলধন হিসাব


তানিয়া ও সুমনা দুজন অংশীদার। সুমনা ব্যবসায় হতে প্রতি মাসে ৮০০ টাকা বেতন পায়। এই বেতন সে প্রতি মাসে নগদ উত্তোলন করে। বেতন হিসাব ডেবিট করার পর ব্যবসায়ের লাভ ১৩,০০০ টাকা হলে, সুমনার বেতন কোন হিসাবে যাবে?

Correct answer(s):
    • কোনো হিসাবে নয়

তিনজন ব্যক্তি একটি ব্যবসায়ে মালিকানা গঠন করে, যা চুক্তিবদ্ধ। কিছু দিন পর একজন অংশীদার মারা গেল। বাকি দুজন অংশীদার ব্যবসায়ে কী করতে পারবেন?

Correct answer(s):
    • ব্যবসায়ের বিলোপসাধন করতে পারেন

অংশীদারি ব্যবসায়ের বাধ্যতামূলক বিলোপসাধন কোন কারণে ঘটে?

Correct answer(s):
    • একজন ব্যতীত সকল অংশীদার দেউলিয়া হলে

কেবল লিখিত বিজ্ঞপ্তি দ্বারা কোন ধরনের অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন ঘটে?

Correct answer(s):
    • ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়

ব্যবসায়ের উত্তোলিত নগদ টাকা এবং পণ্য কোথায় লিপিবদ্ধ করা হয়?

Correct answer(s):
    • উত্তোলন হিাসাবে


সাধারণ অংশীদারি ব্যবসায়ে সর্বোচ্চ কতজন অংশীদার থাকতে পারে?

Correct answer(s):
    • ২০ জন

ব্যবসায়ের বন্টনযোগ্য মুনাফা এবং প্রত্যেক অংশীদারদে পাওনা নির্ণয় করে কীভাবে?

Correct answer(s):
    • অংশীদারদের লাভ-লোকসান আবন্টন হিসাব তৈরি করে

উত্তোলন ও উত্তোলনের সুদ/ মূলধনের সুদ, কর্জের সুদ, উত্তোলন/মুলধন, উত্তোলন, মূলধনের সুদ/মুলধনের সুদ, কর্জের সুদ ও অংশীদারদের বেতন কোনগুলো নিট লাভের সাথে সমন্বয়ের মাধ্যমে ব্যবসায়ের সাথে সমন্বয়ের মাধ্যমে ব্যবসায়ের বন্টনযোগ্য মুনাফা নির্ণয় করা হয়?

Correct answer(s):
    • মুলধনের সুদ, কর্জের সুদ ও অংশীদারদের বেতন

সমন্বিত মূলধন হিসাবের উভয় দিকের পার্থক্যকে কী বলে?

Correct answer(s):
    • মূলধন হিসাবের উদ্বৃত্ত

কোথায় অংশীদারের মধ্যে লাভ-লোকসান বন্টনের অনুপাত উল্লেখ থাকে?

Correct answer(s):
    • চুক্তিপত্র

চুক্তিতে উল্লেখ না থাকলে অংশীদারগণ কী হারে মূলধন সরবরাহ করবে?

Correct answer(s):
    • সমহার


অংশীদারগণ যদি দু’মাস অন্তর অন্তর একটি নির্দিষ্ট অর্থ উত্তোলন করে উক্ত উত্তোলনের ওপর কত সময়ের সুদ ধরতে হবে?

Correct answer(s):
    • ২.৫ মাসের

অংশীদারগণ কোন নির্দিষ্ট তারিখে নগদে উত্তোলন করলে উত্তোলনের সুদ নির্ণয় করা হয় –

Correct answer(s):
    • নির্দিষ্ট তারিখ অনুযায়ী

ব্যবসায়ের সাথে অংশীদারদের দেনা-পাওনা সমন্বয় করে কী নির্ণয় করা হয়?

Correct answer(s):
    • বন্টনযোগ্য লাব বা ক্ষতি

অংশীদারি কারবারের লাভ-ক্ষতি বন্টনের হার উল্লেখ না থাকলে তা বন্টিত হবে –

Correct answer(s):
    • সমানুপাতিক হারে