Subject

ফিন্যান্স ও ব্যাংকিং

Practice related MCQ quizzes and improve step by step.

Practice by Education Level

Quizzes in ফিন্যান্স ও ব্যাংকিং

অগ্রদূত লিমিটেড বাংলাদেশের স্বনামধন্য একটি কোম্পানি। প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদি অর্থ তহবিল করতে চায়। এক্ষেত্রে অন্যতম উৎস কি?

Correct answer(s):
  • ঋণপত্র বিক্রয়
  • শেয়ার বিক্রয়

‘P’ গ্রুপ ২০১২ সাল হতে সিদ্ধান্ত নিয়েছে ভবিষ্যৎ বিপদ মোকাবেলা করার জন্যে মুনাফার একটি অংশ তহবিল আকারে জমা রাখবে । গ্রুপের জমাকৃত তহবিলকে কী বলা যায়?

Correct answer(s):
  • সঞ্চিতি তহবিল

রসুলপুর গ্রামের ব্যবসায়ীরা চড়া সুদের বিনিময়ে মহাজনদের কাছ থেকে ব্যবসায়ের প্রয়োজনে বিভিন্ন অংকের ঋণ নেয়। এ গ্রামের ব্যবসায়ীরা কোন ধরনের উৎস হতে অর্থায়ন করে?

Correct answer(s):
  • অপ্রাতিষ্ঠানিক উৎস

সোহেল তার নার্সারি ব্যবসায়ের জন্যে জনতা ব্যাংক হতে ৩ বছরের জন্যে ৫০ হাজার টাকা ঋণ নেয়। সোহেল ঋণের মাধ্যমে কোন ধরনের অর্থসংস্থান করেছেন?

Correct answer(s):
  • মধ্যমেয়াদি অর্থসংস্থান

সায়মন সাহেব একটি ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করতে চান। উক্ত ব্যবসায় সুষ্ঠভাবে পরিচালনার জন্য তাকে অর্থায়ন ব্যবস্থাপনায় কীরূপ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করতে হবে?

Correct answer(s):
  • তহবিলের উৎস নির্বাচন

জনাব সালাম তার চামড়া উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্যে অর্থের প্রয়োজন হলে, বিক্রয়যোগ্য চামড়া বন্ধক রেখে রুপা ব্যাংক থেকে ১০ লক্ষ টাকা ঋণ নেন। শ্রেণিবিভাগ অনুসারে বন্ধকি সম্পত্তিটি কোন ধরনের?

Correct answer(s):
  • অস্থাবর সম্পত্তি

সাধারণত এক বছরের অধিক, পাঁচ থেকে সাত বছরের কম সময়ের জন্য যে অর্থায়ন করা হয় তাকে কী বলা হয়?

Correct answer(s):
  • মধ্যমেয়াদি অর্থায়ন

GT লিমিটেড বাংলাদেশের স্বনামধন্য একটি পাবলিক লিমিটেড কোম্পানি। প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদি তহবিল গঠন করতে চায়। এক্ষেত্রে অন্যতম উৎস হবে কোনটি?

Correct answer(s):
  • ঋণপত্র বিক্রয়
  • শেয়ার বিক্রয়