Subject

ফিন্যান্স ও ব্যাংকিং

Practice related MCQ quizzes and improve step by step.

Quizzes in ফিন্যান্স ও ব্যাংকিং

বিনিময় বিলে ২ মাস পর অর্থ পাবে এ স্বীকৃতির মাধ্যমে ‘ X ’ ট্রেডার্স সম্প্রতি ‘ Y ’ ট্রেডার্সের কাছে ১ লক্ষ টাকার পণ্য বাকিতে বিক্রয় করে।

২ মাস পর অর্থ পরিশোধের সময় ‘ Y ’ ট্রেডার্সের কাছে বিনিময় বিলটি কী হিসেবে গণ্য হবে?

Correct answer(s):
    • প্রদেয় বিল

রুপকথা পাবলিকেশন্স বই বিক্রির মন্দাবস্থার জন্যে কর্মীদের বেতন দিতে পারছে না। সমস্যাটি সমাধানের জন্যে রুপকথা পাবলিকেশন্সের অর্থায়নের উৎস হতে পারে কোনটি?

Correct answer(s):
    • প্রাপ্য বিল জামানত প্রদান
    • ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন

কবির একটি উৎপাদনমুখী কারখানা স্থাপন করতে চান। তিনি একসাথে প্রচুর অর্থ বিনিয়োগের ঝুঁকি হতে রক্ষা পেতে পারেন কিভাবে?

Correct answer(s):
    • বিল্ডিং অথবা জমি ক্রয় না করে ভাড়া নিয়ে
    • মূল্যবান মেশিনারীজ ক্রয় না করে লিজ গ্রহণ করে

থলিয়ারা গ্রামের ব্যবসায়ীরা চড়া সুদের বিনিময়ে ব্যবসায়ের প্রয়োজনে বিভিন্ন অংকের ঋণ নেয়। থলিয়ারা গ্রামের ব্যবসায়ীরা কোন ধরণের উৎস হতে অর্থায়ন করে?

Correct answer(s):
    • অপ্রাতিষ্ঠান উৎস

বিক্রেতা সাময়িক সময়ের জন্যে অর্থসংস্থান করতে পারে কিভাবে?

Correct answer(s):
    • গ্রাম্য মহাজনের নিকট হতে
    • মজুদ মাল বন্ধকীকরণ করে
    • ক্রেতা হতে অগ্রিম গ্রহণ করে