Subject

ফিন্যান্স ও ব্যাংকিং

Practice related MCQ quizzes and improve step by step.

Quizzes in ফিন্যান্স ও ব্যাংকিং

একাধিকবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য নির্ণয় করা হয় কীসের মাধ্যমে?

Correct answer(s):
    • বাট্টাকরণের মাধ্যমে

অর্থের সময়মূল্যের ধারণাটি ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে?

Correct answer(s):
    • প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে
    • মূলধন বাজেটিং-এর ক্ষেত্রে
    • বিনিয়োগের ক্ষেত্রে

মি. জালিফ চাকরি থেকে অবসর নেওয়ার পর আগামী ১০ বছর ধরে প্রতি বছরের শেষে বিমা কোম্পানি থেকে ১৬,০০০ টাকা করে পাবেন।

বাট্টার হার ৮% হলে ভবিষ্যতে প্রাপ্য বার্ষিক বৃত্তিসমূহের বর্তমান মূল্য কত?

Correct answer(s):
    • ১,০৭,৩৬১ টাকা

বছরে যদি ১২ বার সুদ চক্রবৃদ্ধি হয়, তাহলে কি করতে হবে?

Correct answer(s):
    • মেয়াদকে ১২ দ্বারা গুণ করতে হবে
    • সুদের হারকে ১২ দ্বারা ভাগ করতে হবে

আল আমিন একজন ব্যবসায়ী। তিনি দ্বিমাসিক চক্রবৃদ্ধিতে ১৪% হারে ১৫,০০০ টাকা ৪ বছরের জন্যে একটি প্রকল্পে বিনিয়োগ করেন।

তাহলে আল আমিন সাহেবের বিনিয়োগকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য কত হবে?

Correct answer(s):
    • ২৬,০৯২ টাকা

জনাব হারুন প্রেভিডেন্ট ফান্ড থেকে কিছু টাকা তুলে ১২% সুদে ডিজিটাল ব্যাংকে ৫ বছরের জন্য রাখতে চাইলে, ব্যাংক মেয়াদ শেষে তাকে ৫,০০,০০০.০০ টাকা দিতে চাইলো।

জনাব হারুন কত টাকা জমা রাখতে চান?

Correct answer(s):
    • ২,৮৩,৭২০.০০ টাকা

জামাল সাহেব ২,৫০০ টাকা ঋণ করেন। বার্ষিক ১০% চক্রবৃদ্ধি সুদের হারে তাকে ৩ বছর পর কত টাকা পরিশোধ করতে হবে?

Correct answer(s):
    • ৩,৩২৮ টাকা